কীভাবে পরিচালিত হচ্ছে রাশিয়া

ওয়াল্টার মিকিন
১৯২০ সালের গ্রীষ্মে, বিপ্লবের ঠিক ৩ বছরের মাথায়, ব্রিটিশ লেবার পার্টি এবং ট্রেড ইউনিয়ন কংগ্রেস এক প্রতিনিধিদল পাঠায় রাশিয়ায় -- ঠিক কী হয়েছে বুঝতে। ব্রিটিশ সাংবাদিক এবং ট্রেড ইউনিয়ন এক্টিভিস্ট ওয়াল্টার মেকিনও ছিলেন সেই প্রতিনিধিদলে। সেদিনের 'ম্যাঞ্চেস্টার গার্ডিয়ান' আজকের 'দ্য গার্ডিয়ানের' সাংবাদিক মেকিন ফিরে এসে ধারাবাহিকভাবে ডেইলি নিউজে লিখলেন প্রত্যক্ষদর্শীর ধারভাষ্য- যা দেখেছি রাশিয়ায়।

সমস্ত রকম মিথ্যা এবং বিকৃতি দিয়ে শুরুর দিনগুলি থেকেই সোভিয়েত ব্যবস্থাকে খাটো করে দেখাচ্ছিল বুর্জোয়া ইতিহাসবিদেরা  ১৯২০ সালের গ্রীষ্মে, বিপ্লবের ঠিক ৩ বছরের মাথায়, ব্রিটিশ লেবার পার্টি এবং ট্রেড ইউনিয়ন কংগ্রেস এক প্রতিনিধিদল পাঠায় রাশিয়ায় -- ঠিক কী হয়েছে বুঝতে ব্রিটিশ সাংবাদিক এবং ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিস্ট ওয়াল্টার মিকিনও ছিলেন সেই প্রতিনিধিদলে  সেদিনের 'ম্যাঞ্চেস্টার গার্ডিয়ান', আজকের 'দ্য গার্ডিয়ানের' সাংবাদিক মিকিন ফিরে এসে ধারাবাহিকভাবে ‘ডেইলি নিউজ’-এ লিখলেন প্রত্যক্ষদর্শীর ধারাভাষ্য -- যা দেখেছি রাশিয়ায়  ইতিহাস বিকৃতির বিপ্রতীপে দাঁড়িয়ে বিপ্লব পরবর্তী রাশিয়ার এ এক অনবদ্য দলিল 

পরোক্ষ প্রতিনিধিত্বের ব্যবস্থা- শান্তি পরীক্ষা- সোভিয়েত তন্ত্রের চূড়ান্ত রূপ স্থিরীকৃত হওয়ার প্রতীক্ষায়

সোভিয়েত রাশিয়ার প্রশাসনিক, শিল্প এবং শ্রমিকদের প্রতিষ্ঠানগুলি বড় হচ্ছে এবং এখনও বিবর্তনের মধ্যেই রয়েছে - এগুলির বর্ণনা এবং বিশ্লেষণ এই ছোট পরিসরে অসম্ভব এই প্রতিষ্ঠানগুলি এবং তাদের মধ্যেকার সম্পর্ক নিয়ে একটা ধারণা দেওয়া যেতে পারে মাত্র আজকের দিনের রাশিয়ার ঘটনাবলীকে প্রায়শই ফরাসী বিপ্লবের সাথে তুলনা করা হয় দু‘টি ঘটনার মধ্যে বহু মিল থাকলেও রাজনীতি, সমাজ এবং শিল্পের ক্ষেত্রে রাশিয়ার বিপ্লবে বেশ কিছু নতুন উপাদান যুক্ত হয়েছে, বিশেষ করে ক্ষমতার বৃদ্ধি এবং ট্রেড ইউনিয়নের নতুন ধরনের কাজ, ফ্রান্সে যা দেখা যায়নি

সোভিয়েত অথবা কাউন্সিল, রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা বলশেভিকবাদই - এই সাধারণ ধারণার কোন বস্তুগত ভিত্তি নেই প্রথম বিপ্লবের সময়ই স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে এই ব্যবস্থা শ্রমিক, সৈনিক এবং কৃষকদের কাউন্সিল গঠন করা হয়েছিল বিপ্লবকে বাঁচানোর তাগিদেই পরবর্তীকালে এই কাউন্সিলই অসন্তোষের কেন্দ্রে পরিণত হয় সমাজ পরিবর্তনের যন্ত্র হিসেবে এগুলিকে চিনে নিতে বলশেভিক নেতৃত্বের কোন ভুল হয়নি রাশিয়ার মত পিছিয়ে পড়া দেশে এর থেকে ভালো ব্যবস্থা বর্তমানে আর কিছুই হতে পারেনা লেনিন এবং তাঁর সহযোদ্ধারা যদি এই মুহুর্তে ভূমিচ্যুতও হন - রাশিয়ার জনগনই বাঁচিয়ে রাখবে এই ব্যবস্থাকে বলশেভিক বিরোধী বহু মানুষই অত্যন্ত দৃঢ়ভাবে জানিয়েছেন এ কথা


