সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নিবন্ধের খোঁজ

এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।

লেখক
প্রকাশকাল -
বিষয়/লেখক/কিওয়ার্ড
আপনি খুঁজছেন এমন নিবন্ধ যার লেখক/লেখিকা: [গৌতম গাঙ্গুলী - Gautam Ganguly],
মার্কসের অষ্টাদশ ব্রুমেয়ার
গৌতম গাঙ্গুলী

The Eighteenth Brumaire of Louis Bonaparte
ফরাসি বিপ্লবের কারণ সম্পর্কে  সাধারণ  মতামত হল সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যাবলী সেই সময়কার ফরাসি শাসক ষোড়শ লুই সামলাতে পারছিলেন না। প্রচলিত প্রাচীন ব্যবস্থার প্রতিনিধি ছিলেন তিনি। এই ব্যবস্থা সামাজিক ও অর্থনৈতিক অসাম্যের সমাধান করতে ব্যর্থ হয়েছিল। জনসংখ্যার দ্রুত বৃদ্ধি ও সরকারি ঋণ শোধ করার ব্যর্থতা এক অর্থনৈতিক সংকট ডেকে আনে। তার ফলাফল হ'ল অর্থনৈতিক নিম্নগামীতা, বেকারি ও ভয়ংকর খাদ্য সংকট। এর সঙ্গে যুক্ত হয় দমবন্ধ করা কর-ব্যবস্থা যার সংশোধনে অভিজাতরা নারাজ ছিলেন। এই সংকট ষোড়শ লুই সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন। সামাজিক অস্থিরতা এমন পর্যায়ে যায় যে ১৭৮৯ সালে এস্টেট জেনারেলের সভা ডাকা হয়। যা শেষ বসেছিল দেড়শো বছর আগে। ১৭৮৯ সালকে ধরা হয় ফরাসি বিপ্লবের শুরু হিসাবে। ...more

০৩-মে-২০২৩

উদারনৈতিক গণতন্ত্র বনাম রোজা
গৌতম গাঙ্গুলী

Rosa on Liberal Democracy
লুক্সেমবার্গের মার্কসবাদীদের সঙ্গে বিতর্কে অবতীর্ণ হয়েছেন তিনি। জার্মানির কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে সমালোচনার ভিত্তি হল, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি ও প্রয়োগের ক্ষেত্রে গণতন্ত্র আটকে থাকে রাজনৈতিক রাষ্ট্র  ও সরকারি প্রশাসনিক ব্যবস্থার মধ্যে। আনুষ্ঠানিকভাবে নাগরিকদের সমানাধিকার ঘোষণা করা হলেও উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে বিবেচনা করতে হবে উৎপাদক হিসাবে নাগরিকদের জীবনের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ সব ধরনের গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানসমূহে, বিশেষ করে উৎপাদনের জায়গায়। লুক্সেমবার্গ সমাজের আরো গণতান্ত্রিকীকরণ দাবি করেন যাতে মূল সামাজিক প্রতিষ্ঠানসমূহ, যেগুলিতে পু্ঁজিপতিরা তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখে, সেগুলি গণতান্ত্রিক নাগরিক সমাজই নিয়ন্ত্রণ করতে পারে। ...more

০৫-মার্চ-২০২৩