সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নিবন্ধের খোঁজ

এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।

লেখক
প্রকাশকাল -
বিষয়/লেখক/কিওয়ার্ড
আপনি খুঁজছেন এমন নিবন্ধ যার লেখক/লেখিকা: [পার্থপ্রতিম বিশ্বাস - Parthapratim Biswas],
ভাত দেওয়ার মুরোদ নেই, কিল মারার গোঁসাই 
পার্থপ্রতিম বিশ্বাস

Bhat Dewar Murod Nei, Keel Marar Gosai
সন্দেহ নেই দেশ তথা রাজ্যের গেরুয়া শাসক রাজনীতির ক্ষেত্রে হিন্দুত্ব এবং অর্থনীতির ক্ষেত্রে কর্পোরেট দৃষ্টিভঙ্গিতে চলে। ফলে শহরের উন্নয়ন তথা সৌন্দর্যায়নের অর্থ শহরের ‘অসুন্দর’ দরিদ্র মানুষকে লোকচক্ষুর আড়ালে রাখা, শহর জুড়ে প্রসাধনী পরিবর্তনের আবহে। ফলে বিপুল জনসমর্থন নিয়ে সরকারে এসেই উচ্ছেদের মতো অপ্রিয় কাজ কর্পোরেট সংস্কারের স্বার্থে শাসক করতে চাইছে ‘লোহা গরম থাকতে থাকতেই’ দুর্বল মানুষগুলোর মেরুদণ্ড ঘা মেরে বেঁকিয়ে দিতে। আর সরকারের এমন জনবিরোধী নীতির বিরুদ্ধে যে প্রধান বিরোধীদের রাস্তায় প্রতিবাদে প্রতিরোধে নামার কথা তাঁরা আজ শাসকের ‘গৃহে পালিত’ বিরোধীতে পরিণত হয়েছে। ...more

১২-জুন-২০২৬

বিধ্বস্ত গণপরিবহনে লন্ডভন্ড শহরের নাগরিক জীবন
পার্থপ্রতিম বিশ্বাস

City life in disarray amidst a devastated public transport system
শহর থেকে বিদায় নিয়েছে দূষণরোধী যান ট্রাম। বিশেষত গত ২০১৬ থেকে ২০২৪ সালের মধ্যে শহরে চারচাকার যাত্রীবাহী গাড়ি বেড়েছে পাঁচ গুন আর মোটর সাইকেলের সংখ্যা বেড়েছে বারো গুণ। অথচ এই সময়কালে কার্যত রাস্তাঘাটের পরিমাণ বাড়েনি শহরে। ফলে অংকের নিয়মেই শহরের রাস্তায় বেড়ে চলেছে যান ঘনত্ব। ফলে বাড়ছে গতিমন্থরতা। কার্যত কলকাতা শহরের গতি বাড়াতে রাজ্য সরকারের পরিকল্পনাহীনতার মাশুল গুনছে আজ শহরবাসী। এই রাজ্যে বাস পরিবহনের ৮০% শতাংশ বেসরকারি মালিকানাধীন। বাকি ২০% সরকারি পরিবহন সংস্থার অধীনে। কিন্তু গত দশ বছরে রাজ্যের সরকারি পরিবহন সংস্থাগুলি রাজ্য সরকারের অদক্ষতার কারণে রুগ্ন হয়ে ধসে পড়ছে। পুরোনো বাসের পরিবর্তে রাজ্যে নতুন সরকারি বাসের বরাদ্দ জোটেনি রাজ্যের বাজেটে। এই সময়কালে ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে পরিবহন কর্মীর সংখ্যা। একের পর এক ট্রাম ডিপোর জমি বিক্রি করে সরকার রিয়েল এস্টেটের উন্নতি ঘটিয়েছে কর্পোরেটদের স্বার্থে। ...more

১৭-মার্চ-২০২৬