পরোক্ষ প্রতিনিধিত্ব 

নির্বাচনী ব্যবস্থায় প্রকৃতপক্ষে পরোক্ষ প্রতিনিধিত্ব কার্যকর রয়েছে গ্রামীন সোভিয়েত কংগ্রেস নিজেদের কার্যকরী সমিতি নির্বাচিত করে এবং জেলা সোভিয়েত কংগ্রেসে প্রতিনিধি পাঠায় বিভিন্ন গ্রামীন সোভিয়েত কংগ্রেসের পাঠানো  প্রতিনিধিরা নির্বাচিত করেন জেলা সোভিয়েত কংগ্রেসের কার্যকরী কমিটি এবং গুবার্নিয়া (পুরোনো সরকারি এলাকা) সোভিয়েত কংগ্রেসের প্রতিনিধি গুবার্নিয়া সোভিয়েত কংগ্রেস সরকারি এলাকার কাজগুলি পরিচালনা করার জন্য একটি কার্যনির্বাহী সমিতি গঠন করে এবং মস্কোতে সোভিয়েত রাশিয়ান কংগ্রেসে প্রতিনিধি পাঠায় কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি এবং তার সভাপতিমন্ডলী নির্বাচন করে সোভিয়েত কংগ্রেস প্রতিনিধি নির্বাচন প্রকাশ্য সভাতেই হয় এই ধরনের সরকারি ব্যবস্থা প্রকৃতই ব্যাপক গণতান্ত্রিক পদ্ধতিতে উন্নয়নের সহায়ক হয়, যদি নির্বাচন অবাধ হয় বর্তমানে যেসব দেশে সংসদীয় ব্যবস্থা শক্তিশালী এবং নির্বাহীরা সংসদের ওপর গত ৪/৫ বছর ধরে আধিপত্য বিস্তার করেছে, তাদের সঙ্গে বর্তমান রাশিয়ার ব্যবস্থার কিছু পার্থক্য আছে


গণতান্ত্রিক ব্যবস্থার বিবর্তন

শান্তি প্রতিষ্ঠার জন্য লড়াইয়ে ব্যস্ত রাশিয়ায় সোভিয়েত ব্যবস্থার পরীক্ষা এখনও শেষ হয়নি হাজার হাজার বর্গমাইল জুড়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা কৃষকেরা, যাদের বেশীরভাগই প্রথাগত শিক্ষায় শিক্ষিত নন, সম্ভবত গণপরিষদের নির্বাচনে অংশগ্রহণ করবেন না রাশিয়ায় সোভিয়েতের চূড়ান্ত রূপ এবং কাজ এখনও প্রতিষ্ঠা পায়নি এই পরিস্থিতিতে কামেনভ নেতৃত্ব দিচ্ছেন রাশিয়ার গণতান্ত্রিক ব্যবস্থার বিবর্তনের প্রক্রিয়ায় এবং তার নেতৃত্বেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ান কংগ্রেস


ট্রেড ইউনিয়ন সংগঠন 

মালিকের বিরুদ্ধে শ্রমিকদের সংগঠিত করা নয়, বরং সরকারকে সাহায্য করা জাতীয় শিল্প প্রতিষ্ঠানগুলিকে সঠিকভাবে চালাতে - রাশিয়ায় ট্রেড ইউনিয়নের প্রাথমিক কাজ সেদিক থেকে দেখলে, রাশিয়ার শ্রমিক সংগঠন ব্রিটিশ শ্রমিক আন্দোলনের থেকে আলাদা

প্রায় ৪ লক্ষ শ্রমিকের ৩২ টি ট্রেড ইউনিয়নের সেন্ট্রাল কমিটি শ্রমিকের মজুরী, ৮ ঘন্টা কাজ ইত্যাদি নানা বিষয় স্থির করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ট্রেড ইউনিয়ন সংগঠনগুলিই শ্রম মন্ত্রকের কাজ নিয়ন্ত্রণ করে শ্রমিকদের কাজের ক্ষেত্রে সুরক্ষার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা ইত্যাদি নানা বিষয়ে ট্রেড ইউনিয়নের ভূমিকা থাকলেও, কারখানার প্রযুক্তিগত পরিকল্পনায় তাদের কোন ভূমিকা ছিল না

১১ সদস্যের সভাপতিমন্ডলীকে নির্বাচিত করে সোভিয়েত এবং রাশিয়ান ট্রেড ইউনিয়ন কংগ্রেস, সুপ্রিম কাউন্সিল গঠন করতে ৫০০০ রাষ্ট্রীয় শিল্প পরিচালনার দায়িত্বে এই সুপ্রিম কাউন্সিল শিল্প ও কর্মশালায় কমিটি নিয়ন্ত্রণ থেকে এক ব্যক্তির নিয়ন্ত্রণের একটা সাধারণ পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে

বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প এখনও কেন্দ্রীয়ভাবে কমিটি নিয়ন্ত্রন করে চেষ্টা চলছে এগুলির পরিচালনার দায়িত্ব একক ব্যক্তির হাতে দেওয়ার, জরুরী পুনর্গঠনের জন্য তার পরিচালন পদ্ধতিতে শ্রমিকদের অসন্তোষ সৃষ্টি হলে সুপ্রিম কাউন্সিলের ক্ষমতা থাকবে তার নিয়োগের পুনর্বিবেচনার ট্রেড ইউনিয়নের ভূমিকা এক্ষেত্রে খুবই শক্তিশালী রাষ্ট্রযন্ত্র এক্ষেত্রে যতটা না রাজনৈতিক, তার থেকে বেশী শিল্প এবং অর্থনীতির ওপর নির্ভরশীল এসবের মধ্য দিয়ে ট্রেড ইউনিয়ন এবং সোভিয়েতের সম্পর্ক দৃঢ় হতে পারে


সংক্ষেপিত ও অনুবাদ: দিব্যেন্দু ভট্টাচার্য 

প্রথম প্রকাশ: ‘ডেইলি নিউজ‘ এর ২৮ জুলাই, ১৯২০ সালের সংস্করণ।

প্রকাশের তারিখ: ১৬-নভেম্বর-২০২২

© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ আলিমুদ্দিন স্ট্রীট , কলকাতা ৭০০০১৬, +91 33 2217 6638, +91 70599 23957
marxbadipath.22@gmail.com
www.marxbadipath.org