রাজনৈতিক মার্কস

আইজাজ আহমেদ
মার্কসের মতো একজন মহান চিন্তাবিদ, যাঁর বিপ্লবী মতাদর্শ যখন বিশ্বের উপর এমন নির্ণায়ক প্রভাব ফেলেছে, তখন এটা বেশ কৌতুকের যে তাঁর নিজের রাজনৈতিক লেখাগুলিই থেকে গিয়েছে চরম অবহেলিত। দারিদ্র্যের সংসারে মার্কসের জীবন যখন নিদারুণ অনটনে, তখন তাঁর রাজনৈতিক লেখাগুলিকে প্রায়শই দেখা হয়ে থাকে নিছক পাঠ্য হিসাবে– যেন শুধু অর্থ উপার্জনের জন্যই তিনি এসব লিখেছেন। অথবা, সেগুলিকে দেখা হয় কেবল সুখপাঠ্য লেখা হিসাবে, যার সঙ্গে তাঁর অর্থনৈতিক অধ্যয়ন ও অন্যান্য লেখাপত্রের যোগসূত্র নিতান্তই কম। প্রকৃতপক্ষে মার্কসের রাজনৈতিক লেখাগুলি শ্রেণিসংগ্রামের বিশ্লেষণে এবং এই সংগ্রামগুলি বুঝতে সাহায্য করার জন্য এক অভূতপূর্ব ভাষ্য। সাধারণভাবে মার্কসকে তাঁর অর্থনৈতিক কাজের মধ্যে সীমাবদ্ধ রেখে সংকীর্ণভাবে দেখা হয়। অথচ, মার্কসের রাজনৈতিক লেখাগুলি হলো তাঁর বিপ্লবী দৃষ্টিভঙ্গি বোঝার মূল চাবিকাঠি। দ্য জার্মান ইডিওলজি, কমিউনিস্ট ইশ্‌তেহার, ল্যুই বোনাপার্টের অষ্টাদশ ব্রুমেয়ার এবং ফ্রান্সে গৃহযুদ্ধ। মার্কসের এই চারটি ধ্রুপদী অনন্য কাজ নিয়ে আলোচনা করেছেন মার্কসবাদী চিন্তাবিদ আইজাজ আহমেদ। একজন প্রকৃত মার্কসবাদী বুদ্ধিজীবী। একাধারে সাহিত্যের তাত্ত্বিক, উপনিবেশবাদী চিন্তার সমালোচক, ইতিহাসবিদ এবং পরিচিতিসত্তার অনুসন্ধানকারী। যাঁর ধ্রুপদী বিশ্লেষণ, উত্তর-মার্কসবাদ ‌আসলে প্রাক্‌-মার্কসবাদ ছাড়া আর কিছুই নয়, মার্কসকে অতিক্রম করে ভাববাদে প্রত্যাবর্তন। আইজাজের সঙ্গী ছিলেন সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং ইতিহাসবিদ বিজয় প্রসাদ। লেফটওয়ার্ড বুকসের সম্পাদক। ট্রাইকন্টিনেন্টাল: ইনস্টিটিউট ফর সোস্যাল রিসার্চের অধিকর্তা। আইজাজ আর বিজয়ের কথোপকথনই পরে প্রকাশ করে লেফটওয়ার্ড।দ্য পলিটিক্যাল মার্কস। বইটি এবারে মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কার পেয়েছে। তারই ভাষান্তর প্রকাশ করছে মার্কসবাদী পথ, ‘রাজনৈতিক মার্কস’। ভাষান্তর করেছেন সৌভিক ঘোষ।
মূল্য: ২০০ টাকা
ঘরে বসে সংগ্রহ করতে চাইলে
পাওয়া যাবে ১৮০ টাকায়। সঙ্গে ডেলিভারি চার্জ।
নীচের QR Code টি স্ক্যান করুন অথবা টাকা পাঠান আমাদের upi id- 8777648148@sbi তে।


এছড়াও অনলাইন ট্রানজেকশন এর মাধ্যমেও টাকা পাঠাতে পারেন: 
Account Name: MARXBADI PATH 
Account No: 41297635980
IFSC: SBIN0001140

পেমেন্টের পর নিজের নাম, ঠিকানা ও পিনকোডসহ পেমেন্টের ডিটেইলস হোয়াটসঅ্যাপ করুন 8777648148 এই নম্বরে।

প্রকাশের তারিখ: ২১-সেপ্টেম্বর-২০২৩

© কপিরাইট মার্কসবাদী পথ. সর্বস্বত্ব সংরক্ষিত
৩১ আলিমুদ্দিন স্ট্রীট , কলকাতা ৭০০০১৬, +91 33 2217 6638, +91 70599 23957
marxbadipath.22@gmail.com
www.marxbadipath.org