Latest Edition

সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

স্বাধীন-সার্বভৌম প‍্যালেস্তাইনের লক্ষ‍্যে

টিম মার্কসবাদী পথ
এখন জরুরি হল ইজরায়েল যেন এই সংঘর্ষ বিরতি মেনে চলে। একে সুনিশ্চিত করা আশু প্রয়োজন। সেই সঙ্গেই একে দিতে হবে স্থায়ী রূপ। দেখা উচিত, মানবিক সহায়তা প্রবেশে যেন কোনওরকম বাধা না- আসে— যেমন ঘটেছিল চলতি বছরের ১৯ জানুয়ারির চুক্তির সময়— ইজরায়েলি জমানা তখন তা নির্মমভাবে লঙ্ঘন করেছিল— যুদ্ধবাজ শরিকদের ভোট কিনতে প্যালেস্তিনীয়দের জীবন নিয়ে খেলেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু— যেমন তারা এতদিন প‍্যালেস্তাইনের সঙ্গে স্বাক্ষরিত প্রতিটি চুক্তি লঙ্ঘন করে এসেছে। ইজরায়েলি পণবন্দিদের মুক্তি নিয়ে অন্তত নেতানিয়াহুর কোনও মাথাব্যাথা নেই।
Towards an independent-sovereign Palestine

দু’বছর ধরে গাজায় ইজরায়েলের গণহত‍্যার পর এখন যে সমঝোতা ঘোষণা করা হয়েছে, তা অবশ‍্যই— স্থায়ী সংঘর্ষ বিরতি, গণহত্যার অবসান, মানবিক সাহায্য-সহায়তার পূর্ণ প্রবেশাধিকার, গাজা উপত্যকা থেকে ইজরায়েলি সামরিক বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং ওয়েস্ট ব‍্যাঙ্ক ও পূর্ব জেরুজালেমে তাদের আক্রমণ বন্ধের— অভিমুখে একটি পদক্ষেপ হওয়া উচিত। 

অনেক আগেই এই পদক্ষেপ নেওয়া যেত। নেওয়া উচিত ছিল। কিন্তু নেওয়া হয়নি। আর তার পরিণতিতে গাজা মিশে গিয়েছে মাটিতে। ইজরায়েলের গাজা আগ্রাসনের দু-বছরে সরকারি হিসেবেই নিহতের সংখ‍্যা অন্তত ৬৭,০০০। প্রতি ৩৩-জনে একজন! অথবা প্রাক্-আগ্রাসন জনসংখ‍্যার ৩ শতাংশ। অন্তত ২০,০০০ শিশুর মৃত‍্যু। গত ২৪-মাসে প্রতি ঘণ্টায় একটি শিশুর মৃত‍্যু! জখমের সংখ‍্যা ১,৬৯,০০০! প্রতি ১৪ জনে একজন!  দ্য ল্যানসেট-এর (জুলাই, ২০২৪) গবেষণা বলছে, সরাসরি আঘাতের কারণে সরকারি হিসাবে মৃত্যুর যে সংখ্যা বলা হয়, তা আসলে মোট প্রাণহানির মাত্র ২০ শতাংশ! মানে নিহতের প্রকৃত সংখ‍্যা ৩,৩৫,০০০। দিনে ৪৫০ জন! এই সময়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ১২৫টি হাসপাতাল, ক্লিনিক! নিহত ১,৭২২ জন স্বাস্থ‍্যকর্মী। গাজার জল, নিকাশী ব‍্যবস্থার ৮৯ শতাংশ আজ ক্ষতিগ্রস্ত! ৯২ শতাংশ আবাসিক বাড়ি মিশে গিয়েছে মাটির সঙ্গে। ১০,৮০০ প‍্যালেস্তিনীয় বন্দি রয়েছেন ইজরায়েলের জেলে। হত‍্যা করা হয়েছে ৩০০ জন সাংবাদিক-সংবাদকর্মীকে। এরমধ‍্যে শুধু আল-জাজিরার ১০ জন (আল-জাজিরা)। 

এই বর্বরতা, এই ধ্বংসযজ্ঞ অনায়াসে এড়ানো যেত, যদি ইজরায়েলি জমানার স্থায়ী প্রতারণা, বিশ্বাসঘাতকতা, বয়কট এবং প্রত্যাখ্যান না-থাকত— যাদের দখলদারিত্ব ও উপনিবেশ স্থাপনের গণহত্যা নীতিকে বরাবর সাহায‍্য-সমর্থন দিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন। 

এখন জরুরি হল ইজরায়েল যেন এই সংঘর্ষ বিরতি মেনে চলে। একে সুনিশ্চিত করা আশু প্রয়োজন। সেই সঙ্গেই একে দিতে হবে স্থায়ী রূপ। দেখা উচিত, মানবিক সহায়তা প্রবেশে যেন কোনওরকম বাধা না- আসে— যেমন ঘটেছিল চলতি বছরের ১৯ জানুয়ারির চুক্তির সময়— ইজরায়েলি জমানা তখন তা নির্মমভাবে লঙ্ঘন করেছিল— যুদ্ধবাজ শরিকদের ভোট কিনতে প্যালেস্তিনীয়দের জীবন নিয়ে খেলেছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু— যেমন তারা এতদিন প‍্যালেস্তাইনের সঙ্গে স্বাক্ষরিত প্রতিটি চুক্তি লঙ্ঘন করে এসেছে। ইজরায়েলি পণবন্দিদের মুক্তি নিয়ে অন্তত নেতানিয়াহুর কোনও মাথাব্যাথা নেই। বরং যতদিন যুদ্ধ জারি থাকবে, ততদিন তা তাঁর রাজনৈতিক অস্তিত্বের জন্য কাজ করবে। এহেন একজন দাগী যুদ্ধাপরাধীকে, যার বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, তাকে ‘বন্ধু’ বলে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতানিয়াহুকে আলিঙ্গন করে গাজায় ইজরায়েলের গণহত্যাকে সমর্থন করেছেন। যা ভারতের দীর্ঘদিনের উপনিবেশ-বিরোধী এবং প‍্যালেস্তাইনপন্থী অবস্থানের প্রতি লজ্জাজনক।

প‍্যালেস্তাইনের সঙ্গেই, লেবানন ও সিরিয়ার বিরুদ্ধে ইজরায়েলের আগ্রাসন বন্ধ করা-সহ এই দুই দেশে অবৈধভাবে দখল করা অঞ্চলগুলি থেকে সরে আসা এবং ইরান ও ইয়েমেনের বিরুদ্ধে হুমকি বন্ধ করার দাবি জোরদার করা প্রয়োজন। 

দেখা প্রয়োজন, এই সমঝোতার আড়ালে চাপ-কৌশলের কাছে প‍্যালেস্তিনীয় জনগণের অধিকার ও সার্বভৌমত্ব যেন এতটুকু বিপন্ন না-হয়। প‍্যালেস্তিনীয় জনগণের এমন একটি রাষ্ট্রের অধিকার রয়েছে— যেখানে তাঁরা সম্পূর্ণ স্বাধীন ও কার্যকরভাবে তাদের ভবিষ্যৎ সম্পর্কে সার্বভৌমত্বের সঙ্গে নিজেদের সিদ্ধান্ত নিতে পারেন। এটি একটি ন্যায়সঙ্গত কারণ। যার বাস্তবায়ন আর স্থগিত রাখা মোটেই ঠিক নয়। একে বিকৃত বা পদদলিত করা কোনওভাবেই উচিত নয়। 

নিজেদের অধিকার রক্ষায় প‍্যালেস্তিনীয় জনগণের অবিচল ও সাহসী প্রতিরোধের কারণেই পৌঁছনো গিয়েছে এই বোঝাপড়ায়। যার সঙ্গে রয়েছে প‍্যালেস্তাইনের প্রতি আন্তর্জাতিক সংহতি-আন্দোলন। ইজরায়েলি জমানার দখলদারিত্বের প্রতি তীব্র নিন্দা— যা ক্রমশ একঘরে করছে ইজরায়েল, আমেরিকাকে। 

আজকের স্লোগান: জারি থাকুক আন্তর্জাতিক সংহতি! চাই, স্থায়ী সংঘর্ষ বিরতি! গণহত‍্যার স্থায়ী অবসান! ইজরায়েলি দখলদারিত্বের স্থায়ী অবসান! স্বাধীন-সার্বভৌম প‍্যালেস্তাইন!

এক ক্লিকেই ফলো করুন মার্কসবাদী পথের হোয়াটস্যাপ চ্যানেল


প্রকাশের তারিখ: ১০-অক্টোবর-২০২৫
শেয়ার:
সেভ পিডিএফ:


আপনার মতামত

এই লেখাটি আপনার কেমন লাগলো আপনার মতামত জানতে আমরা আগ্রহী।
আপনার মতামত টি, সম্পাদকীয় বিভাগের অনুমতিক্রমে, পূর্ণ রূপে অথবা সম্পাদিত আকারে, আপনার নাম সহ এখানে প্রকাশিত হতে পারে।



অন্যান্য মতামত:

Donate Now
আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
সমসাময়িক বিভাগে প্রকাশিত ২৫০ টি নিবন্ধ
০৭-মে-২০২৬

২৯-মার্চ-২০২৬

২২-মার্চ-২০২৬

১৯-মার্চ-২০২৬

১৩-মার্চ-২০২৬

০৪-মার্চ-২০২৬

২৪-ফেব্রুয়ারি-২০২৬

২৩-ফেব্রুয়ারি-২০২৬

২১-ফেব্রুয়ারি-২০২৬

২০-ফেব্রুয়ারি-২০২৬