সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

আমাদের কথা



If the Sundarbans survives we will survive

সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব

গৌর সরকার, মৎস্যজীবী (সুন্দরবন)

এত প্রাণের ঝুঁকি নিয়ে আমরা যা সংগ্রহ করি, তার একটা বড় অংশ ইম্পোর্ট হয়। চিন, সিঙ্গাপুরের মতো দেশে নিয়মিত চিংড়ি-কাঁকড়া যায়। এই পাঠানোর জন্য কোনও সরকারি ব্যবস্থা নেই। এখানে ফড়েরাই সব। এদের জালে আমরা জড়িয়ে পড়ছি। আমরা বারবার সরকারকে বলেছি একটা বিপণন সেন্টার বানাতে। কিন্তু না কেন্দ্র, না রাজ্য—কোনও সরকারই কান দেয়নি। এত পরিশ্রম করে আমরা যে মাছ কাঁকড়া ধরি সেই লাভের গুড় যদি ফড়েরাই খেয়ে যায়, তাহলে আমাদের কীভাবে চলে? ...more
আমাদের কথা বিভাগে প্রকাশিত ১০ টি নিবন্ধ

সুন্দরবন বাঁচলে আমরা বাঁচব
গৌর সরকার, মৎস্যজীবী (সুন্দরবন)


If the Sundarbans survives we will survive
এত প্রাণের ঝুঁকি নিয়ে আমরা যা সংগ্রহ করি, তার একটা বড় অংশ ইম্পোর্ট হয়। চিন, সিঙ্গাপুরের মতো দেশে নিয়মিত চিংড়ি-কাঁকড়া যায়। এই পাঠানোর জন্য কোনও সরকারি ব্যবস্থা নেই। এখানে ফড়েরাই সব। এদের জালে আমরা জড়িয়ে পড়ছি। আমরা বারবার সরকারকে বলেছি একটা বিপণন সেন্টার বানাতে। কিন্তু না কেন্দ্র, না রাজ্য—কোনও সরকারই কান দেয়নি। এত পরিশ্রম করে আমরা যে মাছ কাঁকড়া ধরি সেই লাভের গুড় যদি ফড়েরাই খেয়ে যায়, তাহলে আমাদের কীভাবে চলে? ...more

১৮-ফেব্রুয়ারি-২০২৬

গ্রামে থেকে রোজগারের উপায় নেই
রাজু দাস, তিরুবনন্তপুরম


grame theke rojgarer upay nei
প্রথমে এক দুই বছর খুব সমস্যা হয়। ভাষা কীরকম এখানকার জানেনই তো! তবে ভাষাটা শিখে যাওয়ার পর, আর পিছনে ফিরে তাকাইনি। এখন এখানেই কাজ করি, বাড়িতে টাকা পাঠাই। ...more

১১-ফেব্রুয়ারি-২০২৬

বিড়ি‌ বেঁধেই সন্তানদের মানুষ করছি
সাবিনা বিবি, বিড়ি শ্রমিক


I am bringing up my children by making beedis
বিড়ি বেঁধে যে টাকাটা রোজগার করি সেটাও জমাতে পারি না। তিনদিন বিড়ি বেঁধে একশো আশি-পঁচাশি টাকা পাই। হাজার বিড়ি যদি বেঁধে দিই তার মধ্যে কিছু বিড়ি নষ্ট হয়ে যায়, ছিঁড়ে যায় বলে বাদ যায়। তখন সেটার টাকা আমরা পাই না। আবার এমনি কিছু বিড়ি নিয়ে নেয়। হাজারের মধ্যে দুশো বিড়ি বাদ গেলে আটশো বিড়ির টাকা পাই। সেই টাকাটাও আর জমে না। ...more

