সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
বিকল্প বামপন্থীরাই
শমীক বন্দ্যোপাধ্যায়
জীবিকাহীন বিপুল জনমণ্ডলীকে যাবতীয় স্বাধিকার ও আত্মমর্যাদা বিসর্জন দিয়ে ভিক্ষাজীবী তথা শাসকের অনুগ্রহপ্রার্থীর অবমাননায় নিক্ষেপ করার অভিসন্ধিতে একাত্ম কেন্দ্র ও রাজ্যের শাসকপক্ষ বিজ্ঞাপনে বিজ্ঞাপনে মিডিয়া প্লাবিত করে দিয়েছেন, সেই বিজ্ঞাপনী বিনিয়োগের বাধ্যবাধকতায় মিডিয়াও যেভাবে বামশক্তির বিরুদ্ধে সুচতুর প্রচারে লিপ্ত, তাতে বামশক্তির প্রচারে সর্বশক্তিসমাবেশের দায় ক্রমবর্ধমান। কেরলের দৃষ্টান্তে বামশক্তি একটা রাজ্যকে— কেন্দ্রের প্রবল অসহযোগ সত্ত্বেও— কোন সুস্থিতিকে প্রতিষ্ঠা করতে পারে, তা আজ সারা পৃথিবী স্বীকার করে, তাকে সম্ভ্রম করে। সেই দৃষ্টান্তে যা একেবারে কেন্দ্রিত, তা হল সুস্থ গণতন্ত্রের দায়পূরণে নিষ্ঠা, বিশ্বমানবিকতার প্রতি নিশ্চল অঙ্গীকার। সেই আদর্শ ও দৃষ্টান্ত সামনে রেখেই এই রাজ্যেও বামফ্রন্ট-এর অভিযান।

বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কৃতিত্ব চিৎকৃত, অশালীন, অসভ্য মিথ্যাভাষণের বিপুল দৌরাত্ম্যে ও চটজলদি কাঁচা টাকার বিতরণে তাঁরা আসন্ন নির্বাচনের মানেটাই পালটে দিতে অনেকটাই সফল।
গণতন্ত্রের প্রতিষ্ঠিত বিধি বলতে এমনই ধরা হয় যে পাঁচ বছর অন্তর নাগরিক জনসাধারণ তাঁর আগের পাঁচ বছর জুড়ে দেশ ও রাজ্যে সক্রিয় রাজনৈতিক দলগুলি কী ভূমিকা পালন করেছে, তাঁর সচেতন বিচার করে একটা পক্ষ নির্বাচন করে ভোট দান করবেন। শাসক দল বা পক্ষ বেছে নেওয়ার সঙ্গে সঙ্গেই একটা বৃহত্তর, ব্যাপকতর রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নটাও জড়িয়ে থাকে।
জীবিকাহীন বিপুল জনমণ্ডলীকে যাবতীয় স্বাধিকার ও আত্মমর্যাদা বিসর্জন দিয়ে ভিক্ষাজীবী তথা শাসকের অনুগ্রহপ্রার্থীর অবমাননায় নিক্ষেপ করার অভিসন্ধিতে একাত্ম কেন্দ্র ও রাজ্যের শাসকপক্ষ বিজ্ঞাপনে বিজ্ঞাপনে মিডিয়া প্লাবিত করে দিয়েছেন, সেই বিজ্ঞাপনী বিনিয়োগের বাধ্যবাধকতায় মিডিয়াও যেভাবে বামশক্তির বিরুদ্ধে সুচতুর প্রচারে লিপ্ত, তাতে বামশক্তির প্রচারে সর্বশক্তিসমাবেশের দায় ক্রমবর্ধমান।
কেরলের দৃষ্টান্তে বামশক্তি একটা রাজ্যকে— কেন্দ্রের প্রবল অসহযোগ সত্ত্বেও— কোন সুস্থিতিকে প্রতিষ্ঠা করতে পারে, তা আজ সারা পৃথিবী স্বীকার করে, তাকে সম্ভ্রম করে। সেই দৃষ্টান্তে যা একেবারে কেন্দ্রিত, তা হল সুস্থ গণতন্ত্রের দায়পূরণে নিষ্ঠা, বিশ্বমানবিকতার প্রতি নিশ্চল অঙ্গীকার। সেই আদর্শ ও দৃষ্টান্ত সামনে রেখেই এই রাজ্যেও বামফ্রন্ট-এর অভিযান।
চটজলদি ঘুষের লোভ, অফুরন্ত মিথ্যা প্রতিশ্রুতির বন্যায় বাংলার জনসাধারণ ভেসে যাবেন না, এই ভরসা রাখি।
এই জনসাধারণ ভুলে যাবেন না, পশ্চিম এশিয়ায় লক্ষাধিক নরনারী-শিশুহত্যায় অপরাধী ইজরায়েলি রাষ্ট্রনায়ককে ক-দিন আগেই সাদর অভিবাদন জানিয়ে এসেছেন নরেন্দ্র মোদি, তাঁর পরের দিনই ইরান আক্রমণ ইজরায়েলের; বিজেপি শাসকদের শাসনেই বারবার প্যারোলে মুক্তি পান অপরাধী সাব্যস্ত দণ্ডিত ধর্ষক সাধু ও বিজেপি নেতারা; পাঁচ বছরের ওপর হয়ে গেল, বিনাবিচারে কারাবন্দি ওমর খালিদ ও ভীমে কোরেগাঁও মামলার নামে অভিযুক্ত চিন্তক-শিল্পীরা; আরজি কর কাণ্ড, তামান্না হত্যায়, প্রমাণিত পর্বতপ্রমাণ দুর্নীতির ভারেও নির্লজ্জ তৃণমূল!
বাংলার চেতনায় সভ্যতা-সংস্কৃতি-ন্যায়ের যে সগর্ব উত্তরাধিকার, তারই টানে বামফ্রন্টকে জয়যুক্ত করবার দায় আমাদের।
প্রকাশের তারিখ: ১৮-এপ্রিল-২০২৬
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
