সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
নিবন্ধের খোঁজ
এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।
মুজফ্ফর আহ্মদ
তাঁকে হস্পিটালে নিয়ে যাওয়ার সময়ে তাঁর গাড়ী ডেকার্স লেনের ভিতর দিয়ে গিয়েছিল। আমরা গেটে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলাম। সুকান্ত অনেকক্ষণ আমার হাত চেপে ধরে থাকলেন। হয়তো তিনি ভেবেছিলেন আর যদি দেখা না হয়। ...more
০৫-আগস্ট-২০২৫
মুজফ্ফর আহ্মদ
১৯২৯ সালের মার্চ মাসের ২০ তারিখে কমিউনিস্টদের ওপরে প্রচণ্ড আঘাত এল। এই তারিখে সারা ভারতে কমিউনিস্ট নেতৃত্বগণ গ্রেফতার হলেন মিরাট কমিউনিস্ট ষড়যন্ত্র মোকদ্দমার সংস্রবে। মোকদ্দমা চলতে থাকল। পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম রাজকীয় মোকদ্দমা (State trial) কিন্তু কমিউনিস্টদের কাজ বন্ধ হল না। কিছু কিছু কাগজও তাঁরা চালাতে থাকলেন। হ্যাঁ, বলতে ভুলে গেছি যে, ওয়াসে মজদুর (মজুরের বাণী) নামক একখানা উর্দু কাগজও কিছুদিন বোম্বে হতে বার হয়েছিল। ১৯২৯ সালের ২৬শে জানুয়ারি তারিখে, অর্থাৎ প্রথম স্বাধীনতা দিবসে বোম্বে হতে ওয়ার্কার্স উইকলি (Workers' Weekly) নাম দিয়ে একখানা সাপ্তাহিক ইংরেজি কাগজ বার হয়েছিল। কাগজের নামের ওপরে লেখা থাকত ‘দুনিয়ার মজুর এক হও’, আর নামের নিচে লেখা থাকত ‘সংগ্রামী মজুরশ্রেণির মুখপত্র’ (The Organ of Militant Working Class)। অন্য সব কমিউনিস্ট কাগজের মতো এ-কাগজখানাও দীর্ঘকাল চালু থাকেনি, তবে অনেক সপ্তাহ চলেছে। ...more
০২-আগস্ট-২০২৪
মুজফ্ফর আহ্মদ
মুসলিম লীগের শাসন মোটেই সুশাসন ছিল না। প্রতিবাদ হল ছাত্র ও যুব শক্তির তরফ থেকে। তাদের নেতৃত্বে ছিলেন শামসুল হক, তসদ্দুক [হোসেন], [মোহাম্মদ] তোয়াহা প্রভৃতি ছাত্র ও যুবনেতা। তাঁরা ঢাকায় কনফারেন্স করলেন, তাতে [শেখ মুজিবুর রহমান সাহেবও যোগ দিলেন। তিনি সম্ভবত আবুল কাশেম সাহেবের ছাত্র ও যুবলীগের তরফ হতে এসেছিলেন। পাকিস্তানের গভর্নর জেনারেল মি: জিন্নাহ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে ঘোষণা করলেন যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, ছাত্রদের তরফ থেকে প্রতিবাদের ঝড় উঠল। মি: জিন্নাহর মুখের সামনে তারা বলল যে বাংলা ভাষাকেও রাষ্ট্রভাষায় পরিণত করতে হবে। এই বাংলা ভাষার প্রতিষ্ঠার জন্য তারা গুলির মুখে প্রাণও দিল। ...more
০১-আগস্ট-২০২৪
মুজফ্ফর আহ্মদ
লাহোরে পেশোয়ারে অনুষ্ঠিত মস্কো বলশেভিক ষড়যন্ত্র মোকদ্দমায় দণ্ডভোগী ও আমাদের কমরেড মীর আবদুল মাজীদের বাড়িতে ভগৎ সিংহের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। আমি কানপুর বলশেভিক ষড়যন্ত্র মোকদ্দমায় জেল-খাটা লোক বলে তিনি আমায় দেখতে এসেছিলেন। তাঁর সঙ্গে আবদুল মজীদ আমার পরিচয় করিয়ে দিয়েছিল। ভগৎ সিংহের হাজার হাজার ফটোগ্রাফ দেশময় বিতরিত হয়েছে। সারা দেশের সংবাদপত্রসমূহেও তাঁর ফটো ছাপা হয়েছে। দাড়ি-কামানো, ছোট করে ছাঁটা এবং শর্ট শার্ট ও হ্যাট পরিহিত ফটোগ্রাফের এই ভগৎ সিংকেই সারা দেশ চিনেছেন ও মনে রেখেছেন। ...more
২৩-মার্চ-২০২৪
মুজফ্ফর আহ্মদ