২৮-জানুয়ারি-২০২৬

লোকে বলে ড্রাইভিংটা ছেলেদের কাজ
শম্পা নন্দী


People Say Driving is a Man's Job
এখন এত কোম্পানি এসে গেছে যে, ওদের মধ্যে কম্পিটিশন শুরু হয়ে গেছে। কে কত কম ভাড়ায় কাস্টমারকে গাড়ি দেবে! এখানেও দেখা যাচ্ছে ১০-১৫ টাকা রেটে ফেয়ার দিচ্ছে কিলোমিটার অনুযায়ী। যেটা আমাদের একদমই পোশাচ্ছে না। যেখানে নন এসি মিনিমাম ২৫ টাকার নিচে হয় না আর, এসি ৩০ টাকার নিচে হওয়ার কথা না— সেখানে আমরা প্রায় ১০-১৫ টাকা করে কম পাচ্ছি কিলোমিটার পিছু। যখন পিক টাইম থাকে— একদম সকাল ৯টা থেকে ১১টা আর সন্ধ্যায় ৬টা থেকে ৭:৩০-৮টা অবধি তাও কিছুটা ভালো রেটে ভাড়া দেয়। কিন্তু তখন তো জ্যামেই আমাদের সময়টা চলে যাচ্ছে। মানে অফিস টাইমেও যে আমাদের খুব একটা পড়তা হচ্ছে তা নয়। ...more

১৪-জানুয়ারি-২০২৬

নিজের ইচ্ছেয় কে যেতে চায়?
সাহিজুদ্দিন শেখ


nijer ichhey ke jete chay
যেরকম ধরুন আমাদের দেশের কেউ, পরিচিত কেউ মারা গেল, তখন আমরা কী করি— যতজন চেনা পরিচিত লোক আছে, তাদেরকে আমরা বলি, এই লোকটাকে তো পাঠাতে হবে দেশে। তাহলে আমাদেরকে সেটার ব্যবস্থা করতে হবে। কেউ পাঁচশো দিল, কেউ হাজার দিল, কেউ দুশো দিল— এভাবে টাকাটা তুলে আমরাই বডিটা দেশে পাঠাই। ...more

০৭-জানুয়ারি-২০২৬

আমার গ্রামের ছেলেমেয়েরা পড়াশুনা করুক
সুমন মেদ্দা


Let the children of my village study
বাবার নামে একটা জব কার্ড ছিল। তবে বাবার বদলে আমি যেতাম। যখন বন্ধ হল (ডিসেম্বর, ২০২১) তার আগেটায়। মাটি কাটার কাজ, জঙ্গল পরিষ্কারের কাজ, নালা পরিষ্কারের কাজ। কাজ পাচ্ছিলাম, তবে পুরো হত না। ১০০ দিন কাজ কমপ্লিট হত না। এখন চার বছর বন্ধ আছে। যদিও টাকা বকেয়া নাই। তবে ওই রোজগারটায় এগিয়ে যেত সংসারটা অনেকটা। ওটা বন্ধ হয়ে তো ক্ষতি হলই। রঙের কাজ করে বছরের হাফদিনও (১৮০ দিন) কাজ পাই না তো, তাই ওটা বন্ধ থাকলেও, ১০০ দিনের কাজ চালু থাকলে অনেকটা সুবিধা হত।  ...more

