সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নিবন্ধের খোঁজ

এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।

লেখক
প্রকাশকাল -
বিষয়/লেখক/কিওয়ার্ড
আপনি খুঁজছেন এমন নিবন্ধ যার লেখক/লেখিকা: [আর বি মোরে - R B More ],
এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (শেষ পর্ব)
আর বি মোরে

memoir of a Dalit communist final part
১৯২৪ সালকে চিহ্নিত করা যায় এমন বছর হিসাবে যে সনে অচ্ছুৎদের আত্মসম্মান, স্বাধীনতা ও মুক্তির লড়াই তীব্র গতি পায়। এই ছিল সেই বছর যেবারে কোলাবা জেলার নিচুজাতের এ্যাসোসিয়েশনের সম্মেলন হবার কথা মাহাদে। এই সিদ্ধান্তের খবর সম্মেলনের ভাবী চেয়ারম্যান ড. আম্বেদকরের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল ইতিমধ্যেই। বোম্বের দামোদর ঠ্যাকারসে হলে প্রকাশ্যে তার ঘোষণাও করা হয়। ব্যাপক প্রচারও হয়। এই বছরখানি আরও গুরুত্বপূর্ণ কারণ এই বছরেই ড. আম্বেদকর ইউরোপীয় ও মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি থেকে নিজের পড়াশোনার যাবতীয় ডিগ্রি অর্জন করে পড়াশোনার পাঠ সম্পন্ন করে দেশে ফিরে আসেন আর এই বছরেই জনসেবার কাজে নিজেকে নিয়োজিত করেন। প্রতিষ্ঠা করেন বহিষ্কৃত হিতকারিণী সভা ...more

২৯-জুন-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-১৩)
আর বি মোরে

Memoir of a Dalit communist part xii
প্রথম সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধের সেই সময়কাল ছিল সামাজিক, রাজনৈতিক আর অর্থনৈতিক দিক থেকে টানাপোড়েনের সময়। অচ্ছুৎ আর সামাজিক বৈষম্যের শিকার শ্রেণিরা নিজেদের নিজস্ব সংগঠন গড়ে তুলছিল। শহরগুলিতে শ্রমিক ধর্মঘট, লড়াই-আন্দোলন চলছিল। রাজনৈতিক আন্দোলনের ঢেউ আমাদের উপরেও আছড়ে পড়তে লাগল। তিন-চার বছর বিরতির পরে আমি মাহাদের স্কুলে ফিরি। আর এই অল্প সময়েই দুনিয়াব্যাপী যুগান্তকারী ঘটনা ঘটে গেছে বহু। অবশ্যাম্ভাবী নানান পরিবর্তন এসেছে। কিন্তু মাহাদের স্কুলের অস্পৃশ্যতার কু-আচারে কোনো বদল আসেনি। ...more

২২-জুন-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-১২)
আর বি মোরে

Memoir of a Dalit communist part xii
বোম্বে পৌঁছে আমি তিলকের শবযাত্রায় পা মিলিয়ে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী থাকতে পারলাম। তবুও আমি আমার নিজের জীবনের উন্মুখতা, অনিশ্চয়তা কাটিয়ে উঠতে পারছিলাম না। সর্দার গৃহ থেকে ফ্যামিলি লাইন্স খুবই কাছে। এই ফ্যামিলি লাইন্সেই আমি বোম্বে থাকাকালীন অতটা সময় কাটিয়েছিলাম। আর সর্দার গৃহ থেকে শবযাত্রা শুরু হল। আমার ট্রেন থেকে প্রথম আক্কার কাছে গিয়ে পুণে থেকে জমিয়ে আনা পয়সা আর স্কুল শংসাপত্র জমা করে দেওয়াটাই ছিল সমীচীন। কিন্তু এটুকু করা আমার ধকে কুলালো না।  ...more

৩১-মে-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-১১)
আর বি মোরে

Memoir of a Dalit communist part xi
 এই পরিবেশে থাকতে গিয়ে আমার যেন দমবন্ধ হয়ে আসত ক্রমে। তবে একটা ব্যাপার ছিল নিশ্চিত: আমি স্থির বুঝেছি যে আমি এক জঘন্য আবহে আছি। আমি সবসময় কীকরে এই অন্ধকার কাটিয়ে বেরিয়ে আসা যায় তার জন্যে ছটফট করতাম। কোনও মানুষ যখন নিজের পায়ে দাঁড়িয়ে জীবন কাটাচ্ছে এটা জেনে যে সে মহাপাপী, তখন সে-পাপের শাস্তি পেতে পেতে সে অনুতপ্ত হয় আর সেই পাপের জীবন ছেড়ে বেরিয়ে আসতে চায়। কিন্তু সে যদি নিজের পাপ সম্পর্কে অবগতই না-থাকে, তখন পাপের শাস্তি পেলেও সে বুঝে উঠতে পারে না, সেই পাপজগত ছেড়ে বেরিয়ে আসতে কোনও চেষ্টাও করে না। আমি যখন দাপোড়ির অস্বাস্থ্যকর জীবন ত্যাগ করে খাড়কিতে আসি, তখন হলফ করে বুঝি যে আমি ঠিক রাস্তাতে আছি। ...more

২৫-মে-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-১০)
আর বি মোরে

Memoir of a Dalit communist part x
আমি যখন সেই সমুদ্রনাবিকের ঘরে কাজ করতাম তখন বাড়িতে যে পয়সা পাঠাতাম তা মায়ের হাতে কখনও পৌঁছাত না। হাজি বন্দরে যখন কাজ করি তখনও এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। আমার সবসময় মনে হত বোম্বের পরিবেশ পড়াশোনার জন্যে ঠিক উপযুক্ত না, পুণে না-গেলে আমার পড়াশোনাটা এগোবে না। আমার মায়ের আত্মীয়রা অবাক হয়ে যেত এটা দেখে যে আমার উপার্জন করে পাঠানো টাকা বড়োবাড়ির লোকেরা মাকে বঞ্চিত করে নিজেদের পকেটস্থ করছে। কিন্তু অন্য অনেকে বলত, বড়োবাড়ির লোকেরাই তো ছেলেটাকে লিখিয়ে পড়িয়ে মানুষ করেছে, তাহলে এখানে অন্যায়টা কী আছে? আদতে আমার পড়াশোনার জন্যে বড়োবাড়ির লোকেদের কানাকড়িও খরচা করতে হয়নি।  ...more

১৮-মে-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-৯)
আর বি মোরে

Memoir of a Dalit Communist part 9
সেই কালে সাধারণ মানুষের বিনোদনের মূল মাধ্যম ছিল তামাশা। সিনেথিয়েটার অতটাও জনপ্রিয় ছিল না। অল্পসংখ্যক মানুষ সেকালে এসব দেখত। আমিও এর আগে মাত্র একবারই থিয়েটার দেখেছি। আমার এক আত্মীয় যে পরে সাধু বনে গিয়েছিল সে আমায় এই একবার বোম্বে থিয়েটারে ললিত কলাদর্শ কিম্বা পাটানকার থিয়েটার কোম্পানির রাজা হরিশ্চন্দ্র পালাখানা দেখাতে নিয়ে যায়। ...more

১১-মে-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব-৮)
আর বি মোরে

ek dalit communister smritikotha-8
একবার উনি আগেভাগেই খবর পেয়ে যান যে এক পুলিশ ওঁকে গ্রেপ্তার করতে চলেছে; সেই ইন্সপেক্টরের উপরই উনি কড়া নজর রাখতে শুরু করেন। একদিন, ইন্সপেক্টর ঘোড়ায় চেপে টহলে বেড়িয়েছেন একা। চন্দ্রায়া ওঁকে থামিয়ে বলেন যে পুলিশ অফিসার যদি ঘোড়া থেকে নামেন তাইলে ওকে ডাকসাইটে ডাকাত চন্দ্রায়ার খোঁজ দেবেন উনি। পুলিশ ইন্সপেক্টর ঘোড়া থেকে নামামাত্র ওকে গাছে বেঁধে ঘোড়া নিয়ে চম্পট দেয় চন্দ্রায়া। লোকের মুখে মুখে ওঁকে নিয়ে এই গল্প প্রচলিত ছিল। তালেবাসীদের মধ্যে এ-জাতীয় অসংখ্য কিংবদন্তির চল ছিল। এক-আধবার গরিব মানুষকে অর্থসাহায্যও করতেন বলেও জানা যায়। ...more

২৭-এপ্রিল-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৭)
আর বি মোরে

ek dalit communister smritikotha-VII
আমি যখন স্কুল ছেড়ে দাশগাঁওতে থাকা শুরু করি, লকড়ি কুড়িয়ে, বড়বাড়ির ফাইফরমাশ খেটে যখন দিন গুজরান হচ্ছে, তখন বোম্বে থেকে বড়বাড়িতে এক অতিথি এলো। উনি জিগ্যেস করেন আমি কদ্দূর পড়েছি, কী করছি ও আরও নানান খুঁটিনাটি তথ্য। তারপরে উনি আমার চার জ্যাঠতুতো দাদাকে জানান যে রামচন্দ্র অর্থাৎ আমাকে যদি বোম্বেতে ওঁর সঙ্গে পাঠানো সম্ভব হয়, তবে উনি টিকিট কালেক্টর হিসাবে ৪৫ টাকা মাসমাহিনার এক চাকরি জুটিয়ে দিতে পারবেন আমায়। সেই সময়ে আমার সকল দাদাই মাহার স্কুলে শিক্ষকতার কাজ করে মাস গেলে এগারো টাকা করে কামাচ্ছিল। ওরা হিসাব করে দেখল : চার ভাই মিলে যেখানে মোট চুয়াল্লিশ টাকা উপার্জন করছে, সেখানে রামচন্দ্র একাই তার থেকেও এক টাকা বেশি উপার্জন করবে! ফলে ওরা সিদ্ধান্ত নিল যে বোম্বেতে আমাকে কালেক্টর করতে পাঠাবে। ...more

১৩-এপ্রিল-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৬)
আর বি মোরে

ek dalit communister smritikotha-VI
আমাদের স্কুলে আমি সবরকম পড়াশোনাই করতে পারতাম, সকলের চেয়ে খানিক দূরে বসে, স্বচ্ছন্দে। কিন্তু আঁকা ও শারীরশিক্ষার ক্লাসে সকলকে একসঙ্গেই বসতে হত। এটাকে এড়াতে, শিক্ষকেরা আমাকে এই ক্লাসগুলো করবার অনুমতি দিত না। স্বাভাবিকভাবেই, এই পিরিয়ডগুলি চলবার সময়ে কিম্বা মধ্যাহ্নের বিরতিতে আমি শহরের দিকে চলে যেতাম ঘুরতে ঘুরতে, স্থানীয় মানুষের সঙ্গে আলাপচারিতায় মজে যেতাম, চেনাজানা কেউ বেরিয়ে যায় কি-না তা খুঁজে দেখবার আগ্রহ ছিল পরম। ...more

৩০-মার্চ-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৫)
আর বি মোরে

ek dalit communister smritikotha-V
পরে জানতে পারি ওঁদের একজন ছিলেন মহারাষ্ট্রের বিখ্যাত নাট্যকার যশবন্ত নারায়ণ টিপনিস। আরেকজন ঠিক কে ছিলেন আমি বহু সন্ধানেও জেনে উঠতে পারিনি। উনি সম্ভবত ছিলেন গোবিন্দ গোপাল টিপনিস বা অনন্ত বিনায়ক চিত্রে। যে ভিকোবাকে আমি গোন্ডালেরে বাগানে দেখতে অভ্যস্ত ছিলাম, তিনিই ছিলেন কৃষিবিশেষজ্ঞ আর প্রখ্যাত শিল্পী ভিকোবা যিনি মাহাদের প্রথম ঐতিহাসিক কৃষি সম্মেলন সংগঠিত করেন। আমি যখন জানতে পারি, তখন ওঁর মহত্বের খানিক নাগাল পাই। আমার জানাবোঝায় উনি মহারাষ্ট্রের প্রথম সমাজসংস্কারক যিনি নিজের জাতের বাইরে অন্য কাউকে বিয়ে করেন। ...more

০৯-মার্চ-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৪)
আর বি মোরে

ek dalit communist er smritikotha - IV
আমি দাশগাঁও ফিরলাম বটে, কিন্তু বাড়ি তখনও বন্ধ ছিল। দরজায় তালা দেওয়া ছিল। ক্রমে যেন আমার সম্বিৎ ফিরল: আমি পিতৃহারা এখন! মাকে দেখবার জন্যে প্রাণটা কেঁদে উঠল। এইভাবে এক দুই দিন কেটে গেল। মামা তারপর খবর পেল যে আমি বোম্বে থেকে ফিরে এসেছি। আমাকে নিতেই উনি দাশগাঁওতে এলেন। ওঁর সঙ্গে আমি গেলাম লাডাওয়ালিতে। মা আমাকে দেখামাত্র জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মামা আর দিদা মাকে সান্ত্বনা দেয়। তখন থেকে আমার মা, বোন আর আমি মামার বাড়ি থাকতে শুরু করি। ...more

০৯-ফেব্রুয়ারি-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (পর্ব- ৩)
আর বি মোরে

Memoir of a Dalit Communist Part III
আমার শৈশব অবধিও কামগাত সম্বৎসর অনুষ্ঠিত হত। এই উপলক্ষ্যে অস্পৃশ্য আর বর্ণহিন্দুরা পাশাপাশি বসত, হাঁটুতে হাঁটু ঘেঁষে। একবাক্যে বলতে গেলে, অস্পৃশ্যতার দরুণ অন্যত্র যে ভয়াবহ নিপীড়নের অভিজ্ঞতার সম্মুখীন হতে হত, দাশগাঁওনিবাসীদের তা পোহাতে হত না। ...more

২৬-জানুয়ারি-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা (দ্বিতীয় পর্ব)
আর বি মোরে

Memoir of a Dalit communist
এরা নিজেদের ব্যক্তিগত ও পারিবারিক কর্তব্য একনিষ্ঠভাবে পালন করত মনুস্মৃতি অনুসরণ করে, আর এদের চোখের সামনেই ছিল পেশোয়া রাজের কালে অস্পৃশ্যদের সঙ্গে কী ব্যবহার করতে হয় তার উদাহরণ। সেই সব দিনে অস্পৃশ্যদের পাথরের বাড়ি বানানো বা ছাদে টাইলস বসানোর অনুমতি টুকু ছিল না, এবং নাগরিকত্বের অসংখ্য অধিকার তাদের আয়ত্তের বাইরে ছিল।  ...more

১২-জানুয়ারি-২০২৫

এক দলিত কমিউনিস্টের স্মৃতিকথা
আর বি মোরে

A memoir of a dalit communist
বেশিরভাগ দেবতার বাছাই করা মানুষেরা অস্পৃশ্য আর বেশিরভাগ গ্রামবাসীও বর্ণহিন্দু। অনেকে এটা শুনে অবাক হতে পারেন। দু-চারটে ব্যতিক্রম বাদ দিলে সমস্ত গ্রামের মূল অঞ্চলে মন্দিরের দেবতার বাছাই করা লোকগুলো মাহার সম্প্রদায়ের। যারা এই রীতি সম্পর্কে অবহিত তারা জানে আমার কথার সারসত্যটা। ...more

২২-ডিসেম্বর-২০২৪