সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নিবন্ধের খোঁজ

এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।

লেখক
প্রকাশকাল -
বিষয়/লেখক/কিওয়ার্ড
আপনি খুঁজছেন এমন নিবন্ধ যার লেখক/লেখিকা: [জুলিয়ান বোরচার্ডট - Julian Borchardt],
পিপলস মার্কস (পর্ব ৬)
জুলিয়ান বোরচার্ডট

Peoples Marx Part VI
উৎপাদনের সেই গোটা সময়কালকে বিবেচনা করলে যে সময়ে শ্রমের কোনও যন্ত্র কারখানায় ব্যবহারের প্রথম দিন থেকে গুদামঘরে যাওয়ার দিন পর্যন্ত সেবা যুগিয়ে চলে। এ সময়ে তাদের ব্যবহার-মূল্য সম্পূর্ণরূপে শ্রমের দ্বারা ব্যবহৃত হয়। সেসবের বিনিময়-মূল্য সম্পূর্ণভাবে উৎপাদিত পণ্যে স্থানান্তরিত হয়। উদাহরণস্বরূপ, সুতো-কাটার একটি যন্ত্র যদি দশ বছরে ক্ষয়ে যায় তাহলে দশ ফলস্বরূপ বছরের শ্রম-প্রক্রিয়ায় তার মোট মূল্য সেই উৎপাদিত পণ্যগুলিতে সময়কালে স্থানান্তরিত হয়। ...more

২০-জুলাই-২০২৬

মানুষের মার্কস (পর্ব ৫)
জুলিয়ান বোরচার্ডট

Peoples Marx Part V
মূল্য সৃষ্টির প্রক্রিয়ার সঙ্গে উদ্বৃত্ত-মূল্য সৃষ্টির প্রক্রিয়ার তুলনা করলে দেখা যাবে পরেরটি পরিমানের হিসাবে একটি নির্দিষ্ট সীমার বাইরে এসে আগেরটিরই ধারাবাহিকতা ছাড়া অন্য কিছু নয়। যদি প্রক্রিয়াটি যদি সেই অবধি চলে যেখানে শ্রমশক্তির জন্য পুঁজি যে মূল্য পরিশোধ করেছে তা নিজের সঠিক সমতুল্য পরিমাণ দ্বারা প্রতিস্থাপিত হয়, তবে এটি কেবল একটি মূল্য উৎপাদনের প্রক্রিয়া। কিন্তু যদি প্রক্রিয়াটি সেই সীমার বাইরেও অব্যাহত থাকে, তখনই তা উদ্বৃত্ত-মূল্য সৃষ্টির প্রক্রিয়ায় পরিণত হয়। ...more

০৯-জুলাই-২০২৬

মানুষের মার্কস (পর্ব ৪)
জুলিয়ান বোরচার্ডট

Peoples Marx Part IV
শ্রমশক্তির মালিক নশ্বর। শ্রমের বাজারে যাতে তারা স্থায়ীভাবে আবির্ভূত হতে থাকে, পুঁজির অবিরাম চাহিদা তেমনটিই দাবি করে। সুতরাং ঐ শক্তির ক্ষয় বা মৃত্যুর ফলে বাজার থেকে যতটুকু শ্রমশক্তি বিলুপ্ত হল তা কমপক্ষে সমপরিমাণ নতুন শক্তি দ্বারা ক্রমাগত প্রতিস্থাপিত হতে হবে। শ্রমশক্তি উৎপাদনের জন্য প্রয়োজনীয় জীবনধারণের মোট সামগ্রীতে তাই ভবিষ্যৎ (প্রতিস্থাপন) শক্তির জন্য অর্থাৎ শ্রমিকের সন্তানদের জন্য প্রয়োজনীয় সামগ্রীও অন্তর্ভুক্ত থাকে। ...more

১১-জুন-২০২৬

মানুষের মার্কস (পর্ব ৩)
জুলিয়ান বোরচার্ডট

Peoples Marx Part III
একটি জিনিস একই সঙ্গে উপযোগী এবং মানবিক শ্রমের বিনিময়ে উৎপাদিত সামগ্রী হওয়া স্বত্বেও পণ্য হিসাবে বিবেচিত নাও হতে পারে। নিজের শ্রমের বিনিময়ে উৎপাদিত সামগ্রী দিয়ে যে ব্যক্তি নিজেরই চাহিদা মেটায়, সেই শ্রম ব্যবহার-মূল্য তৈরি করলেও পণ্য উৎপাদন করে না। পণ্য উৎপাদন করতে হলে শুধু ব্যবহার-মূল্য তৈরি করলে চলে না, অন্যের জন্য ব্যবহার-মূল্য অর্থাৎ সামাজিক ব্যবহার-মূল্যও নির্মিত হতে হয়।
...more

৩০-মে-২০২৬

মানুষের মার্কস (পর্ব ২)
জুলিয়ান বোরচার্ডট

Peoples Marx Part-II
বিশেষ এক রহস্যজনক সুবিধার কারণে কোনও পণ্যের প্রকৃত মূল্য ৫ পাউন্ড হলেও বিক্রেতা তাকে ৫ পাউন্ড ও ১০ শিলিং-এ বিক্রি করতে সক্ষম হলেন। এর অর্থ হবে ওই পণ্য ১০% অতিরিক্ত দামে বিক্রি হল। এতে বিক্রেতা পণ্যের মূল্যের উপর ১০% মুনাফা করলেন। কিন্তু বিক্রেতা হওয়ার পর সেই একই ব্যক্তি পুনরায় ক্রেতা হয়ে উঠবেন। তখন তিনি ওই পণ্যের অন্য মালিকের মুখোমুখি হলে দ্বিতীয় বিক্রেতা একইরকম সুবিধা ভোগ করবেন। অর্থাৎ, তিনিও পণ্যটি ১০% বেশি দামেই বিক্রি করবেন। ফলে বিক্রেতা হিসাবে ১০ শিলিং মুনাফা করলেও একই ব্যক্তি ক্রেতা হিসাবে ১০ শিলিংই হারালেন। বাস্তবে এমন প্রক্রিয়ার মূল কথা হলস যে কোনও পণ্যের বেচাকেনার সময়ই এক মালিক আরেক মালিককে প্রকৃত মূল্যের তুলনায় ১০% বেশি দামে বিক্রি করে চলেছে। অথচ প্রতিবারই মনে হচ্ছে যেন পণ্য প্রকৃত মূল্যেই বিক্রি হচ্ছে। ...more

২০-মে-২০২৫

মানুষের মার্কস (পর্ব ১)
জুলিয়ান বোরচার্ডট

Peoples Marx Part I
১৮৬৭ সালের ১৪ই সেপ্টেম্বর ‘পুঁজি’র প্রথম খণ্ড ছেপে বেরোয়। জার্মান ভাষায় হাজারখানেক কপিই ছাপা হয়েছিল। মার্কসের কথায় সেই বই ‘আজ অবধি বুর্জোয়াদের মাথা লক্ষ্য করে ছোঁড়া সবচাইতে বড় মিসাইল’। বইয়ের প্রতিটি পাতার প্রুফ দেখেছিলেন মার্কস নিজেই। সেকাজ শেষ হয়েছিল ১ আগস্ট, রাত দুটোয়। শেষ করেই এঙ্গেলসকে চিঠি লিখতে বসলেন- ‘শেষ পাতার প্রুফ দেখা এই সবে মিটল। অতএব, প্রথম খণ্ডটি ছাপা হচ্ছে… এ কাজ শেষ করার জন্য যদি সত্যিই কাউকে ধন্যবাদ দিতে হয় তবে তা একান্তই তোমার প্রাপ্য, আর কারোর না।’ পুঁজি এক অর্থে মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার। মানবিক জীবনীশক্তির অপূর্ব ও সর্বোচ্চ ব্যবহার করেই একে লেখা। ...more

০৫-মে-২০২৫