১৯২৩ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহে কানপুরে শওকৎ উস্মানী, কলকাতায় মুজফ্ফর আহ্মদ ও লাহোরে গোলাম হোসায়ন গিরেফ্তার হন। ভারত গবর্নমেন্ট তাঁদেরও পেশোয়ারের মোকদ্দমায় শামিল করতে চেয়েছিল। শওকৎ উস্মানী আর গোলাম হোসায়নকে তো পেশোয়ার জেলে নিয়েও যাওয়া হয়েছিল। ...more
১৯-অক্টোবর-২০২৩
মুজফ্ফর আহ্মদ
১৮-অক্টোবর-২০২৩
মুজফ্ফর আহ্মদ
এবারে আমাদের কির্কি ছাড়ার পালা। সৈন্য নিয়ে যে স্টীমার এসেছিল আমরা ষাট জন তাতেই চড়ে বসলাম। স্টীমার আমাদের চারজও নিয়ে গেল। লালফৌজের সৈন্যরা ব্যান্ড বাজিয়ে স্টীমার ঘাটে এসে আমাদের স্বাগত জানালেন। চারজওতে আমরা তিন দিন ছিলাম। এখানে আমাদের খুবই অতিথি-আপ্যায়ন হয়। চারজওতে থাকাকালেই আমরা নিজেদের ভিতরে পরস্পরের মনের পরিচয় পেলাম।
...more১৭-অক্টোবর-২০২৩
মুজফ্ফর আহ্মদ
১৬-অক্টোবর-২০২৩
মুজফ্ফর আহ্মদ
বীরভূম জেলার কির্নাহারের নিকটবর্তী শরডাঙ্গা গ্রাম আব্দুল হালিমের জন্মস্থান। থানার নাম নান্নুর। চেষ্টা করে হালিমের সঠিক জন্মদিবস পাওয়া গেছে। শরডাঙ্গা গ্রামের জিল্লুর রহমান সাহেব যেদিন জন্মেছিলেন সেদিন আব্দুল হালিম ও জন্মেছিল। জিল্লুর রহমান সাহেবদের পরিবারে জন্ম-মৃত্যুর পারিবারিক রেজিস্টার রক্ষিত আছে। তা থেকে জানা যাচ্ছে যে, ১৩০৮ বঙ্গাব্দের ২০শে অগ্রহায়ণ, শুক্রবার অপরাহ্ন ২টার সময় জিল্লুর রহমান ভূমিষ্ঠ হয়েছিলেন। তার চার ঘণ্টা পরে ওই দিনই ভূমিষ্ঠ হয়েছিল আব্দুল হালিমও। খ্রীষ্টীয় সনের হিসাবে এই তারিখটি ছিল ১৯০১ সালের ৬ই ডিসেম্বর। কাজেই ১৯০৫ সালে হালিমের জন্মাবার কথা যে কাগজে ছাপা হয়েছে তা ভুল। ...more
২৯-এপ্রিল-২০২৩
মুজফ্ফর আহ্মদ
চোরবাজারের বিরুদ্ধে কৃষক সভাকে জোর লড়াই করতে হবে। চোরবাজারের লোকেরা শকুনেরও অধম। শকুন মরা জানোয়ারের মাংস খায়, কিন্তু চোরবাজারের ব্যবসায়ীরা খায় জ্যান্ত মানুষের মাংস। এই চোরবাজারকে ধ্বংস না করতে পারলে সমাজজীবন কিছুতেই গড়ে তুলতে পারা যাবে না। বাঁধা দরে যাতে সকলে, বিশেষ করে কৃষকরা জিনিস পায় সেই ব্যবস্থা কৃষক সভাকে করতে হবে। চোরা কারবারিদের উপর কড়া নজর না রাখলে, তাদের জীবন বিষময় করে না তুললে কিছুতেই তা সম্ভবপর হবে না। ...more
১১-এপ্রিল-২০২৩
মুজফ্ফর আহ্মদ
অক্টোবর বিপ্লব যে দুনিয়ার সকল দেশের শ্রমজীবী জনগণের বিপ্লব ছিল তার প্রমাণ পাওয়া গিয়েছে রাশিয়ার গৃহযুদ্ধে। দীর্ঘস্থায়ী প্রথম মহাযুদ্ধে বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশের যে সকল সৈন্য রাশিয়ায় বন্দি হয়েছিল তাদের বড় অংশ প্রতিবিপ্লবীদের সঙ্গে যোগ দিয়েছিল। প্রত্যেক দেশের বন্দিদের মধ্য হতে একটি অংশ আপন আপন দল হতে বার হয়ে এসে প্রতিবিপ্লবীদের বিরুদ্ধে লড়াই করেছিলেন।
...more০৯-নভেম্বর-২০২২
মুজফ্ফর আহ্মদ
প্রকাশিত যেদুটি বিতর্কমূলক লেখা এখানে পুনরুদ্ধৃত করছি তার মধ্যে সমকালীন এক বিশেষ সংকটের প্রেক্ষাপটে মেয়েদের কথা উঠেছে এবং তাঁর যুক্তির অংশ-হিসাবেই লেখক নিয়ে আসছেন কমিউনিস্ট দৃষ্টিকোণ থেকে মেয়েদের সামাজিক অবস্থানের বিশ্লেষণ, যা আজকের সাম্প্রদায়িক বাড়বাড়ন্তের মুহূর্তে নতুন করে স্মরণ করার যোগ্য। ...more
১৭-অক্টোবর-২০২২

















