|
আরব মার্কসবাদ ও জাতীয় মুক্তিমাহদি আমেল |
মাহদি আমেল। ছিলেন বেইরুটের লেবানিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। লেবাননের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য। একদিন খুন হয়ে যান বেইরুটের রাস্তায়। আরব বিশ্বে সবচেয়ে প্রিয় মার্কসবাদী তাত্ত্বিকদের একজন। বাকি বিশ্ব তাঁকে চেনে আরব গ্রামশি নামে। মাহদি আমেলের চিন্তার বিষয় ছিল– মার্কসবাদী ধারণাকে কীভাবে পশ্চিম এশিয়ায় উপস্থিত করা যায়, যা আরব বাস্তবতার প্রতি থাকবে বিশ্বস্ত। মার্কসবাদী তত্ত্ব যখন তৃতীয় বিশ্বে পৌঁছয়, তখন তাকে নমনীয় ও নির্দিষ্ট হতেই হত: মার্কসবাদের পরিপ্রেক্ষিত থেকে তখন শিখতে হত এবং বুঝতে হত– কোন পথে পুঁজিবাদ নতুন জায়গায় নিজেকে বদলে ফেলে এবং ইতিহাসকে চালিত করার জন্য সামাজিক রূপান্তরের কোন পথ খোঁজে। সম্প্রতি তাঁর ছ’টি প্রধান লেখা এই প্রথম ইংরেজি পাঠকদের কাছে নিয়ে এসেছে লেফটওয়ার্ড। তার থেকে বাছাই চারটি লেখা নিয়ে এই বই। এর মধ্যে মূল দুটি লেখা উপনিবেশবাদ ও অনুন্নয়ন সম্পর্কে। এই দু’টি লেখায় আমেল বোঝার চেষ্টা করেছেন নির্ভরতার প্রশ্নটিকে। এডওয়ার্ড সাঈদ মার্কসকে যেভাবে বিশ্লেষণ করেছেন, রয়েছে তার সমালোচনা। সেইসঙ্গেই রয়েছে ইসলাম প্রভাবিত বুর্জোয়া চিন্তার স্বরূপ উন্মোচন |
| আরব মার্কসবাদ ও জাতীয় মুক্তি লিখেছেন - মাহদি আমেল ভাষান্তর - সুচিক্কন দাস মুল্য- ২৭৫ টাকা অফার মুল্য- ২০০ টাকা এক্সক্লুসিভ প্রি বুকিং চলছে। প্রি বুকিং এর মাধ্যমে ২৭৫ টাকার বই হাতে পাবেন মাত্র ২০০ টাকায়। ঘরে বসে পেতে চাইলে যুক্ত হবে ডেলিভারি চার্জ। প্রি বুকিং এর জন্য যোগাযোগ করুন- 8777648148 টাকা পাঠানোর ঠিকানা Account Name: MARXBADI PATH Ac. No. : 41297635980 IFSC: SBIN0001140 UPI ID: 8777648148@sbi প্রকাশের তারিখ: ০৫-আগস্ট-২০২৫ |
© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত |