|
বইমেলায় গ্রামশির চিন্তাই এম এস নাম্বুদিরিপাদ |
ঘরে বসে বই পেতে চাইলে যোগাযোগ করুন: 8777648148 |
বইমেলায় গ্রামশির চিন্তাইএমএস নাম্বুদিরিপাদপি গোবিন্দ পিল্লাইএক্সক্লুসিভ প্রি-বুকিং ২৫০ টাকার বই ১৭০ টাকায় সময় ৩১।০১।২৩ রাত ১২টা পর্যন্ত সংগ্রহ করতে পারেন দপ্তর থেকে ঘরে বসে পেতে চাইলে যোগাযোগ করুন: 8777648148 UPI ID: 8777648148@SBI Account Name: MARXBADI PATH ACC NO: 41297635980 IFSC: SBIN0001140 কেরালার দেশাভিমানি পত্রিকার মুখ্য সম্পাদক পি গোবিন্দ পিল্লাই যখন তাঁর হাতে প্রথম গ্রামশির ‘প্রিজন নোটবুকস’ তুলে দিয়েছিলেন, তখন তার একাংশ পড়ে ঠাট্টার ছলে বকুনি দিয়ে ইএমএস বলেছিলেনঃ ‘কেন দশ বছর, বা তারও আগে বইটা দিলে না’। কারণ, বইটিতে উচ্চমানের তাত্ত্বিক বিশ্লেষণ দেখে ইএমএস রীতিমতো বিস্মিত। আটের দশকের গোড়ায় পিল্লাইকে ডেকে ইএমএস গ্রামশিকে নিয়ে একটি বই লিখতে বলেন। শুনে পিল্লাই বলেন তিনি একমাত্র তখনই তা করতে পারেন, যদি ইএমএস লেখেন তাঁর সঙ্গে। এরপর তাঁরা দু’জনে কাজ শুরু করেন। তার প্রথম ফসল প্রকাশ পায় ‘দ্য মার্কসিস্ট’ পত্রিকায়। ১৯৯৫ সালের জুলাই-সেপ্টেম্বর সংখ্যায়। পরের বছর ইএমএস এবং পিল্লাই দুজনে মিলে মালয়ালাম ভাষায় একটি পুরো বই প্রকাশ করেন ‘গ্রামশির চিন্তা’ নিয়ে। চিন্তা পাবলিশার্সের প্রকাশনা। ‘গ্রামশিয়ান বিচারা বিপ্লবম’। সম্প্রতি লেফটওয়ার্ডের প্রকাশনায় বইটির ইংরেজি ভাষান্তর করেছেন পিল্লাই-পুত্র এমজি রাধাকৃষ্ণান। তা থেকে মার্কসবাদী পথের জন্য বাংলায় অনুবাদ করেছেন সৌভিক ঘোষ। পাঠকদের আগ্রহ ও সমাদর আমাদের উৎসাহিত করেছে। তাই সেই কাজকে একত্রিত করে এই বই প্রকাশ। প্রকাশনার দায়িত্বে মার্কসবাদী পথ। পত্রিকার চার দশকের ইতিহাসে এই প্রথম। আসছে বইমেলায়। প্রকাশের তারিখ: ০২-জানুয়ারি-২০২৩ |
© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত |