সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নিবন্ধের খোঁজ

এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।

লেখক
প্রকাশকাল -
বিষয়/লেখক/কিওয়ার্ড
আপনি খুঁজছেন এমন নিবন্ধ যার লেখক/লেখিকা: [অশোক ভট্টাচার্য - Ashok Bhattacharya],
শ্রীলঙ্কা এবং অন্তর্ভুক্তিমূলক যুবনীতি (শেষ পর্ব)
অশোক ভট্টাচার্য

Sri Lanka and Inclusive Youth Policy II
একবিংশ শতাব্দীতে যে নগরায়ণ হচ্ছে তা উৎপাদনভিত্তিক শিল্পকে কেন্দ্র করে নয়। বরং তা পরিষেবাভিত্তিক। এই নগরায়ণ যত মানুষের রোজগারের ব্যবস্থা করতে পারে, প্রয়োজন তার থেকে অনেক অনেক বেশি। একবিংশ শতাব্দীর শিল্পায়ন বা নগরায়ন লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে না। দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত শহরগুলিতে একটি বড় অংশের বাসিন্দার বয়স ১৫ থেকে ২৪ বছর। শ্রীলঙ্কায় এই হার ১৯ শতাংশ, নেপালে জনসংখ্যার ২১ শতাংশ, বাংলাদেশে ৪০ শতাংশ। শ্রীলঙ্কার মোট শহুরে জনসংখ্যার ৫৫ শতাংশ বসবাস করে কলম্বো শহরে। বাংলাদেশের প্রায় ৩৩ শতাংশ শহুরে মানুষ বসবাস করে ঢাকায়, নেপালের শহুরে জনসংখ্যার ৪০ শতাংশ মানুষ বসবাস করে কাঠমাণ্ডু শহরে। এই অংশের ছাত্র-যুবদের প্রতিবাদ খুব সহজেই জাতীয় পর্যায়ে প্রতিধ্বনিত হয়। ...more

১২-ডিসেম্বর-২০২৫

শ্রীলঙ্কা এবং অন্তর্ভুক্তিমূলক যুবনীতি (প্রথম পর্ব)
অশোক ভট্টাচার্য

Sri Lanka and Inclusive Youth Policy
স্বাধীনতার পর এই প্রথম শ্রীলঙ্কায় একটি বামপন্থী চিন্তাধারার সরকার প্রতিষ্ঠিত হল, যা আগের দক্ষিণপন্থী সরকারগুলির মতো নয়। এদের লক্ষ্য ছিল কেবলমাত্র একটি পরিবর্তন, যে পরিবর্তন কেবলমাত্র একটি শাসনতান্ত্রিক পরিবর্তন। এই পরিবর্তন সিস্টেমিক বা বর্তমান ব্যবস্থার মধ্যেই একটি ব্যবস্থাগত পরিবর্তন। এই পরিবর্তন কোনও বিপ্লবী বা র‍্যাডিকাল পরিবর্তন নয়। আবার পুঁজিবাদের অবসান ঘটিয়ে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করাও নয়। তারা বলেছেন, তারা চান একটি ব্যাপক সামাজিক রূপান্তর। এটি হবে একটি নবজাগরণ বা রেনেসাঁ। অর্থনীতির ক্ষেত্রে তারা চান একটি উৎপাদনভিত্তিক অর্থনীতি, যাতে থাকবে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ। শিল্প-সংস্কৃতি বা সৃষ্টিশীল সংস্কৃতি বা কলা, চলচ্চিত্র, সাহিত্য, সঙ্গীত, নাটক-এর ওপর তারা বিশেষ গুরুত্ব দিতে চাইছেন। স্বাস্থ্য ও শিক্ষায় পরিবর্তনের ভারসাম্য থাকবে সরকারি উদ্যোগের পক্ষে। সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন তাঁরা সাংস্কৃতিক মানুষ তৈরি করার ওপর (Cultured Human Being)। ...more

