সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
প্রসঙ্গ প্যালেস্তাইন: মুখোমুখি জনম নাট্যদলের সুধন্য দেশপাণ্ডে
সুধন্ব দেশপান্ডে
সেই প্রেক্ষিতে মার্কসবাদী পথ ২০১৬ সালে কোরাস ব্লগের নেওয়া পুরোনো সাক্ষাৎকারটির প্রকাশ করছে তাদের ইউটিউব চ্যানেলে। এবং কৃতজ্ঞতা জানাচ্ছে কোরাসকে। সেই সাক্ষাৎকারটির বাংলা অনুবাদ লিখিত আকারে প্রকাশিত হয়েছিল কোরাস-এর ব্লগে। কিন্তু ভিডিওটি অপ্রকাশিতই ছিল। জন নাট্য মঞ্চ, সংক্ষেপে JANAM। প্রতিষ্ঠা ১৯৭৩। প্রথম পথনাটিকা মেশিন ১৯৭৮-এ।
বিগত কয়েকদিন ধরে যুদ্ধবিরতির সিদ্ধান্তকে উপেক্ষা করে মার্কিন মদতপুষ্ট ইজরায়েল আবারও গাজায় হামলা চালিয়েছে। গণহত্যার শিকার ৬০০-র বেশি মানুষ। ধ্বংস করে দেওয়া হয়েছে গাজার একমাত্র ক্যানসার হাসপাতাল। ২০২৫-এর জানুয়ারি মাসে প্যালেস্তাইনের জেনিন ক্যাম্পে হামলা চালায় ইজরায়েলের সেনাবাহিনি। ধ্বংস করে আগুন লাগিয়ে দেওয়া হয় ঘর-বাড়িতে। জেনিন ক্যাম্পে অবস্থিত The Freedom Theatre-এর কেন্দ্রটিও ভেঙে দেওয়া হয়। তারপরেও জেনিন উদ্বাস্তু শিবিরে নাট্যদলটি ছোটো বাচ্চাদের নিয়ে নানান কাজ এবং নাটক করে চলেছে। সেই প্রেক্ষিতে মার্কসবাদী পথ ২০১৬ সালে কোরাস ব্লগের নেওয়া পুরোনো সাক্ষাৎকারটির প্রকাশ করছে তাদের ইউটিউব চ্যানেলে। এবং কৃতজ্ঞতা জানাচ্ছে কোরাসকে। সেই সাক্ষাৎকারটির বাংলা অনুবাদ লিখিত আকারে প্রকাশিত হয়েছিল কোরাস-এর ব্লগে। কিন্তু ভিডিওটি অপ্রকাশিতই ছিল। জন নাট্য মঞ্চ, সংক্ষেপে JANAM। প্রতিষ্ঠা ১৯৭৩। প্রথম পথনাটিকা মেশিন ১৯৭৮-এ। আরও কিছু নাটক তাঁরা করেন— হাল্লা বোল, অউরত, ইয়েহ দিল মাঙগে মোর গুরুজি ইত্যাদি। নারীর অধিকার, শিক্ষাব্যবস্থা, অর্থনীতি, শ্রমিক আন্দোলন, জাত-ধর্ম-বর্ণ বৈষম্য ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় এই দলের নাটকগুলির কেন্দ্রবিন্দু। সুধন্বা দেশপাণ্ডে এই দলের সদস্য। ২০১৫ সালে তিনি দলের পক্ষ থেকে প্যালেস্তাইন যান। সেই বছরের শেষ থেকে ২০১৬ সালের জানুয়ারি অব্দি JANAM এবং প্যালেস্তাইনের The Freedom Theatre-এর সম্মিলিত প্রযোজনায় সারা ভারত ঘুরে একটি নাটকের অভিনয় করছে এই দু’টি দল। নাটকের নাম হামেশা সামিদা। পরিচালনা করেছেন দেশপাণ্ডে এবং প্যালেস্তাইনের দলের ফয়জ্ল আবু আলহাইজা। সেই সূত্রেই কলকাতায় আসা ২১ জানুয়ারি। সেই সুযোগে সুধন্য দেশপাণ্ডের সাথে কথা বলেছিল কোরাস। সাক্ষাৎকারটি পড়তে পারেন— https://chorus16.wordpress.com/2016/01/30/when-the-keys-are-found-the-walls-will-crumble-into-pathaways/
প্রকাশের তারিখ: ২৭-মার্চ-২০২৫
আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
ভিডিও বিভাগে প্রকাশিত ৩৭ টি নিবন্ধ
১৪-ফেব্রুয়ারি-২০২৬
৩০-আগস্ট-২০২৫
১০-আগস্ট-২০২৫
০৮-জুন-২০২৫
২৬-এপ্রিল-২০২৫
১৫-এপ্রিল-২০২৫
২৯-মার্চ-২০২৫
২৭-মার্চ-২০২৫
০৮-ডিসেম্বর-২০২৪
২৭-নভেম্বর-২০২৪
