সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নিবন্ধের খোঁজ

এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।

লেখক
প্রকাশকাল -
বিষয়/লেখক/কিওয়ার্ড
আপনি খুঁজছেন এমন নিবন্ধ যার লেখক/লেখিকা: [সৌম্যজিৎ রজক - Soumyajit Rajak],
কলকাতা, সুকান্ত, পার্টি ও কবিতা
সৌম্যজিৎ রজক

Kolkata, Sukanta, party and poetry
ক্যালেণ্ডারের পাতার থেকেও দ্রুততায় প্রেক্ষাপট পালটে পালটে গেছে বাংলায়। ৪১-এর বোমাতঙ্কের দিন পেরিয়ে ৪২-এ ভারত ছাড়ো আন্দোলনে উত্তাল হয়েছে শহর। '৪৩-'৪৪ সালের মেজাজ আবার ভিন্নতর। মজুতদারি, ব্ল্যাকমার্কেটিং, মড়ক, আকাল। খিদের জ্বালায় আকাতরে মানুষ মরল লাখো। সুকান্ত ততদিনে কমিউনিস্ট পার্টিতে। মন্বন্তরের দিনগুলিতে কমিউনিস্ট কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রিলিফের কাজে। ...more

০৬-আগস্ট-২০২৫

এক কমিউনিস্টের উত্তরণ
সৌম্যজিৎ রজক

 The rising of a communist
এমনই এক দুপুরবেলা। কলকাতার আমহার্স্ট স্ট্রিট আর সূর্য সেন স্ট্রিট (তখন মির্জাপুর স্ট্রিট)-এর সঙ্গমস্থলে দাঁড়িয়ে কথা বলছিলেন দু’জন। সশস্ত্র বিপ্লববাদী আন্দোলনের কিংবদন্তী আব্দুর রজ্জাক খান ও ভারতে কমিউনিস্ট আন্দোলনের পুরোধা মুজফ্‌ফর আহমেদ। ঠিক সেসময়ই ওই রাস্তা দিয়েই এম-জি রোড (তখন হ্যারিসন রোড)-এর দিকে যাচ্ছিল সেই যুবকটি। খান সাহেব তাকে দেখিয়ে মুজফ্‌ফর আহমেদকে বলেন, “আমি এই ছেলেটির সঙ্গে খিদিরপুর ক্যাম্পে ছিলাম। ভালোই মনে হয়েছিল ছেলেটিকে। আপনি ওর সঙ্গে রাজনৈতিক আলোচনা করুন।” ...more

২৮-এপ্রিল-২০২৩

জনতার সন্তান, জনতার কবি মেহমুদ দরবিশ 
সৌম্যজিৎ রজক

Mahmoud Darwish
১২ বছরের এক বালকের লেখা (অবশ্য কেউ কেউ বলেন এটি ইজরায়েলের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর ঘটনা, তাহলে তো ৮ বছরের বালকের)। বোঝাই যাচ্ছে যে বন্ধুর উদ্দেশ্যে লেখা, জন্মসূত্রে সে ইহুদি। তা যাই হোক, বালক দরবিশ স্কুলে জাতীয় দিবসের অনুষ্ঠানে এ কবিতা পাঠ করল। নিশ্চয় বেশ গর্ব হয়েছিল তার; জীবনে প্রথম স্বরচিত কবিতা পাঠ করে কোন বাচ্চার গর্ব হবে না? তবে দরবিশের বেলায় সে গর্বের মেয়াদ ছিল, বড়জোর, একদিন। পরদিনই তাকে তলব করে ইজরায়েলি সামরিক কমান্ডার। আর এরকম কোবতে-টোবতে লিখলে তার বাবা যে সামান্য চাকরিটা করে সেটাও খোয়াতে হবে, হুমকি দেয় স্পষ্টাস্পষ্টি। ...more

১৩-মার্চ-২০২৩