সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
নিবন্ধের খোঁজ
এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।
প্রবীর পুরকায়স্থ
প্যালেস্তাইন একটি আন্তর্জাতিক বিষয় এবং বিশ্বের উপনিবেশ মুক্ত করার অভিন্ন অংশ। ইরানের তরফে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া দেখিয়ে দিয়েছে পৃথিবী কতটা পরস্পর সংযুক্ত এবং পশ্চিম এশিয়াকে ঘেটোয় পরিণত করে কাজ হবে না। আমাদের স্মরণে রাখা উচিত, এই অঞ্চল থেকে শুধু তেল আর প্রাকৃতিক গ্যাস পাওয়াটাই আমাদের জন্যে একমাত্র বিষয় নয়। সেখানে কর্মরত দেশান্তরী ভারতীয়রা ভারতে বহিরাগত নগদ-প্রবাহের এক গুরুত্বপূর্ণ অংশ রাখেন সেটাও বিপদাপন্ন হবে যদি পশ্চিম এশিয়া বিপর্যস্ত হয়। ...more
১৯-মার্চ-২০২৬
প্রবীর পুরকায়স্থ
একমাত্র সরকারই জানে, কেন নিয়মাবলীর এত বড়ো একটি পরিবর্তন সম্পর্কে জনগণের অভিমত যাচাই হল না বা দেশের সংসদকে অবহিত করা হল না। আমরা এখানে এই আলোচনায় যাব না, মোবাইল ব্যবহারকারীদের অধিকারের সীমায় এমন একটি হস্তক্ষেপ করার অধিকার সরকারের আদৌ আছে কিনা কিংবা এমন গোপনীয়তায় এই কাজ করতে পারে কিনা। প্রকৃত সত্য হল, যখন অ্যাপল বা সামসুঙের মতো নির্মাতারা এই অ্যাপের প্রাক-স্থাপন নিয়ে আপত্তি প্রকাশ করল তখনই জনসমক্ষে এলো গোটা বিষয়টি ...more
২০-ডিসেম্বর-২০২৫
প্রবীর পুরকায়স্থ
মার্কিন সংস্থা এনভিডিয়া এইচ-৮০০ চিপ তৈরিই করেছিল বিশেষ করে চীনের বাজারের জন্য। এবং এই চিপ এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল যাতে চীন এআইতে কোনও বড়ো অগ্রগতি ঘটাতে না পারে। পরে গোটা বিশ্বের প্রযুক্তি ক্ষেত্র একদিন হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে অবাক বিস্ময়ে দেখল এই ঐতিহাসিক সত্য যে, একগুচ্ছ বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তি জগতের অগ্রগতিকে থামিয়ে রাখা কঠিন। প্রযুক্তির দুনিয়ায় স্পুটনিকের গতিতে উত্থান হল ডিপসিকের যারা বৃহৎ মার্কিন সংস্থাগুলির বাজেটের মাত্র ৫ শতাংশ খরচ করে তৈরি করে ফেলল তাদের সমকক্ষ এআই মডেল। তার ধাক্কাতেই শোকে ভেঙে পড়ে বিলাপ করতে করতে প্রযুক্তি ক্ষেত্রের মার্কিন বিনিয়োগকারীরা দেখলেন শেয়ার বাজারে তাঁদের প্রিয় সংস্থা এনভিডিয়ার শেয়ারের দর কীভাবে তলিয়ে যাচ্ছে। ...more
২৩-ফেব্রুয়ারি-২০২৫
প্রবীর পুরকায়স্থ
পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ দুর্বল হওয়া, ইরানের উত্থান রুখতে মার্কিনী ব্যর্থতা, মার্কিন আগ্রাসনের পর ইরাকি জনগণের কাছ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচ্ছিন্ন হয়ে পড়া এবং সিরিয়ায় জমানা বদলে ব্যর্থতা — এসবের মানে হল কার্টার নীতি বিপন্ন। এই নীতিতে বলা হয়েছিল যে, মার্কিন যুক্তরাষ্ট্র দরকার হলে পারস্য উপসাগরে তাদের ‘জাতীয় স্বার্থ’ রক্ষা করার জন্য সামরিক শক্তি কাজে লাগাবে। অন্যভাবে বললে, মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উপসাগরীয় এলাকার তেলের ভাণ্ডার তাদের ‘স্ট্র্যাটেজিক রিজার্ভ’-এর অংশ। ইজরায়েল কেন সামরিক সম্প্রসারণ পশ্চিমে করতে চাইছে সেটা এই মার্কিন ভাবনার সঙ্গে খাপ খেয়ে যায়।
...more১২-অক্টোবর-২০২৪
প্রবীর পুরকায়স্থ
মুক্ত জুলিয়ান। ৫২-বছরের জুলিয়ান অ্যাসাঞ্জ। উইকিলিক্স প্রতিষ্ঠাতা। আমেরিকার ‘গোপন তথ্য ফাঁস’ করায় হতে পারত ১৭৫-বছর জেল! দীর্ঘ চোদ্দ বছর আইনি লড়াই। শেষে আইনি যুদ্ধের অবসান। দোষ কবুল করে জেল থেকে মুক্তি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ‘কালো দিন’। মার্কিন প্রশাসন জুলিয়ানকে দিয়ে সেই অপরাধ স্বীকার করতে বাধ্য করিয়েছে, যে-অপরাধ তিনি করেননি। আর আমেরিকা এভাবে নিজেই নিজেকে নিন্দা করেছে, যে-ভূখণ্ডে সত্য বলা এক অপরাধ! ‘তথ্য চায় মুক্ত হতে’, গতবছর সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবসে জুলিয়ানকে মনে করে লিখেছিলেন প্রবীর পুরকায়স্থ। তখনও সন্ত্রাসবাদ-বিরোধী ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট) আইনে একতরফাভাবে গ্রেপ্তার হননি ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর। এখন মুক্ত। সেই লেখাই প্রকাশ করলাম আমরা।
...more২৮-জুন-২০২৪
প্রবীর পুরকায়স্থ
গত বছরের ৩ অক্টোবর। সন্ত্রাসবাদ-বিরোধী ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ় প্রিভেনশন অ্যাক্ট) আইনে একতরফাভাবে গ্রেপ্তার করা হয় সংবাদ পোর্টাল ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর পুরকায়স্থকে। দেশজোড়া প্রতিবাদের সঙ্গে শুরু হয় আইনি লড়াই। শেষে ১৫ মে দেশের সর্বোচ্চ আদালত তাঁর গ্রেপ্তারিকে সরাসরি ‘বেআইনি’ ঘোষণা করে অবিলম্বে মুক্তির নির্দেশ দেয়। জেল থেকে বেরিয়ে এসেই তাঁর প্রত্যয়ী ঘোষণা ছিল, ‘গণতন্ত্র রক্ষায় আমাদের লড়াই চলবে।’ দেশে বিরুদ্ধতার অন্যতম দৃপ্ত কন্ঠস্বর, মার্কসবাদী পথের লেখক প্রবীর পুরকায়স্থের মুখোমুখি শ্রাবণী চক্রবর্তী। ...more
৩০-মে-২০২৪
প্রবীর পুরকায়স্থ
স্বর্গ থেকে ওপেনহাইমারের পতন আরও একটা উদ্দেশ্য পূরণ করল। বিজ্ঞানী মহলকে এই শিক্ষা দেওয়া হল যে, তাঁরা যদি রাষ্ট্রের নিরাপত্তার গণ্ডী পেরোনোর সাহস দেখান তাহলে কাউকেই রেয়াত করা হবে না, তা তিনি যত বড় বিজ্ঞানীই হোন না কেন। এটাই ছিল ম্যাকার্থি যুগের নির্যাস। সেই পর্বটা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্পীমহল, অ্যাকাডেমিক মহল এবং বিজ্ঞানী সমাজের বিরুদ্ধে একটা ঘোষিত যুদ্ধের পর্ব। ...more
১০-আগস্ট-২০২৩
প্রবীর পুরকায়স্থ
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার তাদের নাগরিকদের একথা বুঝিয়েছিল যে, হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার কারণেই জাপান আত্মসমর্পণ করেছিল। তবে মহাফেজখানা এবং অন্যান্য প্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে, সেই সময় পরমাণু বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল জাপানের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের যুদ্ধ ঘোষণা এবং সেকারণেই জাপান আত্মসমর্পণ করেছিল। হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলার জন্য ‘১০ লক্ষ মার্কিন নাগরিকের জীবন রক্ষা পেয়েছিল’, একথা স্রেফ বোমা ফেলার অপরাধ ঢাকতেই প্রচার করা হয়েছিল। ...more
০৯-আগস্ট-২০২৩
প্রবীর পুরকায়স্থ
এবং তবুও, ছাপাখানা এবং গণ-পরিসরের বিস্তারে এর ভূমিকাকে আমরা ইতিহাসের অগ্রগতির অংশ হিসাবেই দেখি। সমাজের সাধারণ কাজেকর্মে অংশগ্রহণ এবং সাক্ষরতা, যা আগে ছিল সামন্তবাদী এলিটদের কুক্ষিগত, ছাপাখানার দৌলতে সেগুলিতে সাধারণ মানুষের ভূমিকা আরও বাড়ল, এবং এতটাই বাড়ল যে অংশগ্রহণকারীদের মধ্যে চলে এল শ্রমিকশ্রেণিও। এটা নেহাৎই আকস্মিক ছায়াপাত নয় যে, লেনিন ইসক্রা-কে শুধুমাত্র পার্টির মুখপত্র বলে মনে করতেন না, বরং এই পত্রিকাকে তিনি পার্টি গঠনের হাতিয়ার বলেও মনে করতেন। ...more
১০-জুলাই-২০২৩
প্রবীর পুরকায়স্থ
একদিক থেকে গুগল ও ফেসবুকের ব্যবসা একই ধরনের— তাদের কাজ আমাদের কাছে বিজ্ঞাপন বিক্রি করা। তবে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই দুই প্ল্যাটফর্মের কাছে যাই সেটা কিন্তু আলাদা। আমাদের গুগল ব্যবহারের খুব বড় কারণ সম্ভবত তথ্যের সন্ধান করা। যে তথ্য আমরা অনুসন্ধান করি সেগুলির বেশির ভাগটাই তৈরি করে দিয়েছেন আমাদের মতো ব্যবহারকারীরাই। সার্চ ইঞ্জিনের ওপর কার্যত একচেটিয়া দখলদারির কারণে একেবারে গোড়ার দিকে গুগলই শীর্ষে ছিল বিজ্ঞাপন থেকে আয় করার ব্যাপারে। এই লাভের টাকা দিয়েই গুগল, প্রথম সারির ভিডিও পোস্ট করার সাইট ইউটিউব, এবং আই-ফোন বাদে বেশির ভাগ মোবাইলের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের মালিকানা কিনে নিতে সমর্থ হয়েছে। এবং এভাবেই তারা তাদের ব্যবসার পরিসর আরও বাড়িয়ে গেছে। ...more
২৬-জুন-২০২৩
প্রবীর পুরকায়স্থ
একটা নির্দিষ্ট মাধ্যমে যদি দর্শকদের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ জারি রাখে কোনো বিজ্ঞাপনী সংস্থা - তাহলে কী ঘটে? উদাহরণস্বরূপ বলা যায়, যদি একটি বিজ্ঞাপনী সংস্থাই দেশের সব সিনেমা হল ও টিভি চ্যানেলের মালিক হয়? তাহলে এক্ষেত্রে যারা পণ্যগুলি উৎপাদন করেছে তাদের কাছ থেকে উদ্বৃত্তের পুনর্বণ্টন চলে যাবে ওই একচেটিয়া বিজ্ঞাপনী সংস্থার কাছে। কারণ বিজ্ঞাপনী সংস্থাটিকে বাদ দিয়ে উপভোক্তাদের কাছে সরাসরি পৌঁছতে পারবে না পণ্য উৎপাদকেরা। এবং যারা পণ্য উৎপাদক তাদের কাছ থেকে সেই একচেটিয়া বিজ্ঞাপনী সংস্থা বেশি দরও চাইতে পারে। ...more
১৯-জুন-২০২৩
প্রবীর পুরকায়স্থ
ডিজিটাল বিপ্লব সম্পর্কে প্রচলিত অন্যতম একটা ভুল ধারণা হল, লোকে একথা বিশ্বাস করে যে ডেটা বা তথ্য নিজেই একটা প্রোডাক্ট বা পণ্য এবং ডেটা–ই ডিজিটাল অর্থনীতিকে শক্তি যোগাচ্ছে। একসময় ওয়ার্লড ইকনমিক ফোরাম ১প্রচার করেছিল যে, ডেটা হল নতুন যুগের অপরিশোধিত তেলভাণ্ডার। অটোনমিস্টদের ইতালিয় স্কুলের প্রভাবে পড়ে কেউ কেউ ব্যাখ্যা করত, কীভাবে কম্পিউটেশনের মাধ্যমে অ্যালগরিদিমকে কাজে লাগিয়ে ব্যবসায় উদ্বৃত্ত সৃষ্টি করা যায়। এটা হল অ্যালগরিদমিক–ভিত্তিক উদ্বৃত্তের ধারণা। যাঁরা আলোচনাটিকে এই দিকে নিয়ে যান তাঁরা যেটা বুঝতে পারেন না তা হল, বাস্তব জগতে কোম্পানিগুলি ডেটা বা অ্যালগরিদমকে কোন্ উদ্দেশ্যে কাজে লাগায়। সব ডিজিটাল একচেটিয়া কোম্পানি সমস্বত্ত্ববিশিষ্ট নয়। তারা ডেটা এবং অ্যালগরিদমকে ভিন্ন ভিন্ন উপায়ে কাজে লাগায়। এবং এই ব্যবহার নির্ভর করে কোম্পানিটি অ্যামাজন, নাকি মাইক্রোসফট, নাকি গুগল কিংবা ফেসবুক তার ওপর। ...more
১২-জুন-২০২৩

















