সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নিবন্ধের খোঁজ

এখানে আপনি লেখক, নিবন্ধের বিষয়, তথ্য, প্রকাশের তারিখ দিয়ে বিভিন্নভাবে খুঁজতে পারেন, বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই খোঁজা যাবে।

লেখক
প্রকাশকাল -
বিষয়/লেখক/কিওয়ার্ড
আপনি খুঁজছেন এমন নিবন্ধ যার লেখক/লেখিকা: [সৌমিত্র বসু - Soumitra Bose],
ভারত কি হিন্দু রাষ্ট্রের কিনারায়? (শেষ পর্ব)
সৌমিত্র বসু

Is India on the brink of a Hindu state Part III
বিজেপি একই সঙ্গে সামন্ততন্ত্র ও ধনতন্ত্রের পূর্ণ সমর্থক ও পৃষ্ঠপোষক। বিজেপির অর্থবল সাধারণভাবে বৃহৎ পুঁজিপতিসহ পুঁজিপতি ও ব্যবসায়ী শ্রেণী এবং বৃহৎ ভূস্বামীদেরই মদতপুষ্ট। উচ্চবর্ণ হিন্দুদের একটি অংশ আর ধনপতি শ্রেণী ও ভূমিপতি শ্রেণীর একটি অংশকে নিয়েই বিজেপি গঠিত এবং এই ব্রাহ্মণ্যতন্ত্র, ধনতন্ত্র ও সামন্ততন্ত্রের শ্রেণীস্বার্থ রক্ষাই বিজেপির শ্রেণী চরিত্রের মৌলিক পরিচয়। অর্থাৎ, বিজেপি ভারতের শাসকশ্রেণীর সেই অংশের রাজনৈতিক প্রতিনিধি যেটি একাধারে ব্রাহ্মণ্যতন্ত্র, ধনতন্ত্র, সামন্ততন্ত্র, মৌলবাদ, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের সমর্থক। ...more

৩০-ডিসেম্বর-২০২৫

ভারত কি হিন্দু রাষ্ট্রের কিনারায়? (দ্বিতীয় পর্ব)
সৌমিত্র বসু

Is India on the brink of a Hindu state Part II
আরএসএস চায় সারা দেশে একটি অভিন্ন কেন্দ্রীয় সংস্কৃতি ও একটি মাত্র সরকারি ভাষা। বিজেপি সরকারের মাধ্যমে হিন্দি ভাষাকে তারা সেই স্তরে আনার চেষ্টা চালাচ্ছে। সেই কারণেই আজকে আমাদের চিন্তা-চেতনার ওপর আঘাত নেমে আসছে ইতিহাসের বিকৃতি ঘটানো হচ্ছে পুরাণকে ইতিহাস বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। পাঠ্যসূচি পরিবর্তন করা হচ্ছে। দর্শনেরও বিকৃতি ঘটানো হচ্ছে- বস্তুবাদী দর্শনের অস্তিত্বকেই অস্বীকার করে বলা হচ্ছে ধর্মতত্ত্বই একমাত্র দর্শন। আধুনিক বিজ্ঞানকে পৌরাণিক যুগের দান বলে অপপ্রচার চালানো হচ্ছে। ...more

২৯-ডিসেম্বর-২০২৫

ভারত কি হিন্দু রাষ্ট্রের কিনারায়? (প্রথম পর্ব)
সৌমিত্র বসু

Is India on the brink of a Hindu state Part I
প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের উৎস বোধহয় হীনমন্যতা, কারণ RSS বা সংঘ পরিবারের কোনো ব্যক্তিরই ভারতের স্বাধীনতা সংগ্রামের আন্দোলনের অংশগ্রহণের কোন ইতিহাস নেই। এর একটি প্রমাণ পাওয়া যায় আন্দামানের সেলুলার জেলে। ব্রিটিশ আমলে প্রধান প্রধান স্বাধীনতা সেনানী যাদের ব্রিটিশ গভর্নমেন্ট  মনে করত তাদের প্রধান শত্রু সেইসব ব্যক্তিদের দ্বীপান্তরের সাজা দেওয়া হত, পাঠিয়ে দেওয়া হত আন্দামানের সেলুলার জেলে। সেখানে এখনও খোদাই করা আছে সেই সমস্ত স্বাধীনতা সেনানীদের নাম যাদের ব্রিটিশরা সেখানে বন্দী করে রেখেছিল। সেখানে এই সংঘ পরিবারের কোনো ব্যক্তির নাম খুঁজে পাওয়া যাবে না এক সাভারকার ছাড়া, যে সাভারকার আবার একাধিকবার ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিল যে ভবিষ্যতে আর কোনোদিন ব্রিটিশ বিরোধী কোনো কার্যে লিপ্ত হবে না। ...more

২৮-ডিসেম্বর-২০২৫