৩১-ডিসেম্বর-২০২৫

জমিতে কাজের সঙ্গেই গেয়ে চলেছি ভাওয়াইয়া
নৃপেন্দ্র নাথ মন্ডল


I have been singing along with the work in the land
আমাদের আর্থিক অবস্থা ভালো নয়। জায়গাজমিও সেরকম নেই, যতটা ছিল তার মধ্যে বেশ কিছুটা বোনেদের বিয়ের সময় বিক্রি করতে হয়। চাষাবাদও সেরকম হত না। সম্পূর্ণ প্রকৃতির ওপর নির্ভর করে বছরে একবার আউশ ধান ফলানো হত। কোনওরকমে চলে আমাদের। আমি নিজের জমিতেও কাজ করতাম, পরের জমিতেও করেছি। পাশাপাশি গানবাজনা চালিয়ে গেছি। ২০০৬ সাল থেকে আমাদের গ্রাম ভারেয়া-তে পিএইচই  (PHE জলের পাম্প)-র ক্যাজুয়াল ডেইলি ওয়েজ কর্মী হিসেবে যুক্ত হই। বর্তমানে মাসের শেষে সেখান থেকে বারো হাজার টাকার মতো পাই। এখন দিনে কাজ করে গানবাজনা করার আর সময় পাইনা। তবে সপ্তাহে দু'সপ্তাহে একবার করে, আমার সঙ্গতকারদের নিয়ে সন্ধ্যা বা রাতের দিকে বসি আরকি। ...more

২৪-ডিসেম্বর-২০২৫

ক’বছর বাদে না থাকবে তাঁত, না থাকবে তাঁতি
অসিত প্রামাণিক


In a few years, neither the looms nor the weavers will remain.
আগে মজুরি পেতাম একেকটা শাড়ি পিছু অন্তত চারশো টাকার মতো। এখন সেটা নেমে এসেছে দুশো টাকায়। আমার একটা শাড়ি বুনতে দুটো দিন লাগে। তাহলে দিনে হল একশো টাকা। একশো টাকায় কী হয়? জিনিসের দাম তো বাড়ছে। কিন্তু আমাদের তাঁতিদের আয় কমছে।... একটা সময়ে আমাদের পাড়া গমগম করত তাঁতের শব্দে। প্রত্যেকের বাড়িতে দুটো একটা করে তাঁত। এখন সন্ধ্যেবেলা মনে হয় পাড়াটা মরে গেছে। পুরো শান্তিপুরের অবস্থাই তাই। ...more

১৭-ডিসেম্বর-২০২৫

পদ্মার সঙ্গেই ভাঙছে জীবন
শীলা শীল


Padmar songei vangche jibon
কিছু দিন পর ওর স্বামীকে কি একটা গাড়ি ভাঙার কেসে জেলে আটকে রাখল। পুজোর তিন চার দিন পরেই। এদিকে বাড়িঘর নদীতে ভেসে গিয়েছে, ওদিকে স্বামী জেলে। জামিন করে ছাড়িয়ে আনতে তিরিশ হাজার টাকা লাগল। কারও থেকে লোন পেল না। শেষে তিরিশ হাজার টাকা ধার করেছে গয়না বন্ধক রেখে। হাতের, কানের কিছু সোনা ছিল, বন্ধক দিয়েছে। প্রত্যেক মাসে সুদ দিতে হচ্ছে, একদিন যদি দেরি হয়ে যায় তাহলে ডবল সুদ। এমনি করতে করতে তিরিশ হাজার টাকা শোধ করতে হবে। পারে না তো মাসে মাসে দিতে। টাকাটা কখন ছাড়াতে পারবে জানে না, ক্ষমতা-ও নেই। হয়তো বাড়ি ঘর থাকলে পারত। ...more

১০-ডিসেম্বর-২০২৫

শেষ কাজ পেয়েছি চার বছর আগে আষাঢ়ে 
লক্ষ্মী মুণ্ডা


I got the last job four years ago in Ashad
এখনও যদি নতুন করে কাজ পাই তো ভাল হয়। আর তো বেশিদিন খাটতে পারব না, এখন কাজটা পেয়ে গেলে কিছু রোজগার করতে পারতাম। কাজ পেলে আর কোনও সমস্যা থাকে না সংসারটায়, শরীর বসে গেলে তো কাজও করতে পারব না— এসব নিয়ে মনটা খারাপ হয়ে আছে। তবে আমাদের কথা আর কী, এখানে রোজগার কোথায়? এখন সব ছেলেরা বাইরে চলে যায়। সেখানে রোজগার ভাল। ...more

০৩-ডিসেম্বর-২০২৫

Donate Now
আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay