সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নিবন্ধের খোঁজ

এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।

লেখক
প্রকাশকাল -
বিষয়/লেখক/কিওয়ার্ড
আপনি খুঁজছেন এমন নিবন্ধ যার লেখক/লেখিকা: [টমাস আইজ‍্যাক - Thomas Issac],
মজুরি, শ্রমকোড এবং ২০২৬-এর ধর্মঘট তরঙ্গ
টমাস আইজ‍্যাক

Wages, Labor Code, and the 2026 Strikes
নয়ডার প্রতিবাদ সহিংস দমনপীড়নের মুখোমুখি হয়েছে। ৩,০০০-এর চেয়ে বেশি পুলিস মোতায়েন করে ধর্মঘটীদের উপর কাঁদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। সরকারিভাবে ৩৯৬ জন বলা হলেও প্রকৃতপক্ষে গ্রেফতার করা হয় প্রায় ১,০০০ জনকে। শ্রমিক মহল্লায় পুলিসি হানা চালিয়ে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করা হয়। সিআইটিইউ অফিস ঘিরে ফেলে সংগঠনের নেতা গঙ্গেশ্বর দত্ত শর্মাকে গৃহবন্দি করা হয়। সিপিআইএম-এর সাধারণ সম্পাদক এমএ বেবি সহ সংসদ সদস্য ও অন্যান্য নেতৃবৃন্দকে নয়ডা যাওয়ার মুখে আটকে দেওয়া হয়। সামাজিক মাধ্যম ব্যবহারকারী সহ বহু মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
...more

২০-মে-২০২৬

২০২৬-২৭ এর কেরলের বাজেটের অর্থনীতি ও রাজনীতি
টমাস আইজ‍্যাক

The Politics and Economics of Kerala Budget 2026 and 27
কেরলের এলডিএফ সরকারের উন্নয়নের যে দ্বিমুখী কৌশল ২০২৬-২৭ সালের কেরলের বাজেটে সেই বিষয়টি পরিস্ফুট হয়েছে। উন্নয়নের এই দ্বিমুখী কৌশল হল একদিকে জনগণের সার্বিক কল্যাণকে প্রাথমিক গুরুত্বের জায়গায় রাখা। এর পাশাপাশি রাজ্যের পিছিয়ে থাকা পরিকাঠামোর উন্নয়নে জোরদার প্রচেষ্টা চালানো এবং রাজ্যের অর্থনীতিকে নলেজ ইকনমি বা জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরের গতি দ্রুততর করা। আপাতদৃষ্টিতে এই কাজ দুটি পরস্পরবিরোধী। এই দুটি ধারাকে মিলিয়ে দেওয়া সম্ভব হয়েছিল বাজেট-বহির্ভূত সম্পদের ওপর নির্ভর করে এবং সেই সম্পদ পরিকাঠামো নির্মাণে কাজে লাাগিয়ে।  ২০১৬ থেকে ২০২১ এর পর্বে এই কৌশল সফল হয়েছিল এবং সে কারণেই বিধানসভা নির্বাচনে সেই প্রথমবার টানা দ্বিতীয় বারের জন্য জয় পেয়েছিল বামেরা। ...more

০৫-মার্চ-২০২৬

বিধানসভা ভোটের জন্য তৈরি হচ্ছে কেরালা
টমাস আইজ‍্যাক

Kerala is gearing up for assembly election
এই মুহূর্তে কী ঘটছে? দশ বছর ধরে ক্ষমতায় নেই ইউডিএফ। যেনতেন প্রকারেণ ক্ষমতায় ফেরার একটি মাত্র কৌশলই তাদের জানা। সেটি হল সাম্প্রদায়িক ভাবাবেগে উস্কানি দেওয়া। অত্যন্ত ভয়ংকরভাবে এই খেলাটিই এখন খেলছে ইউডিএফ। তাদের চিরন্তন সঙ্গী মুসলিম লিগের পাশাপাশি এবার তারা জামাতে ইসলামি ও এসডিপিআইকে সঙ্গে নিয়ে এ-ধরনের একটি বয়ান নির্মাণের চেষ্টা করছে, সিপিআই(এম) হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক রাজনীতি করছে। আবার একইসঙ্গে, গুরুতর পরিস্থিতিতে বিজেপি-র সঙ্গে কৌশলগত সমঝোতার সুবিধাবাদও পরিহার করছে না। ...more

২৭-জানুয়ারি-২০২৬