সাম্প্রতিক সংখ্যা

মার্কসবাদী পথ প্রকাশনা

আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay
পরিবেশ
আদিবাসী পরিচিতি, বিশ্বাসের ওপর সংখ্যাগরিষ্ঠতাবাদীদের প্রভাব
বৃন্দা কারাত
যখন শাহ এসব কথাগুলি বলছেন, তখন ওড়িশার সিজিমালি ও রায়গড়ার আদিবাসী গোষ্ঠীগুলি তাদের পবিত্র পাহাড়কে রক্ষা করার জন্য জমায়েত করছিল বক্সাইট খনি লুঠেরাদের হাত থেকে সেগুলোকে বাঁচাতে যাতে সম্মতি দিয়েছে বিজেপিরই সরকার। ছত্তিশগড়ের হাসদেও অঞ্চলে হাজার হাজার আদিবাসী বছরের পর বছর লড়াই করেছেন তাদের অরণ্যের অধিকার বেসরকারি খনি কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে— অথচ আগে ঘোষণা করা হয়েছিল এই সব অরণ্যকে ‘কেউ ঢুকতেই পারবে না’ এমন অঞ্চল হিসাবে বিবেচনা করা হবে। তবে এখনকার শাসকেরা অন্য রকম সিদ্ধান্ত নিয়েছে। গ্রামসভার সিদ্ধান্তের বিরোধিতা করে লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছের মধ্যে রয়েছে শাল ও করম গাছ।এগুলো হল সেই সব পবিত্র গাছ যাদের ঘিরে আদিবাসীদের উৎসব ও রীতিনীতি পালিত হয়। দিল্লির প্রকৃতি পূজকেরা উল্লেখযোগ্যভাবেই প্রকৃতির অত্যন্ত সুদক্ষ ধ্বংসকারী। ...more
বৃন্দা কারাত
যখন শাহ এসব কথাগুলি বলছেন, তখন ওড়িশার সিজিমালি ও রায়গড়ার আদিবাসী গোষ্ঠীগুলি তাদের পবিত্র পাহাড়কে রক্ষা করার জন্য জমায়েত করছিল বক্সাইট খনি লুঠেরাদের হাত থেকে সেগুলোকে বাঁচাতে যাতে সম্মতি দিয়েছে বিজেপিরই সরকার। ছত্তিশগড়ের হাসদেও অঞ্চলে হাজার হাজার আদিবাসী বছরের পর বছর লড়াই করেছেন তাদের অরণ্যের অধিকার বেসরকারি খনি কর্পোরেশনের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে— অথচ আগে ঘোষণা করা হয়েছিল এই সব অরণ্যকে ‘কেউ ঢুকতেই পারবে না’ এমন অঞ্চল হিসাবে বিবেচনা করা হবে। তবে এখনকার শাসকেরা অন্য রকম সিদ্ধান্ত নিয়েছে। গ্রামসভার সিদ্ধান্তের বিরোধিতা করে লক্ষ লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছের মধ্যে রয়েছে শাল ও করম গাছ।এগুলো হল সেই সব পবিত্র গাছ যাদের ঘিরে আদিবাসীদের উৎসব ও রীতিনীতি পালিত হয়। দিল্লির প্রকৃতি পূজকেরা উল্লেখযোগ্যভাবেই প্রকৃতির অত্যন্ত সুদক্ষ ধ্বংসকারী। ...more
০৫-জুন-২০২৬
বাসব বসাক
