সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
নিবন্ধের খোঁজ
এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।
অর্ক রাজপন্ডিত
চীনকে হারাতে হলে আমেরিকার সামনে দুটি রাস্তা খোলা আছে। প্রথমত আমেরিকাকে নিজেদের নীট স্থির পুঁজির বিনিয়োগ বাড়াতে হবে এবং দ্বিতীয়ত আমেরিকা চীনের বৃদ্ধির গতি শ্লথ করে দিতে পারে শুল্ক ও আর্থিক নিষেধাজ্ঞা চাপিয়ে দিয়ে। এর আগে নিজেদের আর্থিক ও সামরিক শক্তি কাজে লাগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সফল হয়েছে তার প্রতিদ্বন্দ্বীদের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ করে দিতে। তবে চীনের ক্ষেত্রে এমনটা নাও ঘটতে পারে। চীন সামরিক কিংবা অর্থনৈতিক ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন নয়। তাই চীনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র একই কৌশল প্রয়োগ করতে পারবে না।
...more০৮-মে-২০২৫
অর্ক রাজপন্ডিত
ট্রাম্পের আগ্রাসী শুল্ক নীতি পরিস্থিতিকে আরও শোচনীয় করে তুলবে, সঙ্কট আরও গভীর হবে। শুল্ক হল আমদানি করা পণ্যে আরোপিত কর। এর ভূমিকা হল মূলত উপভোগের ওপর করের। শ্রমিক শ্রেণির সদস্যরা তাদের আয়ের একটা বড় অংশ খরচ করেন অত্যাবশ্যকীয় পণ্যে কেনা খাতে। সুতরাং এই শুল্কের প্রভাবে সবচেয়ে বেশি বোঝা বইতে হবে মার্কিন গরিব ও মার্কিন শ্রমিকশ্রেণিকে।
...more০৭-মে-২০২৫
অর্ক রাজপন্ডিত
মার্কস কি কখনও লন্ডনের রাস্তায় উবের চেপেছেন? কিংবা মার্কস কি কখনও চুরুট আনিয়েছেন ফ্লিপকার্টে অর্ডার করে? অথবা এঙ্গেলসকে কোনও বই উপহার দিয়েছেন অ্যামাজনে অর্ডার করে? তাহলে কীভাবে লিখে ফেলতে পারলেন পিস ওয়েজ (টুকরো মজুরি, নির্দিষ্ট একটিই কাজের ভিত্তিতে মজুরি) হল টাইম ওয়েজ (সময় মজুরি)-রই পরিবর্তিত রূপ। আর সময় মজুরি হল শ্রমশক্তির মূল্যের পরিবর্তিত রূপ। ...more
২৮-অক্টোবর-২০২২








