সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

মার্কসবাদী পথ সম্বন্ধে

১৭ অক্টোবর ২০২২, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র প্রতিষ্ঠা দিবসে, পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির ত্রৈমাসিক তত্ত্বগত পত্রিকা মার্কসবাদী পথ-এর, ওয়েবসাইট-টির সূচনা হল।

৫ অগাস্ট ১৯৮১, কমরেড মুজফ্‌ফর আহ্‌মদের জন্মদিনে মার্কসবাদী পথ তার যাত্রা শুরু করে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমানা ছাড়িয়েও রয়েছে এর বহু পাঠক। প্রাথমিকভাবে আরো বেশি সংখ্যক পাঠক ও শুভানুধ্যায়ীদের কাছে পৌঁছানোর লক্ষ্যেই এই ওয়েবসাইট।

ব্যাপ্ত পরিসরে পাঠকদের মধ্যে মার্কসবাদ বিষয়ক তাত্ত্বিক আলোচনার সঞ্চরণ চায় এই ওয়েবসাইট। এখানেই ছাপা সংখ্যাটির অনলাইনে গ্রাহক হওয়ারও সুযোগ থাকছে। শ্রমজীবীর আন্দোলন, আর্থিক বিকাশ, ভারতের ইতিহাস, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, জলবায়ু সংকট, লিঙ্গ রাজনীতি, এবং আরো বহু নতুন নতুন বিষয়ে আলোচনা, সমালোচনাকে আমন্ত্রণ জানায় এই ওয়েবসাইট। বাংলায় ক্ল্যাসিকাল মার্কসবাদী পাঠ্যের আর্কাইভ থাকছে এই ওয়েবসাইটে। থাকছে সমকালীন ও ঐতিহাসিক বিষয়ে ভিডিও মার্কসবাদী পথের ইউটিউব চ্যানেলে। 

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র বৃত্তের বাইরেও নানাবিধ বামপন্থী রাজনৈতিক আলোচনায় যুক্ত হতে চায় মার্কসবাদী পথ ওয়েবসাইট। পশ্চিমবঙ্গের বাইরেও মার্কসবাদ নিয়ে তাত্ত্বিক আলোচনার ঐতিহ্যের বিকাশে এই ওয়েবসাইট সফল হওয়ার আশা রাখে।

সম্পাদকঃ মহঃ সেলিম                                                                       

সহযোগী সম্পাদকঃ শান্তনু দে

 

 

Marxbadi Path, the theoretical quarterly of Communist Party of India (Marxist), West Bengal State Committee has launched its website marxbadipath.org on 17th October 2022, the foundation day of the party. 

Marxbadi Path started its journey way back on 5th August 1981, the birthday of Muzaffar Ahmad. It has a wide readership, and well wishers, even outside West Bengal, and Bangladesh as well. It is primarily the concern  of the readers, and the well wishers that drives Marxbadi Path to get its website started. 

The website envisages to propagate marxist theoretical discourse to a broader audience on a regular basis. The website also enables the readers to get online subscription of the printed issues. The website encourages the readers to get engaged in discussions and criticism on a large spectrum of issues like working class movement,  economic development, indian history, education, health, culture,  climate crisis, gender politics, and many other emerging areas. It creates a virtual archive comprising of bengali marxist texts from classic sources. It publishes original lecture videos, and articles on contemporary, and historic agenda by eminent scholars. 

The endevour will be to get involved in dialogue with left political discourse even outside the CPIM.

Hope the website will successfully create a space of dialogic development of Marxist theoretical tradition in, and outside West Bengal in the future.

Editor: Md. Salim                                                                           

Associate Editor: Santanu Dey