আপামর ভারতবাসীর স্বার্থে পরিবেশ রক্ষার লড়াইকে শক্তিশালী করতে হ’লে প্রাকৃতিক সম্পদের এই অবাধ কর্পোরেট লুটের বিরুদ্ধে, এই মুনাফা লোভী কর্পোরেট লুটেরা পুঁজির বিরুদ্ধে আমাদের লড়াইকে সংহত করতে হবে। তবে সেইসঙ্গে সজাগ থাকতে হবে যাতে এহেন পরিবেশ সক্রিয়তার ফাঁক গ’লে উগ্র ফ্যাসিবাদী উপাদানের অনুপ্রবেশ না-ঘটে।
...more০৫-জুন-২০২৬
তপন মিশ্র
মার্কসের মতে যে-কোনও মূল্যে প্রাকৃতিক সম্পদ আহরণ করার আক্রমণাত্মক পদ্ধতি ধনতন্ত্র গ্রহণ করে থাকে। এই পদ্ধতির ফলে সমাজ ও প্রকৃতির মধ্যে আন্তসম্পর্কের অপূরণীয় ক্ষতি হয়। এই দুই সত্তার মধ্যে যে-ফাটল তৈরি হয় মার্কসের ভাষায় সেটাই হল ‘মেটাবলিক রিফট’। প্রকৃতি থেকে যা কিছু সংগৃহীত হয় তা হয় প্রকৃতির ক্ষতি করেই। কিন্তু এই ক্ষতি আমাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয়। কিন্তু প্রকৃতির অত্যধিক শোষণ প্রকৃতি ও মানব সমাজের মধ্যে এক গভীর ক্ষতের জন্ম দেয়। এই ক্ষত হল মেটাবলিক রিফট। ...more
২২-মে-২০২৫
শান্তনু ঝা
ভারতবর্ষ লিথিয়াম -ব্যাটারি ব্যবহারের ক্ষেত্রে এখনও পুরোপুরি আমদানি নির্ভর। এর প্রায় পুরোটাই আমদানি করা হয় চীন এবং হংকং থেকে। আর্জেন্টিনা এবং অষ্ট্রেলিয়ায় লিথিয়াম এবং কোবাল্ট নিষ্কাশনে ভারত কিছুটা বিনিয়োগ করেছে। কিন্তু সাধারণ ভাবে লিথিয়াম উত্তোলন এবং নিষ্কাশনে ৫-৭ বছরের একটা গর্ভসঞ্চার কাল বা জেস্টেশন পিরিয়ড লাগে। এসমস্ত কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান ও প্রযুক্তিবিদের অভাব ও রয়েছে এদেশে। ফলে, ভারতবর্ষের নিজস্ব লিথিয়াম উৎপাদন ও নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে অগ্রগতি ঘটানোও সময় সাপেক্ষ বিষয়। ...more
০৬-আগস্ট-২০২৪
তপন মিশ্র
শিল্প বিপ্লবের পর থেকেই আজকের দুনিয়ার উন্নত দেশগুলি খনিজ জ্বালানির যথেচ্ছ ব্যবহার করে এই গ্রহের কার্বন স্পেসের অধিকাংশটাই দখল করে নিয়েছে। কার্বন স্পেস মানে সর্বাধিক যতটা কার্বন পৃথিবীর বায়ুমণ্ডল ধারণ করলে জীবকুল বাঁচতে পারবে। কার্বন স্পেস এর অধিকার থেকেই শুরু বিশ্ব পরিবেশ রাজনীতি। উন্নয়নশীল দেশগুলি যে লড়াই ভারত, ব্রাজিল, দক্ষিণ আমেরিকা, চিন ইত্যাদির নেতৃত্বে করতে পারত তা করতে অপারগ হয়েছে। ফলে উন্নত দেশগুলি কার্বন স্পেস এর উপর তাদের প্রভুত্ব সমানে বজায় রেখেছে। ...more
০৪-অক্টোবর-২০২৩
অরুণাভ মিশ্র
মার্কস বুঝলেন, নিয়ন্ত্রণহীন কৃষি নিয়ে যায় অসচেতন সমাজতন্ত্রের দিকে। নিয়ে যায় অরণ্যবিনাশের দিকে। আর যদি নিয়ন্ত্রিত হতে পারতো, তবে তা সচেতনভাবেই সমাজতন্ত্রের অভিমুখী হতে পারতো। তাই নিয়ন্ত্রিত কৃষি পরিবেশ ও বাস্তুবান্ধব। ভারসাম্যমূলক কৃষি জলবায়ুকে যেমন নিয়ন্ত্রণে রাখতে পারবে তেমনি রুখে দেবে অরণ্য বিনাশ। সমাজতন্ত্র এখানে এসে পরিবেশবিজ্ঞানকে আশ্রয় করে চলতে চায়। মার্কসবাদ আর ইকোলজি উভয়েই তখন একমুখী, আর সে মুখ সমাজতন্ত্রের দিকে। প্রকৃতি আর পরিবেশ হয়ে দাঁড়ায় সেই সমাজতন্ত্রের কেন্দ্রীয় ভিত! ...more
০৬-জুন-২০২৩
অরুণাভ মিশ্র
ক্যাপিটাল-এর পাতায় মার্কস পণ্য নিয়ে আলোচনা করতে গিয়ে আগেই লিখেছিলেন, ..‘পণ্যের অবয়ব গঠিত হয়েছে দুরকম পদার্থের সমন্বয়ে— প্রাকৃতিক বস্তুর এবং শ্রমের। এদের উপরে যে উপযোগী শ্রম ব্যয়িত হয়েছে তা যদি সরিয়ে নেওয়া যায়, তাহলে সর্বদাই অবশিষ্ট থাকে একটি বাস্তব আধার, প্রকৃতি যা মানুষের সাহায্য ব্যতীতই সরবরাহ করেছে। মানুষ কাজ করতে পারে কেবল প্রকৃতির মতোই, অর্থাৎ বস্তুর রূপান্তর সাধন করে। শুধু এইটুকুই নয়, এই রূপান্তর সাধনের কাজে সে নিরন্তর প্রাকৃতিক শক্তির সাহায্য পাচ্ছে। কাজেই, আমরা দেখতে পাই যে, শ্রমই বাস্তব সম্পদের, তথা শ্রম দ্বারা উৎপন্ন ব্যবহার মূল্যের একমাত্র উৎস নয়। উইলিয়াম পেটি যেমন বলেছেন শ্রম তার জনক এবং ধরিত্রী তার জননী।’ ...more
০৫-জুন-২০২৩
বাসব বসাক
দক্ষিণ আমেরিকার পেরুর শান্ত সমুদ্রতট জুড়ে আজও দেখা যায় গাঙচিলের মেলা। আজও সমুদ্রতট সাদা হয়ে থাকে গাঙচিলের বিষ্ঠায় যার স্থানীয় নাম গুয়ানো। এক সময় এই গাঙচিলের বিষ্ঠাও লুট করতে ছাড়ে নি ইংরেজ বনিকরা। কেননা ওই নাইট্রোজেন পূর্ণ গুয়ানো চাষের জমিতে সার হিসাবে অত্যন্ত কার্যকর। ১৮৩৫ সাল থেকেই ইংল্যান্ডে শুরু হয় গুয়ানো আমদানি। হিসাব বলছে ১৮৪১ এ যেখানে পেরু থেকে বস্তায় ভরে জাহাজে ক’রে নিজেদের দেশে ইংরেজরা নিয়ে গেছিল ১৭০০ টন গুয়ানো সেখানে মাত্র ছ’বছরেরর ব্যবধানেই তারা আমদানি করে ২২০০০ টন গুয়ানো। ইতিমধ্যে ১৮৫৬ তে ময়দানে নামে আমেরিকা। এইভাবে ক্রমে শুধুমাত্র গুয়ানোর জন্য তারা দখল করে ৯৪ টি দেশ। এক সময় ইংল্যান্ডও আমেরিকা গুয়ানোর জন্য পরস্পর যুদ্ধেও জড়িয়ে পড়ে যা ইতিহাসে গুয়ানো যুদ্ধ নামে পরিচিত। পরে কৃত্রিম নাইট্রোজেন সার আবিষ্কার হলে গুয়ানো আমদানি বন্ধ হয়। এ ভাবেই মুনাফার নেশায় উন্মত্ত পুঁজিবাদ ক্রমশঃ হয়ে উঠেছে সর্বাত্মক ধ্বংসের পূজারী। ...more
০৪-জুন-২০২৩
অর্চনা প্রসাদ
ত্রিপুরার বামফ্রন্ট সরকার গণতান্ত্রিক আদিবাসী সমাজ গঠনের উদ্দেশ্য এই তফসিলকে সঙ্গী করেই কর্মকাণ্ড পরিচালনা করেছে। ত্রিপুরা ছিল একটি রাজন্য শাসিত রাজ্য যেখানে ১৯৪৭ সালের পর বিপুল সংখ্যায় উদ্বাস্তুদের আগমন ঘটেছে। দেশভাগের আগে ১৯টি জনগোষ্ঠীতে (রিয়াং, চাকমা ও জুমিয়ারা যার মুখ্য অংশ) বিভক্ত সেখানকার আদিবাসী জনগন ছিল মোট জনসংখ্যার ৫০.৯ শতাংশ। ১৯৫১ নাগাদ এই হার কমে দাঁড়ায় ৩৬.৮৫ শতাংশে যা অর্থনৈতিক ও রাজনৈতিক ভাবে বাঙালি ও অ-ত্রিপুরী আদিবাসীদের প্রাধান্য কায়েম করে সেখানকার আদিবাসীদের উল্লেখযোগ্য ভাবে সংখ্যালঘুতে পরিণত করে। ...more
২৭-ফেব্রুয়ারি-২০২৩
অর্চনা প্রসাদ
গুরুতর ব্যাপারটি হল যে এই পরিবারগুলিকে তাদের সম্মতি ছাড়াই স্থানান্তরিত করা হয় এবং এঁদের দুর্দশা থেকে বোঝা যায় পুনর্বাসনের শর্তপূরণের নামে সরকার তাদেরকে কার্যত আস্তাকুঁড়ে ছুঁড়ে ফেলেছে। আদিবাসীদের মধ্যে যারা ভূমিহীন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় নি এবং জঙ্গল, কুয়ো, গোচারণ ভূমির মত সাধারণ ব্যবহারের জমি যা তাদের জীবন জীবিকার মূল উৎস, তার প্রবেশযোগ্যতা বা অধিকারের কথা বিবেচনাই করা হয় নি। পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যালয় এবং অন্যান্য বিষয়ের মত প্রাথমিক সুযোগ-সুবিধার কোনো উল্লেখই নেই। এনবিএ আদালতে আবেদন ও প্রতিবেদন পেশ করে জানায় যে পুনর্বাসন প্রক্রিয়া পরিচালিত হচ্ছে ট্রাইব্যুনালের তৈরি করে দেওয়া শর্তাবলীকে লঙ্ঘন করে। ...more
০৯-জানুয়ারি-২০২৩
অর্চনা প্রসাদ
প্রশ্নটা হল, কাঠ-বহির্ভূত বনজ দ্রব্যসামগ্রীর উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, তবে আদিবাসীদের উপর মধ্যস্থতাকারী ব্যবসায়ীদের শোষণ কমবে, নাকি নিশ্চিত ভাবেই বাড়বে? আমরা যদি এই বাণিজ্যের প্রক্রিয়া ও বাজারজাতকরণের নিবিড় পর্যবেক্ষণ করি তবে দেখা যাবে আদিবাসীরা স্থানীয় স্তরে একটা ন্যূনতম প্রক্রিয়াকরণের পরই তাদের দ্রব্যসামগ্রী বিক্রয় করে থাকে। আমলকি শুকানো, তেঁতুল ও চিরঞ্জী বীজের খোসা ছাড়ানো এগুলো সাধারণভাবে সেরে নেওয়া হয় যা কাঁচা ফসলের তুলনায় বেশি দামে বিক্রি হয়। কিন্তু এতে, প্রক্রিয়াকরণের খরচের প্রশ্নই নেই, প্রাথমিক সংগ্রহের খরচও কচ্চিৎই ওঠে। এছাড়া নিজেদের একান্ত জীবিকা হিসেবে আদিবাসীরা মহুয়ার প্রক্রিয়াকরণও করে। ...more
১২-ডিসেম্বর-২০২২
অর্চনা প্রসাদ
যদিও বেশিরভাগ প্রগতিশীল আন্দোলন প্রান্তিক জনগণের ওপর পুঁজিবাদী কৃষি পদ্ধতির অভিঘাত সম্পর্কে করা এই বিশ্লেষণের সাথে একমত, কিন্তু তাঁরা ভিন্নমত পোষণ করেন এর প্রস্তাবিত বিকল্প বিষয়ে। পরিবেশ আন্দোলনের প্রস্তাবিত বিকল্প স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছে ক্ষুদ্র ও বৃহৎ, ব্যক্তিগত ও গোষ্ঠীগত সম্পত্তি, দেশজ ও বৈজ্ঞানিক বিষয়ের মধ্যেকার পার্থক্যকে। এমন বৈপরীত্যের ধরনকে সামনে এনে এই পণ্ডিতেরা দেশজ প্রজাতি ও বৈচিত্রগুলি উচ্চ ফলনশীলের চেয়ে কম উৎপাদনশীল এবং ছোট জোত বড় জোতের চেয়ে কম অর্থকরী ও উৎপাদনশীল ইত্যাকার ধারণাগুলিকে মিথ্যা প্রমাণের প্রচেষ্টা করেছেন। তাঁরা যুক্তি দিয়ে বলেছেন যে, তাঁদের প্রস্তাবিত ক্ষুদ্রাকার কৃষি ব্যবস্থাগুলি জৈব কৃষি, স্ব-চালিত এবং পুনরুৎপাদনশীল। এটা হয় প্রধানত এই কারণে যে এর মূলে রয়েছে দেশজ জ্ঞান ও প্রয়োগ পদ্ধতি যা বাইরের সহায়তা ছাড়াই গ্রামের প্রয়োজনের সংস্থান করতে পারে। এর ফলে সমস্ত বিজ্ঞানকেই দেখা হয় প্রাকৃতিক সম্পদ ভাণ্ডার ও লক্ষ লক্ষ কৃষক-সহ অন্যদের জীবনের ওপর হিংস্র হস্তক্ষেপ হিসেবে। ...more
২১-নভেম্বর-২০২২
অর্চনা প্রসাদ
এই অধ্যায়ে সেরকমই কিছু বিষয়কে ছুঁয়ে ভূমি সংস্কার, পাট্টা পুনঃপ্রতিষ্ঠা এবং জবরদখলের মত বিষয় নিয়ে নব্য-গান্ধীবাদী পরিবেশকর্মী ও বামপন্থীদের তুলনামূলক অবস্থানের রূপরেখা তুলে ধরা হবে। এই অধ্যায়ের প্রথম পর্বে থাকবে সেই কৃষিজমি যেখানে ব্যক্তিমালিকানা রয়েছে এবং যেটার অনুমোদনও রয়েছে। দ্বিতীয় পর্ব আলোকপাত করবে সরকারি বনাঞ্চলগুলিতে যেখানে পরম্পরাগত জমির অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আদিবাসীরা লড়ছে।
...more০৭-নভেম্বর-২০২২
অর্চনা প্রসাদ
পরিবেশবাদ ও বামপন্থার মধ্যে কোনও নিঃসম্পর্ক নীরবতা নেই। এক তর্কমুখর সংলাপ রয়েছে দুটি ধারায়। এই সংলাপ মূর্ত হয়েছে কখনো পুঁজিবাদী উন্নয়নের ধ্বংসাত্মক কর্মসূচির সম্মিলিত বিরোধিতার ঘনিষ্ঠ সংযোগে। কখনো বিকল্প বিশ্বের রূপরেখা বিষয়ক মতভিন্নতার আদর্শগত মুখোমুখি সংঘর্ষে। সংগ্রামের এই দুটি ধারার পারস্পরিক অনুভবের বিনিময়ের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছেন অর্চনা প্রসাদ। বলেছেন 'একটি ভিন্নতর বিশ্ব অবশ্যম্ভাবী' এই পতাকার তলায় ক্রমেই বামপন্থার সহপথিক হয়ে ওঠা আরেকটি ধারার কথা। আজ থেকে শুরু, প্রতি সোমবার। ...more
৩১-অক্টোবর-২০২২
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

