সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
নিবন্ধের খোঁজ
এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।
সাভেরা
আদিবাসীদের জমি লুঠের সঙ্গে সঙ্গে, তাদের আরও অনেক আশা পূরণে ব্যর্থ হয়েছে বিজেপির সরকারগুলি। এগুলোর মধ্যে পড়ে এফআরএ ও পিইএসএ কার্যকর করা। এগুলো কার্যকর হলে জমির ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বাড়ত। একইভাবে, প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিজ অ্যাক্ট (পিওএ), এবং প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট (পিসিআরএ) শম্বুক গতিতে কার্যকর করার ফলে যারা আদিবাসীদের ওপর অত্যাচার চালায় কিংবা তাদের অপমানিত করে, তাদেরই কিছু কিছু অংশ রক্ষাকবচ পেয়ে গেছে। সরকারি চাকরিতে আদিবাসীদের জন্য সংরক্ষণ কখনই পুরোপুরি কার্যকর করা হয়নি এবং এভাবে যে একটা সাংবিধানিক প্রয়োজনীয়তা ধারাবাহিক ভাবে লঙ্ঘন করা হচ্ছে সে বিষয়ে বিজেপির সরকারগুলির কোনও হেলদোল পর্যন্ত নেই। ট্রাইব্যাল সাব প্ল্যান খাতে (টিএসপি) অর্থ বরাদ্দে ঘাটতি রয়েছে এবং সেই টাকা খরচ করা হচ্ছে এমন সব প্রকল্পে যেগুলি আদিবাসীদের জন্য নয়।
...more১৬-নভেম্বর-২০২৫
সাভেরা
আরএসএস আসলে হিন্দুত্বের উৎস — উৎস সেই হিন্দুত্বের, যা ধর্মান্ধ ও পশ্চাদমুখী। এই হিন্দুত্ব সংখ্যালঘু ও আদিবাসীদের বিরুদ্ধে বেলাগাম হিংসাকে উস্কে দিতে চায় যাতে বৈচিত্রসম্পন্ন ভারতকে পিটিয়ে সোজা করে একটা সমসত্ত্ব জনসমষ্টিতে পরিণত করা যায়। যে জনসমষ্টি মেনে চলবে সেই ধর্ম, যাকে আরএসএস বলে সনাতন ধর্ম। আরএসএস ভারতকে হিন্দুরাষ্ট্রে পরিণত করতে চায়। সেই ভারত শাসিত হবে পশ্চাদপদ ভাবনার মনুস্মৃতি দ্বারা, যার লক্ষ্য হবে নিছক ধর্মীয় সাধনা এবং সেই ভারত টিঁকে থাকবে নীচু জাতি, আদিবাসী, সংখ্যালঘু ও নারীদের শ্রমের ওপরে। ...more
১৩-অক্টোবর-২০২৫
সাভেরা
ভারত দাঁড়িয়ে রয়েছে এক সন্ধিক্ষণে... পরিস্থিতি অত্যন্ত ঘোরালো। আর সেকারণেই ঐক্যবদ্ধ সংগ্রামের গুরুত্ব অনেক বেশি। সাম্প্রতিক সাধারণ ধর্মঘটের মতো ঐক্যবদ্ধ আন্দোলনকে আমরা তাই ছোট করে দেখতে পারি না। একইসঙ্গে, সঙ্ঘ পরিবারের মতাদর্শগত হামলাকে মোকাবিলা করতে হবে বিকল্প মিডিয়ার মাধ্যমে– বিরোধিতা করতে হবে মানুষের সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে ওঠা মঞ্চের মাধ্যমে। এই দুই সংগ্রামই পালন করবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। ...more
১৫-আগস্ট-২০২৫








