|
কিউবার কমিউনিস্ট পার্টির আবেদনকিউবার কমিউনিস্ট পার্টি |
কিউবা কখনও হাল ছেড়ে দেবে না, কিউবা কখনও মাথা নত করবে না। আমাদের সমস্ত বন্ধুদের সহযোগিতা ও সমর্থন পাব, এই বিশ্বাসের ওপর আমরা আশা ভরসা রাখতে চাই। সাধারণ মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলার লড়াই আমরা চালিয়ে যাব। এবং এমন একটা পৃথিবী গড়ে তোলা সত্যি সম্ভব। সংহতিকে কখনই অবরোধ ঘোষণা করে আটকানো যাবে না। |
রাজনৈতিক দল, সামাজিক ও জনভিত্তিসম্পন্ন আন্দোলন, প্রগতিশীল ও বামপন্থী শক্তিসমূহ এবং কিউবার সঙ্গে সংহতি জ্ঞাপনকারী বিশ্বজোড়া আন্দোলন— তাদের সকলের উদ্দেশে— সাধারণভাবে সারা বিশ্বে ছড়িয়ে থাকা কিউবার বন্ধুদের উদ্দেশে— এক বিবৃতিতে কিউবার কমিউনিস্ট পার্টি জানিয়েছে: এই অপরাধমূলক ও গণহত্যার নীতির পরিণামে, কিউবার জনগণের দৈনন্দিন জীবনের নিদারুণ ক্ষতি হয়েছে। আমাদের দেশ যে ধরনের বিদ্যুৎ সঙ্কটের মধ্যে দিয়ে গিয়েছে তার প্রভাবে কিউবার মানুষের জীবনের পরিস্থিতি আরও দুর্বিষহ হয়েছে। আর্থিক নিপীড়নের কারণে, জ্বালানি যোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়ার কারণে, আমাদের জাতীয় বৈদ্যুতিক ও এনার্জি ব্যবস্থা চালু রাখার জন্য যন্ত্রাংশ সরবরাহ না পাওয়ার কারণেও কিউবার বাসিন্দাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। এই যে নতুন আপৎকালীন সঙ্কট পরিস্থিতি, যা আমাদের অর্থনীতির গুরুতর ক্ষতি করেছে, সেই পরিস্থিতি দ্বিগুণ জটিল হয়েছে। প্রথম, আবহাওয়া জনিত কারণে— এগুলো হল হারিকেন অস্কার ও রাফায়েলের ধ্বংসলীলা। দ্বিতীয়, এর সঙ্গে ঘটেছে দুটি বড় ধরনের ভূমিকম্প ঠিক ঝড় দুটি আছড়ে পড়ার ১৫ দিনের মধ্যে। এত কঠিন পরিস্থিতি সত্ত্বেও, পার্টি ও সরকারের সঙ্গে হাত মিলিয়ে কিউবার জনগণ নির্বিকার চিত্তে এই পরিস্থিতির মোকাবিলা করেছে। এই প্রতিরোধের শক্তি বাড়িয়েছে সংহতি বোধ ও সবকিছুকে তুচ্ছ করে সহ্য করার ক্ষমতা। এর সঙ্গে ছিল আমাদের শক্তি ফিরে পাওয়ার মতো অধ্যাবসায় এবং আরও ন্যায়সঙ্গত, মানবিক এবং পারস্পরিক সহায়তাভিত্তিক একটি সমাজ নির্মাণের চেষ্টা চালিয়ে যাওয়ার ক্ষমতা। আমাদের এই একনিষ্ঠ প্রয়াসের অংশ হিসাবে আমরা আবার আপনাদের কাছে অনুরোধ করছি যাতে আপনারা রাজনৈতিক, অর্থনৈতিক ও জাগতিক জীবনের সর্বক্ষেত্রে আপনাদের সর্বোচ্চ সংহতিমূলক প্রয়াস জারি রাখেন। কিউবা কখনও হাল ছেড়ে দেবে না, কিউবা কখনও মাথা নত করবে না। আমাদের সমস্ত বন্ধুদের সহযোগিতা ও সমর্থন পাব, এই বিশ্বাসের ওপর আমরা আশা ভরসা রাখতে চাই। সাধারণ মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলার লড়াই আমরা চালিয়ে যাব। এবং এমন একটা পৃথিবী গড়ে তোলা সত্যি সম্ভব। সংহতিকে কখনই অবরোধ ঘোষণা করে আটকানো যাবে না। ‘আজ যাঁরা কিউবার সমর্থনে উঠে দাঁড়াবেন, তাঁরা সারা জীবনের জন্য উঠে দাঁড়াবেন।’ — হোসে মার্তি ‘আমরা করব জয়!’
প্রকাশের তারিখ: ০৫-ডিসেম্বর-২০২৪ |
© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত |