সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নিবন্ধের খোঁজ

এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।

লেখক
প্রকাশকাল -
বিষয়/লেখক/কিওয়ার্ড
আপনি খুঁজছেন এমন নিবন্ধ যার লেখক/লেখিকা: [আইজাজ আহমেদ - Aijaz Ahmad],
রাজনৈতিক মার্কস
আইজাজ আহমেদ

rajnoitik marx
মার্কসের মতো একজন মহান চিন্তাবিদ, যাঁর বিপ্লবী মতাদর্শ যখন বিশ্বের উপর এমন নির্ণায়ক প্রভাব ফেলেছে, তখন এটা বেশ কৌতুকের যে তাঁর নিজের রাজনৈতিক লেখাগুলিই থেকে গিয়েছে চরম অবহেলিত। দারিদ্র্যের সংসারে মার্কসের জীবন যখন নিদারুণ অনটনে, তখন তাঁর রাজনৈতিক লেখাগুলিকে প্রায়শই দেখা হয়ে থাকে নিছক পাঠ্য হিসাবে– যেন শুধু অর্থ উপার্জনের জন্যই তিনি এসব লিখেছেন। অথবা, সেগুলিকে দেখা হয় কেবল সুখপাঠ্য লেখা হিসাবে, যার সঙ্গে তাঁর অর্থনৈতিক অধ্যয়ন ও অন্যান্য লেখাপত্রের যোগসূত্র নিতান্তই কম। প্রকৃতপক্ষে মার্কসের রাজনৈতিক লেখাগুলি শ্রেণিসংগ্রামের বিশ্লেষণে এবং এই সংগ্রামগুলি বুঝতে সাহায্য করার জন্য এক অভূতপূর্ব ভাষ্য। সাধারণভাবে মার্কসকে তাঁর অর্থনৈতিক কাজের মধ্যে সীমাবদ্ধ রেখে সংকীর্ণভাবে দেখা হয়। অথচ, মার্কসের রাজনৈতিক লেখাগুলি হলো তাঁর বিপ্লবী দৃষ্টিভঙ্গি বোঝার মূল চাবিকাঠি। দ্য জার্মান ইডিওলজি, কমিউনিস্ট ইশ্‌তেহার, ল্যুই বোনাপার্টের অষ্টাদশ ব্রুমেয়ার এবং ফ্রান্সে গৃহযুদ্ধ। মার্কসের এই চারটি ধ্রুপদী অনন্য কাজ নিয়ে আলোচনা করেছেন মার্কসবাদী চিন্তাবিদ আইজাজ আহমেদ। একজন প্রকৃত মার্কসবাদী বুদ্ধিজীবী। একাধারে সাহিত্যের তাত্ত্বিক, উপনিবেশবাদী চিন্তার সমালোচক, ইতিহাসবিদ এবং পরিচিতিসত্তার অনুসন্ধানকারী। যাঁর ধ্রুপদী বিশ্লেষণ, উত্তর-মার্কসবাদ ‌আসলে প্রাক্‌-মার্কসবাদ ছাড়া আর কিছুই নয়, মার্কসকে অতিক্রম করে ভাববাদে প্রত্যাবর্তন। আইজাজের সঙ্গী ছিলেন সাংবাদিক, রাজনৈতিক ভাষ্যকার এবং ইতিহাসবিদ বিজয় প্রসাদ। লেফটওয়ার্ড বুকসের সম্পাদক। ট্রাইকন্টিনেন্টাল: ইনস্টিটিউট ফর সোস্যাল রিসার্চের অধিকর্তা। আইজাজ আর বিজয়ের কথোপকথনই পরে প্রকাশ করে লেফটওয়ার্ড।দ্য পলিটিক্যাল মার্কস। বইটি এবারে মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কার পেয়েছে। তারই ভাষান্তর প্রকাশ করছে মার্কসবাদী পথ, ‘রাজনৈতিক মার্কস’। ভাষান্তর করেছেন সৌভিক ঘোষ। ...more

২১-সেপ্টেম্বর-২০২৩

উত্তর আধুনিকতাবাদ, ফ্যাসিবাদ ও মার্কসবাদ (৩য় পর্ব)
আইজাজ আহমেদ

Postmodernism, Fascism and Marxism (III)
নির্বাচনী ব্যবস্থার উদারনৈতিক অস্তিত্বটি ঠিক ততদিনই সুরক্ষিত থাকবে যতদিন না আরএসএস এই ব্যবস্থায় নিজেদের জয় সম্পর্কে নিশ্চিত। কেউ বলতে পারবেনা নির্বাচনে নিজেদের পরাজয় অনুধাবন করতে পারলে তারা কিই না করতে পারে। ...more

২৪-ডিসেম্বর-২০২২

উত্তর আধুনিকতাবাদ, ফ্যাসিবাদ ও মার্কসবাদ (২য় পর্ব)
আইজাজ আহমেদ

Postmodernism, Fascism and Marxism (II)
সংসদে ২৪৫ জন সাংসদ রয়েছেন যারা শাসকদলের নন। কেউ দাবী করতে পারে এই বিশাল বিরোধী পক্ষের মধ্যে কোনোপ্রকার ঐক্য অথবা ন্যূনতম অভিন্ন কর্মসূচি রয়েছে যার ভিত্তিতে তারা সরকারের বিরুদ্ধে একজোট হতে পারে? ...more

২৩-ডিসেম্বর-২০২২

উত্তর আধুনিকতাবাদ, ফ্যাসিবাদ ও মার্কসবাদ (১ম পর্ব)
আইজাজ আহমেদ

Postmodernism, Fascism and Marxism (I)
১৯২৫ থেকে ১৯৭০ অবধি নিজেদের অস্তিত্বের প্রথম ৪০ বছর আরএসএস জাতীয় রাজনীতিতে অতি তুচ্ছ এবং অস্পৃশ্য ছিল। ৭০'র দশকে দেশজুড়ে ইন্দিরা বিরোধিতার ঝড় উঠলে জাতীয় স্তরে তারা প্রথমবার প্রাসঙ্গিক হয়ে ওঠে। ...more

২২-ডিসেম্বর-২০২২

উত্তর আধুনিকতা
আইজাজ আহমেদ

postmodernism
আমরা যখনই ধারণার দিকে তাকাব, এটা লক্ষ্য করার জন্য গুরুত্বপূর্ণ যে রাজনীতি এবং অর্থনীতির ক্ষেত্রে উত্তর-আধুনিকতাবাদী ধারণা দাঁড়িয়ে আছে উন্নত পাশ্চাত্যের যুদ্ধোত্তর পরিবর্তনগুলি সম্পর্কে তাদের বোঝাপড়ার উপর। ভারতে তাদের জনপ্রিয়তা বেমানান, এই বিবেচনায় যে এমন একটা দেশ যেখানে শিল্প বিকাশ নিজেই একটা এলোমেলো বিষয়, এবং যেখানে জনসংখ্যার বৃহত্তম অংশই বাস করে প্রত্যন্ত গ্রামীণ এলাকায়। ...more

২২-নভেম্বর-২০২২