১১-ডিসেম্বর-২০২৫

‘তিলোত্তমা’ আন্দোলনের উৎস সন্ধানে
অশোক ভট্টাচার্য

tilottoma andoloner utso
পশ্চিমবঙ্গে বর্তমানে শাসক ও বিরোধী- দুটি দলের মধ্যে রয়েছে এক বাইনারি রাজনীতি। রাজ্যের শাসনে আসীন দলটির কোনও মতাদর্শগত ও সাংস্কৃতিক- রাজনৈতিক অবস্থান নেই। রাজ্যের বিরোধী দলটির রয়েছে একটি মতাদর্শগত ও সাংস্কৃতিক অবস্থান, যার ভিত্তি অন্য ধর্মের মানুষের প্রতি ঘৃণা ও বিদ্বেষ এবং তারা চায় দেশে ফ্যাসিবাদী সংস্কৃতি প্রতিষ্ঠা করতে। এই দুটি দলই তীব্রভাবে বামপন্থা বিরোধী। দুটি দলই উৎসাহিত করে থাকে দুর্নীতি ও সামাজিক অবক্ষয়কে। ...more

০৪-অক্টোবর-২০২৪

রতনলাল ব্রাহ্মণ স্মরণে
অশোক ভট্টাচার্য

In memories of Ratanlal Brahmin
১৯৪৩ সালে বাংলায় কৃত্রিম খাদ্যাভাব ও দুর্ভিক্ষ দেখা দিলে তৎকালীন খাদ্যমন্ত্রী সুরাবর্দী দার্জিলিঙে ২ লক্ষ্য ২৪ হাজার টন গম পাঠাবার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশিত গমের সামান্য কিছু অংশ পৌঁছোয় দার্জিলিঙে। রতনলাল ব্রাহ্মণ ও তাঁর সহকর্মীরা এই দুর্নীতির ব্যাপক প্রতিবাদ জানায়। ১৯৪৩ সালে দার্জিলিঙে কমিউনিষ্ট পার্টি গড়ে তোলার জন্য প্রাদেশিক পার্টির পক্ষ থেকে সংগঠক হিসাবে দায়িত্ব দেওয়া হয় সুশীল চ্যাটার্জীকে। দার্জিলিঙে পৌঁছে সুশীল চ্যাটার্জী স্থানীয় বহু মানুষের সাথে কথাবার্তা বলা শুরু করেন। তিনি তাদের সাথে আলোচনা করেন দেশের স্বাধীনতা ও ইংরেজ বিরোধী আন্দোলনের বিষয়ে। এই সময়েই তিনি শোনেন পাহাড়ের কিংবদন্তী মায়লা বাজের কথা। তিনি তাঁর সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। যদিও সেই সময় রতনলালের বিরুদ্ধে কয়েকজন ইংরেজ পেটাবার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। ...more

১৬-আগস্ট-২০২৪

পার্টি-সমাজ, রাজনৈতিক-সমাজ এবং ফ্রাঞ্চাইজি রাজনীতি
অশোক ভট্টাচার্য

Party-Society, Political-Society and Franchise Politics
২০১১-তে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকে এ রাজ্যের গ্রামাঞ্চলে পার্টি-সমাজের নামে একটি প্রতীকী কাঠামো বজায় থাকলেও, তার মূল ভিত্তি হলো দলনেত্রী মমতা ব্যানার্জীর ফ্রাঞ্চাইজি রাজনীতি ও তার ব্র্যান্ড। গ্রামাঞ্চলে যে কোনও সিদ্ধান্তে থাকে তাঁর অবাধ কর্তৃত্ব। এমনকি ধর্মীয় সম্প্রদায়, জাত বা বর্ণ, সমাজ বা অ-সরকারি সামাজিক সংস্থার ওপরও। পঞ্চায়েত নির্বাচনে কর্তৃত্ব স্থাপনের ক্ষেত্রেও থাকে মুখ্যমন্ত্রীর এই ফ্রাঞ্চাইজি রাজনীতির মুখ্য ভূমিকা। আজ সরকার, প্রশাসন, পঞ্চায়েত ইত্যাদির সহায়তায় যে চরমতম দুর্নীতির সৃষ্টি হচ্ছে তার মধ্য দিয়ে রাজ্যের গ্রামাঞ্চলে যে নন্-কর্পোরেট ক্রোনি ক্যাপিটালিজমের বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে, তার মূল কারণ মমতা ব্যানার্জির এই ফ্রাঞ্চাইজি রাজনীতি। ...more

২১-জুন-২০২৪