সাম্প্রতিক সংখ্যা

Latest Edition

মার্কসবাদী পথ প্রকাশনা
Latest Edition


Donate Now আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay

নানা প্রসঙ্গ



Material basis of life and scientist Watson

জীবনের বস্তুগত ভিত্তি এবং বিজ্ঞানী ওয়াটসন

তপন মিশ্র

মেন্ডেলের এই ‘ফ্যাক্টর’ হল সেই বস্তু যা পরে অর্থাৎ ১৯০৯ সালে  উদ্ভিদবিজ্ঞানী উইলহেম জোহানসেন বংশগতি বিজ্ঞানের কিছু গবেষণা করে মেন্ডেলের ফ্যাক্টরের ধারণাকে আরও নির্দিষ্ট করে বর্ণনা করার জন্য ‘জিন’ (Gene) শব্দটি ব্যবহার করেন। তিনি একজন ব্যক্তির বাহ্যিক চেহারা (ফেনোটাইপ) এবং তার জিনগত বৈশিষ্ট্য-এর (জিনোটাইপ) মধ্যে পার্থক্য করতে গিয়ে এই জিনের কথা উল্লেখ করেন। ...more
নানা প্রসঙ্গ বিভাগে প্রকাশিত ১০১ টি নিবন্ধ

জীবনের বস্তুগত ভিত্তি এবং বিজ্ঞানী ওয়াটসন
তপন মিশ্র


Material basis of life and scientist Watson
মেন্ডেলের এই ‘ফ্যাক্টর’ হল সেই বস্তু যা পরে অর্থাৎ ১৯০৯ সালে  উদ্ভিদবিজ্ঞানী উইলহেম জোহানসেন বংশগতি বিজ্ঞানের কিছু গবেষণা করে মেন্ডেলের ফ্যাক্টরের ধারণাকে আরও নির্দিষ্ট করে বর্ণনা করার জন্য ‘জিন’ (Gene) শব্দটি ব্যবহার করেন। তিনি একজন ব্যক্তির বাহ্যিক চেহারা (ফেনোটাইপ) এবং তার জিনগত বৈশিষ্ট্য-এর (জিনোটাইপ) মধ্যে পার্থক্য করতে গিয়ে এই জিনের কথা উল্লেখ করেন। ...more

১০-জানুয়ারি-২০২৬

স্কোপ্‌সের বিচার, আজও প্রাসঙ্গিক
গৌতম গঙ্গোপাধ্যায়


Scopes trial, still relevant today
...ডারউইন ও আলফ্রেড রাসেল ওয়ালেস আলাদা আলাদা ভাবে একই সময়ে বলেছিলেন যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তন হয়, সঠিক অর্থে তাই এটি দুজনেরই তত্ত্ব। এমন নয় যে বিবর্তনের কথা আগে কেউ বলেননি; লামার্কের বিবর্তন তত্ত্বের কথা আমরা সবাই জানি। ডারউইনের ঠাকুর্দা বিজ্ঞানী ইরাসমাস ডারউইনও বিবর্তন নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু বিবর্তনের পিছনের কারণ ডারউইন ও ওয়ালেসের আগে কেউ বুঝতে পারেননি। তবে ডারউইন বিবর্তনবাদের সমর্থনে বিপুল পরিমাণ তথ্য জোগাড় করেছিলেন, এবং ওয়ালেস কখনো কখনো তাঁর নিজের তত্ত্বের বৈপ্লবিক তাৎপর্য থেকে পিছিয়ে এসেছিলেন। তাই অনেক সময়েই বিবর্তনতত্ত্বকে ডারউইনবাদও বলা হয়। ...more

২১-ডিসেম্বর-২০২৫

সঞ্চার সাথী: আন্তর্জালী সুরক্ষা না কারাগার?
প্রবীর পুরকায়স্থ


Sanchar Saathi: Cyber Security or Cyber Prison
একমাত্র সরকারই জানে, কেন নিয়মাবলীর এত বড়ো একটি পরিবর্তন সম্পর্কে জনগণের অভিমত যাচাই হল না বা দেশের সংসদকে অবহিত করা হল না। আমরা এখানে এই আলোচনায় যাব না, মোবাইল ব্যবহারকারীদের অধিকারের সীমায় এমন একটি হস্তক্ষেপ করার অধিকার সরকারের আদৌ আছে কিনা কিংবা এমন গোপনীয়তায় এই কাজ করতে পারে কিনা। প্রকৃত সত্য হল, যখন অ্যাপল বা সামসুঙের মতো নির্মাতারা এই অ্যাপের প্রাক-স্থাপন নিয়ে আপত্তি প্রকাশ করল তখনই জনসমক্ষে এলো গোটা বিষয়টি ...more

২০-ডিসেম্বর-২০২৫

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি কমিউনিস্ট ও দক্ষিণপন্থী প্রার্থী
পাবলো মেরিগুয়েত


Communist and right-wing candidates face off in presidential election in chile
অর্থনীতির ভাষায় বললে, মধ্য-বাম জোটের প্রার্থী জারার প্রস্তাব হল শ্রমিকদের মাসে ন্যূনতম বেতন হবে ৭৫০,০০০ পেসো (প্রায় ৮০০ মার্কিন ডলার)। এর ফলে শ্রমিক পরিবারগুলির মাসে একটা স্থির আয়ের ব্যবস্থা করা যাবে। তাঁর আরও প্রস্তাব ‘ভাইটাল ইলেকট্রিসিটি কনজামপশন’ চালু করা ও কম দামে বিদ্যুৎ দেওয়া। এতে বেশির ভাগ দুঃস্থ পরিবারের অর্থনীতির হাল ফিরবে। ইউনিয়নের মাধ্যমে যৌথ দর কষাকষির ক্ষমতা বাড়াতে চান তিনি। এবং পেনশন সংস্কারের মাধ্যমে যে অগ্রগতি হয়েছিল তাকে টিকিয়ে রাখতে চান। এই সব নীতিতেই সম্প্রতি সবুজ সঙ্কেত দিয়েছে তাঁর জোট। ...more

১৩-ডিসেম্বর-২০২৫

যেন আকাশ ছুঁয়েছিলাম!
দিয়েগো মারাদোনা


As If I Touched The Sky
তাঁকে দেখে মনে হয়েছিল যেন আমার দু’হাতে আমি আকাশ ছুঁয়েছি!... বিদায় জানানোর সময় মনে হলো আমি যেন এতক্ষন এনসাইক্লোপিডিয়ার সঙ্গে কথা বললাম। এক অবিশ্বাস্য মানুষ, যাঁর কাছে অজানা কিছু নেই। জানেন সবকিছু। এবং এতটাই প্রত্যয়ী, যে একবার তাকালেই যথেষ্ট। তাঁর উপস্থিতিই সবকিছুকে বুঝতে সাহায্য করে। ...more

২৫-নভেম্বর-২০২৫

চীনের অগ্রগতির লক্ষ‍্যে শক্তিশালী করা হচ্ছে সেদেশের পার্টিকে
এম এ বেবি


Strengthening the Party for the Advancement of China
আমাদের প্রতিনিধিদের সুযোগ হয়েছিল দারিদ্র দূরীকরণ কর্মসূচি কী, তা সরাসরি বুঝে নেওয়ার। এগুলির একেবারে নিখুঁতভাবে পরিকল্পনা করা হয় এবং তারপর কার্যকর করা হয়। গ্রামগুলিকে পর্যটন কেন্দ্র হিসাবে উন্নীত করা হয়েছে, কৃষকদের ও প্রান্তিক গোষ্ঠীর লোকজনদের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় এ ধরনের বৈচিত্রসম্পন্ন উদ্যোগ কার্যকর করা হয়েছে। এগুলি করার সময় নজরে রাখা হয়েছে স্থানীয় স্তরে উন্নয়নের ওপরে। সিপিআই (এম)-এর নেতৃত্বাধীন কেরলের এলডিএফ সরকার একই ধরনের গ্রামীণ পর্যটন উন্নয়ন উদ্যোগ কার্যকর করার চেষ্টা চালাচ্ছে। ...more

২০-অক্টোবর-২০২৫

গোটা বিশ্বের নজরে পড়ছে চীনের উত্থান
এম এ বেবি


The whole world is watching the rise of China
যখন শুল্ক সন্ত্রাসবাদকে হাতিয়ার করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশকে হুমকি দিচ্ছেন এবং তাদের ওপর হামলা করছেন, তখন চীন অবিচলভাবে তার বিরোধিতা করছে এবং দৃঢ়ভাবে এর বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর ভিত্তি রয়েছে চীনের অর্জিত অর্থনৈতিক শক্তি এবং সিপিসির রাজনৈতিক দৃষ্টিভঙ্গীর ওপর। সিপিসি ও সিপিআই(এম) দু-দলের পক্ষ থেকেই এই স্বীকৃতি দেওয়া হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্পের অধীন মার্কিন রাষ্ট্র নিজেদের আধিপত্য কায়েম করার জন্য একমেরু বিশ্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। ‘দক্ষিণ গোলার্ধের দেশগুলি’ — উন্নয়নশীল দেশগুলিকে — এর প্রতিরোধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। ...more

১৬-অক্টোবর-২০২৫

‘এক দেশ, এক চাঁদা’, জ্ঞানচর্চার পায়ে বেড়ি
তপন মিশ্র


One nation one subscription
প্রাচীনকাল থেকে আমাদের দেশের বিজ্ঞান গবেষণার যে ঐতিহ্য রয়েছে, তার উপর আধারিত যে শ্লোকটি আমাদের উৎসাহিত করে তা হল ‘সা বিদ্যা যা বিমুক্তয়ে’। যার অর্থ হল ‘সেটাই জ্ঞান, যা আমাদের মুক্তি দেয়’।... যদি এই বিদ্যাই হিন্দুত্বের প্রহরীদের পোষিত কর্পোরেটদের দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাহলে বুঝতে হবে যে সঙ্ঘ পরিবার ও তার বিজেপি সরকার বিদ্যাচর্চার মধ্যে বিপদের গন্ধ খুঁজে পাচ্ছে। বিদ্যা যখন নিজেই মুক্ত নয়, তা আমাদের মুক্ত করবে কিভাবে? ...more

০৮-সেপ্টেম্বর-২০২৫

কৃত্রিম মেধার জগতে ডিপসিক-এর প্রবল ধাক্কা, কেঁপে উঠল মার্কিন দৈত্যরা
প্রবীর পুরকায়স্থ


DeepSeeks Deep Shock to the US AI Behemoths
মার্কিন সংস্থা এনভিডিয়া এইচ-৮০০ চিপ তৈরিই করেছিল বিশেষ করে চীনের বাজারের জন্য। এবং এই চিপ এমনভাবে পঙ্গু করে দেওয়া হয়েছিল যাতে চীন এআইতে কোনও বড়ো অগ্রগতি ঘটাতে না পারে। পরে গোটা বিশ্বের প্রযুক্তি ক্ষেত্র একদিন হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে অবাক বিস্ময়ে দেখল এই ঐতিহাসিক সত্য যে, একগুচ্ছ বাণিজ্যিক নিষেধাজ্ঞাকে ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তি জগতের অগ্রগতিকে থামিয়ে রাখা কঠিন। প্রযুক্তির দুনিয়ায় স্পুটনিকের গতিতে উত্থান হল ডিপসিকের যারা বৃহৎ মার্কিন সংস্থাগুলির বাজেটের মাত্র ৫ শতাংশ খরচ করে তৈরি করে ফেলল তাদের সমকক্ষ এআই মডেল। তার ধাক্কাতেই শোকে ভেঙে পড়ে বিলাপ করতে করতে প্রযুক্তি ক্ষেত্রের মার্কিন বিনিয়োগকারীরা দেখলেন শেয়ার বাজারে তাঁদের প্রিয় সংস্থা এনভিডিয়ার শেয়ারের দর কীভাবে তলিয়ে যাচ্ছে। ...more

২৩-ফেব্রুয়ারি-২০২৫

কিউবার কমিউনিস্ট পার্টির আবেদন
কিউবার কমিউনিস্ট পার্টি


an appeal from communist party of cuba
কিউবা কখনও হাল ছেড়ে দেবে না, কিউবা কখনও মাথা নত করবে না। আমাদের সমস্ত বন্ধুদের সহযোগিতা ও সমর্থন পাব, এই বিশ্বাসের ওপর আমরা আশা ভরসা রাখতে চাই। সাধারণ মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আরও ভাল একটা পৃথিবী গড়ে তোলার লড়াই আমরা চালিয়ে যাব। এবং এমন একটা পৃথিবী গড়ে তোলা সত্যি সম্ভব। সংহতিকে কখনই অবরোধ ঘোষণা করে আটকানো যাবে না। ...more

০৫-ডিসেম্বর-২০২৪

সামাজিক বিভাজন, বামপন্থা ও আত্মপরিচয়ের স্বাধীনতা
অমিয় কুমার বাগচী


Social divisions, Leftism and Freedom of self-identity

আমাদের সর্বদা স্মর্তব্য যে ভারতবর্ষ এখনও সমাজতন্ত্রী দেশ নয়, পশ্চিমবঙ্গও এই আধাসামন্ততান্ত্রিক, আগ্রাসী ধনতন্ত্রী দেশের অংশ। সেইখানে দাঁড়িয়ে আজকে যে টোটোদের মধ্যে লেখাপড়া ছড়িয়েছে, রানীবাঁধ, বান্দোয়ান থেকে আদিবাসী ছেলে-মেয়েরা মাধ্যমিকে ভালো ফল করছে, মাদ্রাসা স্কুলের ছাত্ররা সত্যিকারের ধর্মনির্লিপ্ত শিক্ষায় দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, এসব এরাজ্যের বামপন্থী আন্দোলনের, বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নজরুলের ঐতিহ্যবাহী জনগণের সংগ্রামের ফল। পশ্চিমবঙ্গে শুধু ধর্মাচরণের স্বাধীনতা বা মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত হয়নি, মাতৃভাষায় কথা বলার অধিকারও স্বীকৃত হয়েছে।

প্রয়াত অর্থনীতিবিদ অধ্যাপক অমিয়কুমার বাগচীর প্রতি আমাদের শ্রদ্ধা

...more

২৯-নভেম্বর-২০২৪

বিশ্বাস হারানো মানুষের কাছে দিতে হবে বিকল্পের সন্ধান
জেরেমি করবিন


Give alternative who have lost faith
বিভাজনের বার্তাগুলোকে আমাদের রুখে দিতে হবে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়ে। যারা বর্তমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছেন তাদের এমন কিছু বিকল্পের সন্ধান আমাদের দিতে হবে যা খানিকটা অন্যরকম। এমন কিছু কর্মসূচির কথা আমাদের বলতে হবে যা মানুষকে জোটবদ্ধ করবে সব দুঃখ কষ্টের মূল যে বৈষম্য ও কর্পোরেট আগ্রাসন তার বিরুদ্ধে। বলেছেন ব্রিটেনে লেবার পার্টির প্রাক্তন নেতা জেরিমি করবিন। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগে মার্কসবাদী পথ-এর হয়ে সাক্ষাৎকারটি নিয়েছেন ময়ূখ বিশ্বাস। ...more

১৫-নভেম্বর-২০২৪

৭ অক্টোবর, একবছর পর পশ্চিম এশিয়া
টিম মার্কসবাদী পথ


October 7 West Asia After One Year
নেতানিয়াহু এখন আরও আগ্রাসী। আরও বেপরোয়া। স্বাভাবিক। গাজায় একবছর যুদ্ধ চালিয়েও তাঁরা কোনও লক্ষ্যেই পৌঁছতে পারেননি। হামাসকে ধ্বংস করতে পারেননি। মুক্ত করতে পারেননি ইজরায়েলি পণবন্দিদের। এখন যদি তিনি হামাসের সঙ্গে সংঘর্ষ-বিরতি করে যুদ্ধকে শেষ করতে চান, তবে তাঁর সরকার পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। তাঁর উগ্র দক্ষিণপন্থী শরিকরা সমর্থন তুলে নিতে পারেন বলে হুমকি দিয়ে রেখেছেন। লেবাননেও ইজরায়েল যে তার লক্ষ্য পূরণ করতে পারবে, এমনও কোনও নিশ্চয়তা নেই। কারণ হামাসের চেয়ে অনেক বেশি শক্তিশালী হিজবুল্লা। ...more

০৭-অক্টোবর-২০২৪

সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পশ্চিম আফ্রিকার প্রতিরোধ সংগ্রাম
প্রভাত পট্টনায়েক


West Africa’s resistance against imperialism
কোনও দেশকে যদি তাদের নিজেদের খনিজ সম্পদের ভাণ্ডার উন্নত করতে হয় তাহলে বহুজাতিক কর্পোরেশনের মাধ্যমে না করে নিজেদের দেশের রাষ্ট্রায়ত্ত সেক্টরের মাধ্যমেই করতে হবে। এর কারণ হল খনিজ সম্পদ এমন একটা জিনিস, যা ফুরিয়ে যায়। যে কোনও দেশেই এই সম্পদ স্বল্প সময়ের জন্য টিঁকে থাকে। যদি খনিজ সম্পদের বেশির ভাগ অংশের মূল্য জাতীয় কোষাগারে সঞ্চিত না হয়, যার সাহায্যে অন্তর্বর্তী পর্যায়ে সেই দেশের অর্থনীতিকে উপযুক্তভাবে এবং নানা দিকে বিকশিত করা যাবে, তাহলে যখন সেই খনিজ সম্পদ ফুরিয়ে যাবে তখন সেই দেশটা একেবারে নিঃস্ব হয়ে যায়। ...more

৩০-সেপ্টেম্বর-২০২৪

ভারত@৭৫
সীতারাম ইয়েচুরি


India at 75
য়াত কমরেড সীতারাম ইয়েচুরি। ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক। ছিলেন মার্কসবাদী পথের নিয়মিত লেখক। প্রথম লেখা ১৯৯৪, ফেব্রুয়ারি সংখ্যায়, ‘মাও জে দঙয়ের বিপ্লবী কমকাণ্ড’। তারপর লিখেছেন কুড়িটির বেশি প্রবন্ধ। ‘বর্তমান ভারতীয় রাজনীতিতে জাতপাত ও শ্রেণি’ থেকে ‘বিজেপি: এখন নয়, কখনোই নয়’। ‘বিশ্বায়নের বিকল্প সমাজতন্ত্র’ থেকে ‘গণসংগ্রামের মধ্যে দিয়েই গড়ে উঠবে বাম ও গণতান্ত্রিক ফ্রন্ট’। পত্রিকায় শেষ লেখা ২০২২, আগস্ট সংখ্যায়, ‘ভারত @ ৭৫’। ...more

১২-সেপ্টেম্বর-২০২৪

যুদ্ধের বিপদ: আমাদের দায়িত্ব
বুদ্ধদেব ভট্টাচার্য


The Dangers of War: Our Responsibilities
যদিও সাম্রাজ্যবাদীদের যুদ্ধ প্রচেষ্টার প্রধান লক্ষ্য বর্তমানে সোভিয়েত ইউনিয়নসহ সমাজতান্ত্রিক দেশগুলি। কিন্তু, অপরপক্ষে বলা যেতে পারে সোভিয়েত ইউনিয়ন এই যুদ্ধ প্রচেষ্টার বিরুদ্ধে বিশ্ব মানবতাকে সচেতন করার চেষ্টা যেমন চালিয়েছে, তেমনি সাম্রাজ্যবাদীদের সামরিক একাধিপত্যকে খর্ব করার জন্য স্বাভাবিকভাবে তাদেরও সামরিক প্রস্তুতি গড়ে তুলতে হয়েছে, যে প্রস্তুতির প্রধান লক্ষ্য হ'ল 'আত্মরক্ষামূলক' 'শান্তিপূর্ণ সহাবস্থান' এবং 'আঁতাতের' প্রস্তাবকে মার্কিন সাম্রাজ্যবাদীরা বানচাল করে দিয়ে যখনই ঠাণ্ডা যুদ্ধের মহড়া শুরু করেছে তখনই সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশ- গুলিকেও অনিবার্যভাবেই তাদের অর্থনীতির খানিকটা ক্ষয়-ক্ষতি স্বীকার করেও সামরিক প্রস্তুতিকে জোরদার করতে হয়েছে। ...more

২২-আগস্ট-২০২৪

সংরক্ষণ ও উৎকর্ষের ওকালতি (শেষ পর্ব)
প্রভাত পট্টনায়েক


songrokhon o utkorsher okaloti - II
ভারতে সংরক্ষণ কেন্দ্রিক বিতর্কের সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল যে সংরক্ষণকে দেখা হয়েছে সামাজিক হিতের প্রতিপক্ষ হিসেবে।  এটা যদি সত্যি হত তবে উদ্দীষ্ট সুবিধাগ্রাহী সামাজিক গোষ্ঠীর কেউ কেউ অবশ্যই সংরক্ষণের বিরোধিতা করতেন।  এই ব্যবস্থা নিজেদের সামাজিক গোষ্ঠীর জন্যে প্রদত্ত হলেও যারা সংরক্ষণের ফলে ক্ষতিগ্রস্ত হতেন তারা এর বিরোধিতা করতেন এমনটা আশাই করা যায়; কিন্তু এমন কোনো বিরোধিতা দেখতে পাওয়া যায় নি। যদি সামাজিক হিতকে ব্যক্তির ওপরে এক অধিসত্তা হিসেবে সংজ্ঞায়িত করা হয়, তবে এই যুক্তি, অনিবার্য হলে, কোনো ব্যক্তিকে উদ্বুদ্ধ করত ব্যক্তিস্বার্থের উর্ধে উঠে ব্যক্তির অতীত সামজিক হিতের স্বপক্ষে অবস্থান গ্রহণ করতে। কিন্তু তেমন কোনো দৃষ্টান্ত দেখতে পাওয়া যায় নি।  মোদ্দা কথা, প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ‘সামাজিক হিত’ কথাটির কোনো গ্রহণযোগ্যতা নেই যা থেকে বোঝা যায় ‘সামাজিক হিত’-এর এমনতর ধারণাটি সুবিধাভোগী শ্রেণির‌ই আত্মস্বার্থবাহী ধারণা। ...more

২৮-জুলাই-২০২৪

সংরক্ষণ ও উৎকর্ষের ওকালতি (প্রথম পর্ব)
প্রভাত পট্টনায়েক


songrokhon o utkorsher okaloti
ভারতে স্বীকৃতিবাচক পদক্ষেপ কেন্দ্রিক সমস্ত বিতর্কই ঘটেছে সামাজিক গোষ্ঠী বা জাতপাতের বর্গগুলিকে কেন্দ্র করেই।  যেহেতু যে সামাজিক বর্গগুলিকে কেন্দ্র করে এই বিতর্ক তৈরি হয়েছে সেগুলি আয়তনে যথেষ্ট বড় এবং এদের পারস্পরিক সীমানির্ধারণের মাপকাঠিও এমন যে, সমস্ত সামাজিক বর্গগুলি জুড়ে মেধার সমবিন্যাসের যুক্তিও এখানে প্রযোজ্য। ফলেই গোষ্ঠী শব্দটি একটু আগে যেভাবে বিশ্লেষণমূলক ভাবে সংজ্ঞায়িত হল তার নিরিখে এই সামাজিক বর্গগুলিকে গোষ্ঠী হিসেবে অভিহিত করাই যায় এবং আমরা দ্বিধাহীনভাবেই বলতে পারি যে স্বীকৃতিবাচক পদক্ষেপগুলি ভারতীয় পরিবেশে যেভাবে বাস্তবায়িত হচ্ছে সেটা উৎকর্ষ-বর্ধকই। ...more

২৭-জুলাই-২০২৪

মার্কসবাদ ও আমাদের অনুশীলনের প্রাসঙ্গিকতা
জ্যোতি বসু


relavance of marxism and our practices
মার্কসবাদী হিসাবে আমি মার্কসকে কখনো দেবতারূপে পূজা করিনি, অথবা তাকে কোনো বেদীর ওপর প্রতিষ্ঠা করিনি। আমাদের মতো মার্কসবাদীদের কাছে কার্ল মার্কস কোনো দেবতা নন। তিনি ছিলেন এক প্রতিভা, কিন্তু রক্ত-মাংসের মানুষ। মার্কস হামবুর্গে, ডবলিউ ব্লস-র কাছে লিখেছিলেন, "যখন এঙ্গেলস্ এবং আমি গোপন কমিউনিস্ট সোস্যাইটিতে যোগ দিয়েছিলাম, আমরা একটা শর্ত করেছিলাম যে, কর্তৃত্বের মধ্যে কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসে উৎসাহ প্রদানকারী সমস্ত বিষয়কেই কার্যবিধি থেকে নির্মূল করতে হবে।" ...more

০৮-জুলাই-২০২৪

রাশিয়া, গণতান্ত্রিক কোরিয়ার ঐতিহাসিক চুক্তি
টিম মার্কসবাদী পথ


Russia DPRK historic treaty
‘আমরা এখন এখন এমন একজনকে পেলাম, যে আমাদের কনুইয়ের ধাক্কা দেবে, যাতে (চীন) ও রাশিয়ার সঙ্গে সংঘাত একটু বাড়তে পারে। সেকারণে এই তিনটি দেশ এখন কীভাবে খেলবে সেটা দেখতেই মুখিয়ে আছি আমরা’ (রয়টার্স, ২৪ জুন, ২০২৪)। জবাবে বেজিঙ বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এখন চীন, রাশিয়া এবং গণতান্ত্রিক কোরিয়ার মধ্যে বিরোধ তৈরি করতে চাইছে। চীনের কমিউনিস্ট পার্টির পত্রিকা গ্লোবাল টাইমস বলেছে, ‘বর্তমান বাস্তবতার ওপর ভিত্তি করেই দুই প্রতিবেশী দেশের সঙ্গে চীনের সম্পর্ক, তাদের পারস্পরিক সমর্থন ভেঙে দিতে পারে পশ্চিমের অবরোধকে।’ ...more

২৯-জুন-২০২৪

তথ্য চায় মুক্ত হতে: অ্যাসাঞ্জকে মনে করে
প্রবীর পুরকায়স্থ


Information Wants to be Free Remembering Assange

মুক্ত জুলিয়ান। ৫২-বছরের জুলিয়ান অ্যাসাঞ্জউইকিলিক্‌‌স প্রতিষ্ঠাতাআমেরিকার ‘গোপন তথ্য ফাঁস’ করায় হতে পারত ১৭৫-বছর জেল! দীর্ঘ চোদ্দ বছর আইনি লড়াই। শেষে আইনি যুদ্ধের অবসান। দোষ কবুল করে জেল থেকে মুক্তিমার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এক ‘কালো দিন’। মার্কিন প্রশাসন জুলিয়ানকে দিয়ে সেই অপরাধ স্বীকার করতে বাধ্য করিয়েছে, যে-অপরাধ তিনি করেননি। আর আমেরিকা এভাবে নিজেই নিজেকে নিন্দা করেছে, যে-ভূখণ্ডে সত্য বলা এক অপরাধ! ‘তথ্য চায় মুক্ত হতে’, গতবছর সংবাদমাধ্যমের স্বাধীনতা দিবসে জুলিয়ানকে মনে করে লিখেছিলেন প্রবীর পুরকায়স্থতখনও সন্ত্রাসবাদ-বিরোধী ইউএপিএ (আনলফুল অ্যাক্টিভিটিজ প্রিভেনশন অ্যাক্ট) আইনে একতরফাভাবে গ্রেপ্তার হননি ‘নিউজক্লিক’-এর প্রতিষ্ঠাতা তথা প্রধান সম্পাদক প্রবীর এখন মুক্ত। সেই লেখাই প্রকাশ করলাম আমরা।

...more

২৮-জুন-২০২৪

‘সৌন্দর্যর নিয়মকানুন’: মার্কসের চোখে
রামকৃষ্ণ ভট্টাচার্য


'Rules of Beauty': Through Marx's Eyes
মানুষকে মার্কস মনে করতেন উৎপাদনশীল জীব। অর্থাৎ প্রকৃতি থেকেই মালমশলা নিয়ে প্রকৃতিতে যা নেই এমন কিছু গড়া এমন কিছু তার স্বভাবেই আছে। জীবজগতে আরও কিছু প্রাণীও উৎপাদনশীল। মার্কস উদাহরণ দিয়েছেন মৌমাছি, বিভর, পিঁপড়ের (১৯৬১ পৃ.৭৫; ১৯৭৫ পৃ. 276 ) ; পরে, পুঁজি-তে এসেছে মাকড়সার দৃষ্টান্ত (১৯৮৮ পৃ.২২৭; ক্যাপিটাল ১৯৭৬ পৃ.২৮৪)। কিন্তু একইসঙ্গে তিনি বলেছেন: তাদের উৎপাদন-ক্ষমতা প্রবৃত্তিগত; নিজেদের ও তাদের প্রজাতির নতুন প্রজন্মর জন্যে তারা যুগের পর যুগ একই ধরণের চাক, জাল ইত্যাদি তৈরি করে। আগে মাথায় পরিকল্পনা করে নতুন ছাঁদে কিছু গড়ার ক্ষমতা তাদের নেই। ...more

০৫-মে-২০২৪

একবিংশ শতাব্দীর লেনিন
রতন খাসনবিশ


Lenin of 21st century

রুশ নিহিলিস্ট, ক্রপটকিন, এমনকী প্লেখানভও মুঝিক চাষির না-বলা কথার মধ্যে সমাজ পরিবর্তনের যে-ভাষা লুকিয়েছিল, তা হৃদয়ঙ্গম করতে পারেননি। লেনিন জানতেন ওই ভাষাটি কী। লেনিন জানতেন পেট্রোগ্রাড গ্যারিসনে যে-সেনা সদস্যরা সম্রাটের নামে জয়ধ্বনি তুলতেন তাদের ভেতরেই লুকিয়ে আছে সেই মুঝিক চাষিটি। লেনিনের বিদ্যাচর্চা তাঁকে শিখিয়েছিল কীভাবে ওই পেট্রোগ্রাড গ্যারিসনে রুশ মুঝিককে খুঁজে পেতে হয়। বেলচাধারী শ্রমিককে কীভাবে রেডগার্ডে রূপান্তরিত করতে হয়। লেনিনের বিদ্যাচর্চা তার উপায় অনুসন্ধানের পথও দেখিয়েছিল।

...more

২২-এপ্রিল-২০২৪

একটি ‘হিন্দু রাষ্ট্রের’ শরীরতত্ত্ব
প্রভাত পট্টনায়েক


Anatomy of a 'hindu rashtra'
ভবিষ্যতের হিন্দু রাষ্ট্র অবধারিতভাবে হবে একটি সন্ত্রাস-নির্ভর একনায়কতন্ত্র। গণতান্ত্রিক ধাঁচের সরকারের শাসনেও খেটেখাওয়া মানুষের ওপর ধনিক শ্রেণির শাসন টিঁকে থাকে শ্রেণিগত একনায়কতন্ত্রের প্রতিনিধিত্বকারী রাষ্ট্রের মাধ্যমে। এটা বলার অর্থ এই নয় যে গণতান্ত্রিক ধাঁচের এই সরকারগুলি অপ্রাসঙ্গিক কিংবা শুধুমাত্র একটি গৌণ ঘটনা। যে বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন তা হল, এই গণতান্ত্রিক ধাঁচটি দুর্বল হয় সেই শ্রেণি একনায়কতন্ত্রের দ্বারাই যার অভ্যন্তরে সেটা প্রতিষ্ঠিত। এই শ্রেণিগত একনায়কতন্ত্র যখন জনগনের অবস্থার অবনতি ঘটায় এবং যখন রাষ্ট্র এ নিয়ে কোনো ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তখন এই শ্রেণি একনায়কতন্ত্র বাধ্যতামূলকভাবে, আরো বেশি করে গণতান্ত্রিক ধাঁচটির কন্ঠরোধ করে। ...more

১১-এপ্রিল-২০২৪

শহীদ ভগৎ সিং
মুজফ্‌ফর আহ্‌মদ


Martyr Bhagat Singh
লাহোরে পেশোয়ারে অনুষ্ঠিত মস্কো বলশেভিক ষড়যন্ত্র মোকদ্দমায় দণ্ডভোগী ও আমাদের কমরেড মীর আবদুল মাজীদের বাড়িতে ভগৎ সিংহের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। আমি কানপুর বলশেভিক ষড়যন্ত্র মোকদ্দমায় জেল-খাটা লোক বলে তিনি আমায় দেখতে এসেছিলেন। তাঁর সঙ্গে আবদুল মজীদ আমার পরিচয় করিয়ে দিয়েছিল। ভগৎ সিংহের হাজার হাজার ফটোগ্রাফ দেশময় বিতরিত হয়েছে। সারা দেশের সংবাদপত্রসমূহেও তাঁর ফটো ছাপা হয়েছে। দাড়ি-কামানো, ছোট করে ছাঁটা এবং শর্ট শার্ট ও হ্যাট পরিহিত ফটোগ্রাফের এই ভগৎ সিংকেই সারা দেশ চিনেছেন ও মনে রেখেছেন। ...more

২৩-মার্চ-২০২৪

মমতায় ‘মুক্তি’, সঙ্ঘ বলছে এই ভোটে!
চন্দন দাস


 Mamata 'liberation', Sangh says in this vote!
তবে কি ‘আগে রাম পরে বাম’ ঝুঠা প্রচারে আর ভরসা রাখতে পারছে না সঙ্ঘ? কমিউনিস্টদের দূরবীন দিয়েও দেখা যাচ্ছে না, কমিউনিস্টরা আর ফিরতে পারবে না– এই প্রচার তো দেশজুড়ে! বিশেষ করে পশ্চিমবঙ্গে। সেই প্রচারেরই অংশ হিসাবে ‘আগে রাম পরে বাম’– এই স্লোগান আরএসএস এবং তৃণমূল সুকৌশলে নিয়ে এসেছিল ২০১৮’র পঞ্চায়েতের পরে। কিন্তু ‘বাম আমলে এসব ছিল না। অনেক ভালো ছিলাম’– এই বাক্য ইদানিং শোনা যাচ্ছে গ্রাম, শহরে, বাসে, ট্রেনে। পশ্চিমবঙ্গ নিয়ে সঙ্ঘ-তৃণমূলের এত মাথাব্যথার কারণ তাহলে সহজবোধ্য। ...more

২১-মার্চ-২০২৪

সিএএ: বিধির বিপদ
অর্ণব ভট্টাচার্য


CAA: the perils of regulation
সিএএ-র বিধি অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান বা আফগানিস্তান থেকে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, পারসি, খ্রিস্টান, শিখ উদ্বাস্তুদের একটি হলফনামা দিতে হবে। এছাড়া তাদের যোগ্যতা সংক্রান্ত একটি শংসাপত্র (এলিজিবিলিটি সার্টিফিকেট) দেখাতে হবে, যেখানে প্রত্যেক উদ্বাস্তুর পরিচিতি সম্পর্কে এবং তারা যে স্বধর্মে আছেন তার শংসাপত্র দেবেন একজন স্থানীয় এবং সুপরিচিত সম্প্রদায়গত প্রতিষ্ঠানের কোনও কর্মকর্তা। ...more

১৫-মার্চ-২০২৪

সিএএ: লক্ষ্য আসলে মেরুকরণ
শুভ প্রসাদ নন্দী মজুমদার


CAA: The goal is actually polarization
এই আইনটির কোনো একক প্রাসঙ্গিকতা নেই। এই আইনের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে আরো দু’টি বিষয়। এক, এনপিআর বা জাতীয় জনপঞ্জি ও এনআরআইসি বা জাতীয় নাগরিক পঞ্জি। এই তিনটি মিলে যে নাগরিকত্ব সংক্রান্ত ব্যবস্থা গড়ে তোলা বিজেপির নীলনকশার অন্তর্ভুক্ত সেটি মূলগতভাবে মেরুকরণের রাজনীতির দ্বারা পরিচালিত। ...more

১২-মার্চ-২০২৪

গান্ধীজির রাম নেই রামমন্দিরে
সুদর্শন আয়েঙ্গার


Gandhi jis Ram is not in the Ram mandir

গান্ধীজি বলেছিলেন, আমি যে রামরাজ্য শব্দটা ব্যবহার করছি সে বিষয়ে আমার মুসলমান বন্ধুরা যাতে ভুল না বোঝেন সে বিষয়ে আমি তাঁদের সতর্ক করে দিচ্ছি। আমি হিন্দু রাজের কথা বোঝাতে চাইছি না। রামরাজ্য কথাটার মধ্যে দিয়ে আমি বোঝাতে চাইছি একটা স্বর্গীয় রাজ্য, ঈশ্বরের রাজ্য। আমার কাছে রাম এবং রহিম এক এবং অভিন্ন দেবতা। আমি অন্য কোনও ঈশ্বরকে মানি না, মানি শুধু সেই এক অখণ্ড ঈশ্বরকে যিনি সত্য ও ন্যায়পরায়ণতার ঈশ্বর।

...more

০৩-মার্চ-২০২৪

বিপদসঙ্কুল যাত্রা - দ্বিতীয় পর্ব
মোসাব আবু তোহা


Perilous Journey - Part II
ওই শুক্রবারই সাময়িক যুদ্ধবিরতি একটা শুরু হ'ল। মারামের দুই কাকা উত্তর গাজায় যাওয়ার চেষ্টা করলেন। তবে এক ঘন্টা পরেই ফিরে আসতে হ'ল ওঁদের। ওঁরাই জানালেন, ইজরায়েলি স্নাইপাররা দু'জনকে গুলি ক'রে হত্যা করেছে। বাজারে কাপড়ের দাম, আগের যেকোনো সময়ের চেয়ে, বেড়ে গেছে‌। ইউ এন আর ডব্লু এ-র ত্রাণ শিবিরে সামান্য ময়দার জন্যে প্রায় পাঁচ ঘন্টা অপেক্ষা করলাম। খালি হাতেই ফিরতে হ'ল শেষ অব্দি। গ্যাস সিলিন্ডার ভরার জন্যে লোকে লাইন দিয়েছে, দেখলাম। প্রায় এক কিলোমিটার লম্বা লাইন। ...more

২৭-ফেব্রুয়ারি-২০২৪

বিপদসঙ্কুল যাত্রা - প্রথম পর্ব
মোসাব আবু তোহা


Perilous Journey - Part I
বোমায় উড়ে যাওয়া স্কুলটার দিকে যে রাস্তাটা গেছে, সেই ধুলোমাখা রাস্তায়– বুক-ফাটানো একটা দৃশ্য– আমাদের স্বাগত জানাল। কাঁথা-কম্বল আর গ্যাসের ক্যানেস্তারা নিয়ে লোকজন ছুটে পালাচ্ছে সব। কয়েকটা ঘোড়া আর গাধার গা থেকে রক্ত ঝরছে গলগল করে। একটা ঘোড়ার লেজটা তো প্রায় খসেই পড়বে এখুনি। এক ছোকরা– যতই সে তার তেষ্টা মেটানোর চেষ্টা করছে– যতই জল সে খাচ্ছে, ঘাড়ের কাছের একটা ফুটো দিয়ে ততই জলটা বেরিয়ে যাচ্ছে। ছেলেটা আমার কাছে একটা ছোরা খুঁজেছিল। আমার কাছে একটা ছোরা থাকলে গলাটা সম্পূর্ণ কেটে ফেলে তাকে এই দুর্ভোগ থেকে মুক্তি দিতে পারতাম! ...more

২৬-ফেব্রুয়ারি-২০২৪

একুশে, মাতৃভাষায় মার্কসবাদ চর্চা
টিম মার্কসবাদী পথ


Twenty first, Marxism study
তবে শুধুমাত্র ভাষার সংগ্রাম বা জাতীয় সংগ্রাম বললে একে রাজনৈতিক ভাষায় বুর্জোয়া বা পেটিবুর্জোয়া সংগ্রাম বলে চিহ্নিত করতে হয়। আসলে একুশের সংগ্রামের মধ্যে, একুশের চেতনার মধ্যে অনেক বেশি ছিল বামপন্থার উপাদান। একুশের সংগ্রাম, ভাষা আন্দোলন যারা তৈরি করেছিলেন, তাদের মধ্যে কমিউনিস্টরাই ছিলেন নেতৃত্বে। সেকারণে ভাষা আন্দোলনে ছিল না উর্দু বিদ্বেষ। এব্যাপারে নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি ছিল খুবই সচেতন। কমিউনিস্টরা আন্তর্জাতিকতাবাদী। আত্মগোপনে থাকা কমিউনিস্টরা সচেতন ছিলেন, যাতে এই আন্দোলন উগ্র জাতীয়তাবাদে রূপ না নেয়। তাই ভাষা আন্দোলনের দাবি ছিল উর্দুর পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। ...more

২০-ফেব্রুয়ারি-২০২৪

ছেচল্লিশের নৌবিদ্রোহ- সাম্রাজ্যবাদ বিরোধী অসম্প্রদায়িক চেতনার জলন্ত নিদর্শন
অর্ণব ভট্টাচার্য


Naval mutiny of forty-six - vivid sign of anti-imperialist non-communal spirit
নৌ বিদ্রোহীদের পাশে দাঁড়াতে জাতীয় নেতৃত্ব অস্বীকার করলেও বিদ্রোহীদের সমর্থনে আমজনতা বিপুল সংখ্যায় রাস্তায় নেমে আসে। সৈন্যবাহিনী দিয়ে ঘিরে ফেলে নাবিকদের অনাহারে মারবার চক্রান্ত ব্যর্থ করে দেয় বোম্বের সাধারণ মানুষ। গেটওয়ে অফ ইন্ডিয়ায় জড়ো হয়ে তারা বিদ্রোহীদের খাবার পৌঁছে দেয়। নৌ বিদ্রোহের দিনগুলিতে কমিউনিস্ট পার্টির ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্রোহী নাবিকদের পাশে দাঁড়িয়ে ধর্মঘটের ডাক দেয় বোম্বে স্টুডেন্টস ইউনিয়ন ও ভারতের কমিউনিস্ট পার্টি। পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা গঙ্গাধর অধিকারী এক বিবৃতিতে নাবিকদের দাবির বিষয়ে সহানুভূতি ও আনুগত্য প্রকাশ করেন ...more

১৯-ফেব্রুয়ারি-২০২৪

লাভ জিহাদিদের কথা
দেবরাজ দেবনাথ


Love Jihadists
আরএসএস-এর সাফল্য এখানেই যে ভিনধর্মে স্বেচ্ছায় প্রেম বা স্বেচ্ছা ধর্মান্তর বলে কিছু সম্ভব তা গণচেতনা থেকে প্রায় মুছে দিতে সক্ষম হওয়া। সোশ্যাল মিডিয়ায় লাভ জিহাদ সংক্রান্ত অপপ্রচারের বন্যা এতদূর বিস্তৃত হয়েছিল যে পশ্চিম উত্তরপ্রদেশ বা হরিয়ানার বিস্তৃত অংশে গত দশকের মাঝামাঝিতে মেয়েদের হাতে মোবাইল ফোন দেওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল। বলা বাহুল্য ভারতে যে ১২টি রাজ্যে এখন ধর্মান্তরণ-বিরোধী আইন চালু হয়েছে তার প্রায় সবটাই বিজেপি শাসনে। ...more

১৪-ফেব্রুয়ারি-২০২৪

ডারউইনবাদের পথেই ইহলোকের স্বর্গ
অরুণাভ মিশ্র


This world's paradise is on the path of Darwinism
কেনো বিষ হবে না? বিবর্তনই তো সৃষ্টির জায়গা থেকে ঈশ্বরকে হঠিয়ে দেয়। ঈশ্বর যদি সৃষ্টি না করেন, আত্মা যদি তাঁর দেওয়া না হয়, তবে তো কর্মফলের বিচারের ভারও তাঁর নয়। তাহলে স্বর্গ নরক, পাপ-পূণ্য, ইহলোক-পরলোক, পূর্বজন্ম-পরজন্ম, এসব বলে মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। ধর্মান্ধদের ঐ কৌশলে সাধারণ মানুষ বাধ্য হয়ে পরলোকে স্বর্গ রচনা করেন। বিবর্তনবাদ সাথী হলে সে কৌশল ব্যর্থ করে তারা ইহলোকের স্বর্গ তৈরিতে প্রয়াসী হবেন। সৃষ্টিবাদ কখনোই তা চায় না। তাই সর্বশক্তি দিয়ে তা ডারউইনবাদের বিরোধিতা করে। ...more

১২-ফেব্রুয়ারি-২০২৪

লেনিন ও ‘তৃতীয় বিশ্ব’
সাত্যকি রায়


Lenin and the 'Third World'
পুঁজির আধিপত্যের আজ আর কোন ভৌগোলিক বিন্যাস নেই, পুঁজিবাদী শোষণ আজ সর্বব্যাপী এবং পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে কোন কাঠামোগত বৈষম্যের সম্পর্ক নেই।মনে রাখা দরকার সাম্রাজ্যবাদের আলোচনায় বৈষম্য ও শোষণ এই দুটি ধারণাই সমান গুরুত্বপূর্ণ। ...more

২৯-জানুয়ারি-২০২৪

সুভাষচন্দ্র বসু ও সাম্প্রদায়িক সমস্যা
অমলেন্দু দে


Subhash Chandra Bose and communal problems
হিন্দু ও মুসলিম স্বাতন্ত্র্যবোধ স্বাধীনতা সংগ্রামের পথে অন্তরায় সৃষ্টি করায় সুভাষচন্দ্র উদ্বিগ্ন হন। হিন্দুরাষ্ট্র গঠন করে অথবা পৃথক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করে যে সাম্প্রদায়িক সমস্যার প্রকৃত সমাধান সম্ভব হবে না, সে বিষয়ে সুভাষচন্দ্রের মনে কোনো সংশয় ছিল না। তিনি ভারতীয় পরিবেশে ভারতের উপযোগী করে একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা গঠনের মাধ্যমে ভারতকে সাম্প্রদায়িক সমস্যা থেকে মুক্ত করে এক ঐক্যবদ্ধ স্বাধীন ভারত গড়ে তুলবার জন্য একটি বিকল্প কর্মসূচিও তৈরি করেন। তাঁর ভাবনা অনুযায়ী ভারতের 'সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র' এমন একটি রাষ্ট্র হবে যেখানে প্রতিটি নাগরিক সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক দাসত্ব থেকে মুক্ত হবে। ...more

২৩-জানুয়ারি-২০২৪

লেনিনের মৃত্যুতে
জোসেফ স্তালিন


On the death of Lenin
লেনিন কথনোই সোভিয়েত প্রজাতন্ত্রকে মনে করতেন না যে তাতেই তার সমাপ্তি। তিনি সর্বদাই তাকে পাশ্চাত্ত্য ও প্রাচ্যের দেশগুলির বিপ্লবী সংগ্রাম শক্তিশালী করার একটি অত্যাবশ্যকীয় যোগসূত্র হিসেবে দেখতেন, পুঁজিবাদের বিরুদ্ধে সারা দুনিয়ার মেহনতী মানুষের জয়লাভ সুগম করার একটি অত্যাবশ্যক যোগসূত্র হিসেবে দেখতেন। ...more

২১-জানুয়ারি-২০২৪

ধর্ম ও রাজনীতি মেলাবেন না
জ্যোতি বসু


Do not mix religion and politics
আমাদের যে সংবিধান আছে তা হলো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তার জন্য আমরা গর্বিত। এটা হওয়া উচিত। আমাদের পাশে অনেক প্রতিবেশী রাষ্ট্র আছে, এখানটা সেখানকার মতো নয়। সেখানে কোনও একটা ধর্ম আছে, সেটা কোনও একটা ধর্মের রাষ্ট্র। এটা আমরা চাই না, এটাই আমাদের চালিয়ে যেতে হবে। আমরা দেখেছি ভারতবর্ষের নির্বাচনে এই জিনিস থাকেনি। নানা সংস্থা আছে, যারা ধর্ম এবং রাজনীতি মিলিয়েছেন এবং বিশেষ করে রাম জন্মভূমি এবং বাবরি মসজিদ নিয়ে।  ...more

১৭-জানুয়ারি-২০২৪

শুধুই কি ভাতের লড়াই?
সাত্যকি রায়


is it just a fight for food
শোষণ বাড়লেও তুলনামূলক বিচারে নিজেদের আয় আগের তুলনায় বেশি হলেই শ্রমজীবী মানুষ একক ভাবে বিশেষ উদ্বিগ্ন হয় না। একারণেই শ্রেণি শোষণের চেতনা শ্রমজীবী মানুষের কাছে পৌঁছানো দরকার যাতে সে তার শ্রেণিশত্রু এবং শোষণের প্রক্রিয়া সম্পর্কে অবগত হতে পারে। এই সংহতির চেতনাটি কোন ভাবে রুখে দেওয়া বা বিচ্যুত করাই হল ফ্যাসিবাদী বা উগ্র দক্ষিণপন্থী রাজনীতির প্রধান লক্ষ্য। ...more

৩০-নভেম্বর-২০২৩

ভারতীয় পরিপ্রেক্ষিতে মার্কসের শিক্ষা 
পি রামমূর্তি


Marx's Education in Indian Perspective
পুঁজিপতিরা চায় যতদূর সম্ভব শ্রমিকের জীবনধারনের মানকে একেবারে নীচে নামিয়ে রাখতে। এবং শ্রমিকের যে শ্রমশক্তি সে কিনেছে তাকে কাজে লাগিয়ে যে উদ্বৃত্ত মূল্য সৃষ্টি হয়েছে তার যতটা বেশি অংশ সম্ভব আত্মস্যাৎ করতে। এর থেকেই সৃষ্টি হয় স্থায়ী সামাজিক সঙ্ঘাত এবং ক্রমশ তীব্র হয় শ্রেণি সংগ্রাম। কারণ এই দুই পরস্পর বিরোধী শ্রেণির স্বার্থ কখনই মেলে না,বরং তাদের স্বার্থের সঙ্ঘাতটাই নিয়ম। ...more

০৭-নভেম্বর-২০২৩

শ্রমিক কৃষক মৈত্রী এবং তার বিপ্লবী তাৎপর্য
এম বাসবপুন্নাইয়া


Labor Peasant Alliance and its Revolutionary Significance
লেনিন বলেছিলেন যে, “শ্রমিকশ্রেণির একনায়কত্ব হল, মেহনতকারী জনসাধারণের অগ্রগামী বাহিনী হিসাবে শ্রমিকশ্রেণির সঙ্গে শ্রমিক ভিন্ন মেহনতকারীদের অসংখ্য স্তরের কিংবা তাদের অধিকাংশের বিশেষ ধরনের শ্রেণির সহযোগিতা”, “শ্রমিকশ্রেণির একনায়কত্ব হল সমাজতন্ত্রের দৃঢ় সমর্থক আর তাদের অস্থির মতি সহযোগীদের মধ্যে এবং কখনো কখনো ‘নিরপেক্ষদের' মধ্যে একটা মৈত্রী বন্ধন: এ হল অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং মতবাদের দিক দিয়ে প্রাপক শ্রেণিদের মধ্যে মৈত্রী।” তিনি বলেছিলেন, শ্রমিকশ্রেণির একনায়কত্ব হল “প্রলেতারিয়েত এবং মেহনতকারী কৃষকদের মধ্যে শ্রেণি-মৈত্রী” ...more

০৬-নভেম্বর-২০২৩

সংবিধান সম্পর্কে কমিউনিস্টদের মনোভাব
এ কে গোপালন


Communists on constitution
আমাদের আইনসভা, এক্সিকিউটিভ এবং বিচার বিভাগ কতিপয়ের হাতে সম্পদ কেন্দ্রীভূত হতে সাহায্য করেছে, এবং যখনই আমাদের জনগণ অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেন, তখনই যারা নিজেরাই সংবিধানের প্রত্যেকটি ঘোষিত উদ্দ্যেশ্যকে বানচাল করে যাচ্ছে, তারা অন্তর্ঘাত, সংবিধান ধ্বংস ইত্যাদির ধুয়ো তোলে।
...more

০৫-নভেম্বর-২০২৩

পার্টির ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী
হরকিষাণ সিং সুরজিৎ


75th anniversary of the party
এখানে মনে রাখা দরকার, অন্যান্য ঔপনিবেশিক দেশের তুলনায় প্রথম বিশ্বযুদ্ধের আগেই ভারতেই ধনতান্ত্রিক ব্যবস্থা উন্নত হয়ে ওঠে। পরিস্থিতির প্রয়োজনে ব্রিটিশরাই একাজে সাহায্য করে। বস্ত্র শিল্প অবশ্য তার অনেক আগেই গড়ে ওঠে। ফলে দেশে শ্রমিকশ্রেণির সংখ্যা বাড়তে থাকে। বাল গঙ্গাধর তিলকের গ্রেপ্তারের পর শ্রমিকরা তীব্র প্রতিবাদে গর্জে ওঠেন। এই ঘটনা একমাত্র লেনিনই অনুধাবন করেছিলেন। ...more

০৪-নভেম্বর-২০২৩

জনগণতান্ত্রিক কর্মসূচী ও শ্রমিকশ্রেণি
বি টি রনদিভে


Program of people's democratic revolution and working class
একমাত্র বিপ্লবী সংগ্রামের ক্রমবর্ধমান অভিজ্ঞতার ভিত্তিতেই পার্টি শ্রমিকশ্রেণির চেতনাকে বিপ্লবী স্তরে উন্নীত করতে পারে। সুতরাং পার্টিকে অবশ্যই অতি গুরুত্বপূর্ণ সমস্ত বিষয়ে ও বিপ্লবী সংগ্রামে সরাসরি শ্রমিকশ্রেণির সমাবেশ ঘটাতে হবে। আমাদের দেশে স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জনগণের অধিকার রক্ষার সংগ্রাম, কেন্দ্রের ক্ষমতার অত্যধিক কেন্দ্রীকরণের বিরুদ্ধে এবং রাজ্যগুলির স্বাধিকারের জন্য সংগ্রাম, সাম্রাজ্যবাদ-বিরোধী বৈদেশিক নীতির জন্যে সংগ্রাম, কায়েমী স্বার্থের বিরুদ্ধে সমস্ত শোষিত মানুষকে রক্ষা করার লড়াই এবং সর্বোপরি কৃষক সমাজের মুক্তির জন্য সংগ্রাম-সবই এর অন্তর্গত।
...more

০৩-নভেম্বর-২০২৩

ভারতীয় বিপ্লব সম্পর্কে আমাদের ধারণা
পি সুন্দরাইয়া


Our ideas on Indian revolution
যা হোক, এটা সব সময়ে মনে রাখা দরকার যে, শাসকশ্রেণি রা কখনো স্বেচ্ছায় তাদের ক্ষমতা পরিত্যাগ করে না।  তারা জনগণের ইচ্ছাকে লঙ্ঘন করে বেআইন ও হিংসার সাহায্যে জনগণের ইচ্ছার উল্টোটা করতে চেষ্টা করে। সে জন্য বিপ্লবী শক্তিগুলির হুঁশিয়ার থাকা দরকার এবং এমনভাবে কাজকর্মের ধারা স্থির করা দরকার যাতে তারা সমস্ত রকম অবস্থার মোকাবিলা করতে পারে, পারে দেশের রাজনৈতিক জীবনের যে কোন বাঁক ও মোড়ের সম্মুখীন হতে। ...more

০২-নভেম্বর-২০২৩

জাতীয় সংহতির জন্য সংগ্রাম
ই এম এস নাম্বুদিরিপাদ


Struggle for national integrity
যারা গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্রের পক্ষে লড়াই করছিল সেই বামপন্থী দলগুলি এবং যারা চাইছিল স্বাধীন ভারতকে একটি সাধারণ বুর্জোয়া গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত করতে সেই মধ্যপন্থী কংগ্রেস— এই দুই শক্তিরই বিরোধিতা করে হিন্দু মৌলবাদীরা (জনসংঘ এবং আরএসএস) মানুষের সামনে স্বাধীন ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার ধারণা উপস্থিত করল।
...more

০১-নভেম্বর-২০২৩

ভ্রাতৃঘাতী দাঙ্গা বন্ধ হোক
জ্যোতি বসু


Let the fratricidal riots stop
আমাদের অভিজ্ঞতা আছে, ১৯৪২ সালে সরকারকে অন্ধকারে রেখে কীভাবে পুলিশ তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কিন্তু এই দাঙ্গার সময় জনগণ ছিল বিচ্ছিন্ন এবং পুলিশ বাহিনী বুঝে নেয় যে তাদেরই জমানা আরো জোরদার হবে। সুতরাং এই স্বৈরতান্ত্রিকদের সাংবিধানিক রীতির আড়ালে আশ্রয় নিতে দিলেও হবে না। 
...more

৩১-অক্টোবর-২০২৩

আদর্শগত প্রশ্নে ভারতের কমিউনিস্ট পার্টির স্থান
প্রমোদ দাশগুপ্ত


Communist Party of India on Ideological Questions
সংশোধনবাদ, বুর্জোয়া মতাদর্শকে মার্কসবাদের নামাবলী পরিয়ে লোককে বিভ্রান্ত করতে চায়। শ্রমিকশ্রেণির পার্টিকে এর বিরুদ্ধে প্রতিনিয়ত সংগ্রাম করে যেতে হয়। এই সংগ্রামেরও বিভিন্ন স্তর আছে এবং সে কারণেই তার অগ্রাধিকার আছে।
...more

৩০-অক্টোবর-২০২৩

উৎপাদনশীলতার সংকট ও পুঁজিবাদ 
সাত্যকি রায়


Productivity crisis and capitalism
কিন্তু এই সাধারণ প্রক্রিয়াটি কার্যকরী হওয়া নির্ভর করে দুটি পূর্বশর্তের উপর। প্রথমত প্রযুক্তির বিস্তৃতি এবং দ্বিতীয়তঃ  উৎপাদনশীলতা বৃদ্ধির থেকে উদ্ভুত আয়ের বন্টন। লক্ষ্যণীয় যে আয় বৈষম্যের সঙ্গে এই দুটি শর্ত ওতপ্রোতভাবে জড়িত। অর্থনীতিতে আয় বৈষম্য যদি বাড়তে থাকে তাহলে যে ধরনের জিনিস ধনীদের চাহিদায় যুক্ত হয় তা দেশে প্রযুক্তির বিস্তৃতি ঘটাতে বিশেষ সাহায্য করে না, বরং তা অনেক বেশি আমদানি নির্ভর হয়ে ওঠে। ...more

২৮-সেপ্টেম্বর-২০২৩

ব্রিকস সম্প্রসারণ ও বিশ্ব ব্যবস্থায় পরিবর্তন
বিজয় প্রসাদ


BRICS expansion and changes in the global system
ব্রিকস সম্প্রসারণে যারা সমর্থন করেছে, সেই সমর্থক গোষ্ঠীর মধ্যে রয়েছে নানান বৈচিত্রসম্পন্ন শক্তি। সাম্রাজ্যবাদ যে তার রাজনৈতিক আধিপত্য ক্রমশ বেশি বেশি পরিমাণে হারাচ্ছে, ব্রিকসে নানা ধরনের শক্তির সমাবেশে তারই ইঙ্গিত রয়েছে। ...more

১৬-সেপ্টেম্বর-২০২৩

হো চি মিনঃ এক আদর্শ কমিউনিস্ট নেতা
জ্যোতি বসু


Ho Chi Minh: An ideal communist leader
কিন্তু তখনও সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিপদ কাটেনি। জাপানের পর চীনের চিয়াং কাইশেকের সশস্ত্র বাহিনী আক্রমণ চালাল, এরপর ফ্রান্স এসে আবার ভিয়েতনামকে পদানত করার চেষ্টা করে। ১৯৪৬ সাল থেকে ৯ বছর ধরে চলে বীরত্বপূর্ণ প্রতিরোধযুদ্ধ। ইতিহাসের পাতায় ভিয়েতনামের জনগণের এই বীরত্ব স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই সময় ভিয়েতনাম আর একা নয়, তার পাশে এসে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন ও অন্যান্য সমাজতান্ত্রিক দেশ। গোটা পৃথিবীর মানুষ ভিয়েতনামের সংগ্রামের সমর্থনে দাড়ায়। কঠিন অবস্হার মধ্যে অবর্ণনীয় ক্ষয়ক্ষতি স্বীকার করে ভিয়েতনামের জনগণ বিজয় অর্জন করেন। এই সংগ্রামের নেতৃত্ব দেন হো চি মিন। ...more

০২-সেপ্টেম্বর-২০২৩

মন্বন্তরের আটদশক
টিম মার্কসবাদী পথ


Eight decades of monwontwor
দেশের ৭৪.১ শতাংশ, সংখ্যায় ১০০ কোটির বেশি মানুষের নেই স্বাস্থ্যকর খাবারের সামর্থ্য! শুনিয়েছে ফাও, আইএফএডি, ইউনিসেফ, ডব্লিউএফপি এবং হু’র যৌথ সমীক্ষা– দ্য স্টেট অফ ফুড সিকিওরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড, ২০২২। সেই নিয়েই ২৫-৩১ আগস্ট, মার্কসবাদী পথে সাতদিনে সাতলেখা।   লিখছেন উৎসা পট্টনায়েক, সৌমিত্র লাহিড়ী, সৈকত ব্যানার্জী, সুচিক্কণ দাস, সাত্যকি রায়। ...more

২৫-আগস্ট-২০২৩

রবীন্দ্রনাথের ‘ন্যাশনালিজম’: নামের ভুল, বোঝার ভুল
রামকৃষ্ণ ভট্টাচার্য


Rabindranath and Nationalism
আর যেসব বাঙালি লেখক ভাষার হ্যান্ডিকাপ-এ আটকে যান নি, তাঁরাও বড়ই কম জেনে বড় বেশি কথা বলেছেন। রবীন্দ্রনাথ সম্পর্কে লিখতে হলে অনেক, অনেক বেশি প্রস্তুতি নিতে হয়। কথাটি সকলেরই মনে রাখা উচিত। তাঁদের ভুলে-ভরা ‘ভূমিকা'-র জন্যেই সাধারণ পাঠক বিপথে যান। বক্তৃতামালার মূল বিষয় সাম্রাজ্যবাদ, জাতিদম্ভ। এটি মাথায় রেখে, আজ, একশো বছর পরে, ন্যাশনালিজম পড়া উচিত। ...more

০৮-আগস্ট-২০২৩

মেশিনের বুদ্ধিমত্তা কি মানবসভ্যতাকে বদলে দেবে? (৪)
নন্দিনী মুখার্জী


Artificial Intelligence and Human Civilization- 4
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে গবেষণা করছেন যে সমস্ত বৈজ্ঞানিক এবং প্রযুক্তিবিদ, তাঁদের মধ্যে অনেকেই আবার বলছেন যে আগামীদিনে মেশিনের বুদ্ধিমত্তা এতটাই উন্নতস্তরে পৌঁছবে যে তা মানবিকতাকে ধ্বংস করে দিতে পারে। যদিও কি ঘটতে পারে অদূর ভবিষ্যতে তাই নিয়ে তাঁরা যে খুব নির্দিষ্টভাবে কিছু বলতে পেরেছেন তা নয়। অনেকটা কল্পবিজ্ঞানের মতই তাঁরা অনুমান করছেন যে এই মেশিন বুদ্ধিমত্তা আগামীদিনে সমস্ত রকম সিদ্ধান্ত গ্রহণ ও নিয়ন্ত্রণের ক্ষেত্রে মানুষের জায়গা নিতে চলেছে। ...more

২৭-জুলাই-২০২৩

মেশিনের বুদ্ধিমত্তা কি মানবসভ্যতাকে বদলে দেবে? (৩)
নন্দিনী মুখার্জী


Artificial Intelligence and Human Civilization- 3
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং মেশিন লার্নিং-এর অগ্রগতির ফলে আজকের পৃথিবীতে যে প্রযুক্তির প্রয়োগ ঘটছে তার দ্রুত প্রসার অতীতে কখনোই ঘটেনি। বর্তমান সময়কে বলা হচ্ছে পৃথিবীর চতুর্থ শিল্প বিপ্লব। কিন্তু এই শিল্প বিপ্লবে প্রযুক্তির উদ্ভাবন এতটাই গতিতে এগোচ্ছে যে অতীতে সহস্রাধিক বছর ধরে মানুষ যেসব কাজে দক্ষতা অর্জন করেছিল, সেই সমস্ত কাজ কম্প্যুটার ও সফটওয়ার ব্যবহার করে নিষ্পন্ন করা যাচ্ছে। যে সকল কাজে যন্ত্র কাজে লাগানো যাবে বলে কখনো ভাবা যায়নি, সেই সমস্ত কাজও কম্প্যুটার বা যন্ত্রের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। ...more

২৬-জুলাই-২০২৩

মেশিনের বুদ্ধিমত্তা কি মানবসভ্যতাকে বদলে দেবে? (২)
নন্দিনী মুখার্জী


Artificial Intelligence and Human Civilization- 2
“মেশিন কি পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা লাভ করতে পারে?” – এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া গেল এই বিশাল তথ্য সম্ভারের উপর সেই পুরনো আর্টিফিসিয়াল নিউরাল নেটওয়ার্কের প্রয়োগের মধ্য দিয়ে। অর্থাৎ দেখানো গেল যে কোন একটি বস্তু বা বিষয় নিয়ে যদি যথেষ্ট তথ্য থাকে তাহলে মেশিনকে সেই বস্তু বা বিষয় সম্পর্কে শিক্ষিত করে তোলা সম্ভব যাতে পরবর্তীকালে মেশিনটি এই জ্ঞানের সঠিক প্রয়োগ করতে পারে – যেমন একটি ইমেল- স্প্যাম (অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে অসদুদ্দেশ্যে পাঠানো) না সঠিক, কোন লিখিত অক্ষর, সংখ্যা না সংখ্যা নয় ইত্যাদি। এইভাবেই অনেক ছবি বিশ্লেষণ করে একটি প্রাণী বিড়াল কিনা, বা একটি টিউমার ক্ষতিকারক কিনা – ...more

২৫-জুলাই-২০২৩

মেশিনের বুদ্ধিমত্তা কি মানবসভ্যতাকে বদলে দেবে? (১)
নন্দিনী মুখার্জী


Artificial Intelligence and Human Civilization - 1
আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সরাসরি বঙ্গানুবাদ ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ শব্দবর্গ যা আমরা ব্যবহার করছি, সেটা কি গ্রহণযোগ্য? অভিধান অনুযায়ী ‘Artificial’ শব্দের বাংলা অর্থ শুধুমাত্র ‘কৃত্রিম’ নয়, হতে পারে ‘শিল্পজাত’, ‘মনুষ্যনির্মিত’, ‘অর্জিত’ বা  ‘আরোপিত’। এক্ষেত্রে ‘কৃত্রিম’ শব্দটির পরিবর্তে উপরোক্ত অন্য শব্দগুলির ব্যবহারের প্রাসঙ্গিকতা বেশী। তবে যে পরিভাষাই ব্যবহার করি, প্রকৃতপক্ষে বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত প্রযুক্তি হল ‘artificial intelligence’ অর্থাৎ কম্প্যুটার বা অনুরূপ যন্ত্রের মধ্যে সঞ্চারিত বুদ্ধিমত্তা। ...more

২৪-জুলাই-২০২৩

ডিজিটাল যুগে সংবাদমাধ্যম (‌৪)‌
প্রবীর পুরকায়স্থ


Media in Digital Age -4
এবং তবুও, ছাপাখানা এবং গণ-পরিসরের বিস্তারে এর ভূমিকাকে আমরা ইতিহাসের অগ্রগতির অংশ হিসাবেই দেখি। সমাজের সাধারণ কাজেকর্মে অংশগ্রহণ এবং সাক্ষরতা, যা আগে ছিল সামন্তবাদী এলিটদের কুক্ষিগত, ছাপাখানার দৌলতে সেগুলিতে সাধারণ মানুষের ভূমিকা আরও বাড়ল, এবং এতটাই বাড়ল যে অংশগ্রহণকারীদের মধ্যে চলে এল শ্রমিকশ্রেণিও। এটা নেহাৎই আকস্মিক ছায়াপাত নয় যে, লেনিন ইসক্রা-কে শুধুমাত্র পার্টির মুখপত্র বলে মনে করতেন না, বরং এই পত্রিকাকে তিনি পার্টি গঠনের হাতিয়ার বলেও মনে করতেন। ...more

১০-জুলাই-২০২৩

ডিজিটাল যুগে সংবাদমাধ্যম (৩)
প্রবীর পুরকায়স্থ


Media in the Digital Age - 3
একদিক থেকে গুগল ও ফেসবুকের ব্যবসা একই ধরনের—  তাদের কাজ আমাদের কাছে বিজ্ঞাপন বিক্রি করা। তবে যে উদ্দেশ্য নিয়ে আমরা এই দুই প্ল্যাটফর্মের কাছে যাই সেটা কিন্তু আলাদা। আমাদের গুগল ব্যবহারের খুব বড় কারণ সম্ভবত তথ্যের সন্ধান করা। যে তথ্য আমরা অনুসন্ধান করি সেগুলির বেশির ভাগটাই তৈরি করে দিয়েছেন আমাদের মতো ব্যবহারকারীরাই। সার্চ ইঞ্জিনের ওপর কার্যত একচেটিয়া দখলদারির কারণে একেবারে গোড়ার দিকে গুগলই শীর্ষে ছিল বিজ্ঞাপন থেকে আয় করার ব্যাপারে। এই লাভের টাকা দিয়েই গুগল, প্রথম সারির ভিডিও পোস্ট করার সাইট ইউটিউব, এবং আই-ফোন বাদে বেশির ভাগ মোবাইলের অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েডের মালিকানা কিনে নিতে সমর্থ হয়েছে। এবং এভাবেই তারা তাদের ব্যবসার পরিসর আরও বাড়িয়ে গেছে। ...more

২৬-জুন-২০২৩

ডিজিটাল যুগে সংবাদমাধ্যম (২)
প্রবীর পুরকায়স্থ


Media in the Digital Age - 2
একটা নির্দিষ্ট মাধ্যমে যদি দর্শকদের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ জারি রাখে কোনো বিজ্ঞাপনী সংস্থা - তাহলে কী ঘটে? ‌উদাহরণস্বরূপ বলা যায়, যদি একটি বিজ্ঞাপনী সংস্থাই দেশের সব সিনেমা হল ও টিভি চ্যানেলের মালিক হয়? তাহলে এক্ষেত্রে যারা পণ্যগুলি উৎপাদন করেছে তাদের কাছ থেকে উদ্বৃত্তের পুনর্বণ্টন চলে যাবে ওই একচেটিয়া বিজ্ঞাপনী সংস্থার কাছে। কারণ বিজ্ঞাপনী সংস্থাটিকে বাদ দিয়ে উপভোক্তাদের কাছে সরাসরি পৌঁছতে পারবে না পণ্য উৎপাদকেরা। এবং যারা পণ্য উৎপাদক তাদের কাছ থেকে সেই একচেটিয়া বিজ্ঞাপনী সংস্থা বেশি দরও চাইতে পারে। ...more

১৯-জুন-২০২৩

ডিজিটাল যুগে সংবাদমাধ্যম (১)
প্রবীর পুরকায়স্থ


Media in the Digital Age -1
ডিজিটাল বিপ্লব সম্পর্কে প্রচলিত অন্যতম একটা ভুল ধারণা হল, লোকে একথা বিশ্বাস করে যে ডেটা বা তথ্য নিজেই একটা প্রোডাক্ট বা পণ্য এবং ডেটা–ই ডিজিটাল অর্থনীতিকে শক্তি যোগাচ্ছে। একসময় ওয়ার্লড ইকনমিক ফোরাম ১প্রচার করেছিল যে, ডেটা হল নতুন যুগের অপরিশোধিত তেলভাণ্ডার। অটোনমিস্টদের ইতালিয় স্কুলের প্রভাবে পড়ে কেউ কেউ ব্যাখ্যা করত, কীভাবে কম্পিউটেশনের মাধ্যমে অ্যালগরিদিমকে কাজে লাগিয়ে ব্যবসায় উদ্বৃত্ত সৃষ্টি করা যায়। এটা হল অ্যালগরিদমিক–ভিত্তিক উদ্বৃত্তের ধারণা। যাঁরা আলোচনাটিকে এই দিকে নিয়ে যান তাঁরা যেটা বুঝতে পারেন না তা হল, বাস্তব জগতে কোম্পানিগুলি ডেটা বা অ্যালগরিদমকে কোন্‌ উদ্দেশ্যে কাজে লাগায়। সব ডিজিটাল একচেটিয়া কোম্পানি সমস্বত্ত্ববিশিষ্ট নয়। তারা ডেটা এবং অ্যালগরিদমকে ভিন্ন ভিন্ন উপায়ে কাজে লাগায়। এবং এই ব্যবহার নির্ভর করে কোম্পানিটি অ্যামাজন, নাকি মাইক্রোসফট, নাকি গুগল কিংবা ফেসবুক তার ওপর। ...more

১২-জুন-২০২৩

বিশ্বায়নের অন্তিম লগ্ন কি আসন্ন?
প্রভাত পট্টনায়েক


The End of Globalization
আমরা আগেই দেখিয়েছি যে ‘বিশ্বায়ন’ বলতে আমাদের মতে দুনিয়ার সব দেশ পরস্পরের ওপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে এমনটা বোঝায় না, বরং বোঝায় ক্ষমতার সম্পর্ক, অর্থাৎ ক্ষমতাবান কতিপয় দেশের সাথে ক্ষমতাহীন দেশগুলির সম্পর্ককে বোঝায়। এই ক্ষমতা বা শক্তির প্রয়োগ ঘটে কিছু বেয়াড়া দেশের ওপরে নিষেধাজ্ঞা আরোপ করার মধ্য দিয়ে এবং অন্যান্য দেশের ক্ষেত্রে বিশ্বায়নের ঘুর্ণিপাকে তাদেরকে টেনে আনার মধ্য দিয়ে। ক্ষমতা বা আধিপত্যের প্রদর্শন হচ্ছে সাম্রাজ্যবাদের নির্দেশক চিহ্ন। নিষেধাজ্ঞা আরোপ করা একদিকে যেমন সাম্রাজ্যবাদের  নির্মমতার লক্ষণ, অন্যদিকে তেমনই বিশ্বায়ন হচ্ছে বিশ্বায়িত পুঁজির আধিপত্যের লক্ষণ। কথাটা অন্যভাবে বলতে গেলে বলতে হয় যে তথাকথিত ‘ডি-গ্লোবালাইজেশন’-এর অর্থ মোটেই বিশ্বায়নের নেতিকরণ নয়, বরং বিশ্বায়নের পরিপূরক। ...more

১১-জুন-২০২৩

নাকবা’র পঁচাত্তর: সাভারকার, সঙ্ঘ এবং ভারত
শান্তনু দে


nakbar pochattor, savarkar songho ebong bharot
আর এখন আমেরিকার সঙ্গী ভারত। ১৯৯৮, বিজেপি সরকারের আমল থেকে দু’দেশের মধ্যে ঘনিষ্ঠতা শুরু। বিশেষ করে এল কে আদবানির ইজরায়েল সফরের পর প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দু’দেশের মধ্যে স্ট্র্যাটেজিক সম্পর্ক স্থাপিত হয়। ইজরায়েলি গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থাগুলি ভারতের অনুরূপ সংস্থাগুলির সঙ্গে ঘনিষ্ঠভাবে সহযোগিতার সম্পর্ক বজায় রেখে চলেছে। ইজরায়েলী গোয়েন্দা সংস্থাগুলি ভারতে খুলেছে তাদের অফিস। ...more

০২-জুন-২০২৩

ডিজিটাল গণমাধ্যম: দক্ষিণপন্থার জোরালো হাতিয়ার
সুচিক্কণ দাস


Digital Media and Rightwing Politics
কারণ স্বৈরতন্ত্রী, দক্ষিণপন্থী শাসন দাঁড়িয়ে থাকে যুক্তির বিনাশের ওপর। অবিরত ভুল ও মিথ্যা প্রচারেই যুক্তির ধার ভোঁতা করে দেওয়া যায়। সেকারণে দক্ষিণপন্থীদের সাধারণ মানুষের মনোজগতে যুক্তির বিনাশ ও অযুক্তির সৌধ নির্মাণ চালিয়ে যেতে হয় অবিরত। এবং সেই কাজে সুপরিকল্পিতভাবে ডিজিটাল পণ্যের ব্যবহারে দক্ষ হয়ে উঠেছে দক্ষিণপন্থীরা। এই সব ডিজিটাল পণ্য যারা তৈরি করে ও বাজারে বিক্রি করে সেই সব পুঁজিবাদী সংস্থাও দক্ষিণপন্থীদের সঙ্গে হাত মিলিয়েছে। ...more

২১-মে-২০২৩

জীবনী সম্ভারে কার্ল মার্কস
কুমার রাণা


Marx The Life
কার্ল মার্কসকে নিয়ে মানুষের এত অনন্ত আগ্রহ কেন? তাঁর জীবন নিয়ে প্রথম লেখা শুরু হয় তাঁর মৃত্যুর অব্যবহিত পরে, ১৮৮৫ সালে। লেখক গুস্তাভ গ্রস। তার পর একের পর এক জীবনী বেরিয়েছে – কোনোটাতে মার্কস ঈশ্বর, কোনোটাতে দানব, কোনোটাতে তাঁর চিন্তার ওপর জোর, কোনোটাতে  তাঁর ব্যক্তিজীবনের খুঁটিনাটি নিয়ে, কেউ লিখেছেন দলীয় বা দার্শনিক অবস্থান থেকে, আবার কারো লেখায় উঠে এসেছে নির্মোহ বিশ্লেষণ।  ওপরে যে জীবনীগ্রন্থগুলোর সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হল, তা কেবল মার্কসের জীবন নিয়ে লেখা বইএর ভগ্নাংশ মাত্র। কিন্তু, যেটা স্পষ্ট তা হল, মানুষের আগ্রহের ভাণ্ডারে মার্কস দারুণভাবে উপস্থিত। তিনি বীর ছিলেন না, দুর্দান্ত খেলোয়াড় ছিলেন না, নাট্যকার বা অভিনেতা ছিলেন না, সাম্রাজ্যের অধীশ্বর বা তার পৃষ্ঠপুষ্ট আমলা-মন্ত্রী ছিলেন না। তা সত্ত্বেও মানুষ তাঁকে জানতে চায়, কারণ মানুষ তার নিজের ইচ্ছা-অনিচ্ছা-আশা-আকাংক্ষায়, মার্কসের চিন্তার প্রতিফলন দেখতে পায়, সে যা হতে চায়, মার্কস সেই হওয়াটা নিয়ে ভেবেছিলেন: ...more

০৫-মে-২০২৩

গ্রুনড্রিশেঃ মার্কসের কমপ্লিট ওয়ার্ক
ধ্রুবজ্যোতি চক্রবর্তী


Grundrisse Of Karl Marx
১৮৫৭ সাল থেকে পরবর্তী কয়েকবছর হাজার হাজার পৃষ্ঠা জুড়ে তৈরি হয়েছে গ্রুন্ড্রিশে। দীর্ঘ, গভীর অধ্যয়নের ফল; বস্তুত এক নতুন বিজ্ঞান। কার্যত মার্কসের সমগ্র চিন্তার সম্ভার। ...more

০৪-মে-২০২৩

মার্কসের নোটবুক ও উনবিংশ শতাব্দীর বঙ্গসমাজ
সৌভিক ঘোষ


marx notebook
মার্কসের নোটবইতে তৎকালীন বাংলার ভূগোল সম্পর্কে উল্লেখ রয়েছে। ডেল্টা (ব-আকারের) এলাকা হিসাবে অবিভক্ত বঙ্গদেশকে চিনেছেন তিনি- উত্তরে লাল মাটির এলাকা, দক্ষিনে সুন্দরবন, ঢাকা, পাবনা হয়ে মুর্শিদাবাদের নামও পাওয়া যায়। কৃষিই গ্রাম বাংলার প্রধান কাজ, বিস্তীর্ণ চাষের জমি, পাকা সড়ক খুবই কম। রায়ত আছে, জমিদার আছে। গাছের তলায় জড়ো হয়ে পাঠশালা পরিচালনার উল্লেখও আছে। তৎকালীন গ্রাম বাংলায় সম্পন্ন চাষিদের ঘরবাড়ি, গৃহস্থের দালান, উঠোন ও বৈঠকখানা তার নজর এড়ায়নি। জমিদার-মহাজনী ব্যবস্থার সারাংশ হিসাবে কৃষিজমির মোট ছয় রকম প্রকারভেদ লিখে রেখেছেন। ...more

০২-মে-২০২৩

কমরেড সৈয়দ শাহেদুল্লাহ্ স্মরণে
মহবুব জাহেদী


Syed Shahedullah
১৯৪৭ সালে ভ্রাতৃঘাতী সাম্প্রদায়িক হত্যাকাণ্ড নেমে এল কলকাতা, বিহার ও নোয়াখালিতে (বর্তমানে বাংলাদেশ)। এর ছোঁয়া কম বেশি বর্ধমান জেলাতেও নেমে এসেছিল। স্বাভাবিকভাবে কমিউনিস্ট কর্মীদেরকে তাদের সাম্প্রদায়িকতা বিরোধী সংগ্রামকে আরও তীব্র করতে হল। শাহেদুল্লাহকে দাঙ্গা-নিরোধের চেষ্টার সহায়তায় নোয়াখালিতে যেতে হয়েছিল। কৃষক সমিতির নেতৃত্বে বিভিন্ন স্থানে রিলিফ কেন্দ্র স্থাপন করে দাঙ্গা বিধ্বস্ত মানুষের সেবা করতে হয়েছিল। এ বিষয়ে মটরদার জীবনে একটি মনে রাখার মতো ঘটনা ঘটেছিল। মন্তেশ্বর থানার মণ্ডল গ্রামে প্রচণ্ড আক্রমণমুখী দুই সম্প্রদায়ের মানুষ একদল অপর দলকে আক্রমণ করার জন্য এগিয়ে চলেছে, মাঝখানে শাহেদুল্লাহ্ দাঁড়িয়ে। পুলিশ গুলি চালাবার জন্য প্রস্তুত এবং শাহেদুল্লাহ্ সাহেবকে সরে যেতে বলল। উত্তরে তিনি চিৎকার করে বললেন, "গুলি চালাতে হয় আমার ওপর গুলি চালাও"। এই ঘটনা ও দৃঢ়তায় পুলিশকে সরে যেতে বাধ্য হতে হল এবং কমিউনিস্ট কর্মীদের চেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি ফিরে এল। সাম্প্রদায়িক চিন্তা ও দাঙ্গা মার্কসবাদী লেনিনবাদী এই কমিউনিস্ট নেতাকে কোনোদিন উগ্র জাতীয়তাবাদের কাছে আত্মসমর্পণ করাতে পারেনি। ...more

২৪-মার্চ-২০২৩

মিডিয়া সোশ্যাল, মালিকানা প্রাইভেট
শুদ্ধসত্ত্ব গুপ্ত


social media and private property
আপনি কৃষক আত্মহত্যা নিয়ে খবর দিলেন। ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড আপনাকে রিপোর্ট পাঠাতে পারে। পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধের ভিডিও দেওয়ায় ইউটিউব, গুগলেরই প্ল্যাটফর্ম, আপনার আপলোড বন্ধ রাখতে পারে। অথচ তাদেরই চ্যানেলে অজস্র ঘৃণাভাষণ ছড়াতে পারে। চালাচালি হতে পারে ভুয়ো ভিডিও। ...more

১৯-মার্চ-২০২৩

আর্বান নকশালঃ যুক্তির বিনাশে এক ফ্যসিবাদী কৌশল
নন্দন রায়


urban naxal
কিন্তু সাইবাবা যদি সত্যি সশস্ত্র মাওবাদী ভাবধারায় বিশ্বাস করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করা কি অসঙ্গত? এটাই সরকারের সেরা ‘ডিফেন্স’। যদি সাইবাবার বিরুদ্ধে, অথবা কারাগারে অন্তরীণ অন্য যে কারও বিরুদ্ধে সরকারের হাতে এমন কোনও বিশ্বাসযোগ্য তথ্য-প্রমাণ থাকে যে তারা ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী কোনও শাস্তিযোগ্য অপরাধ করেছেন, তাহলে নিবর্তনমূলক আটক আইনে তাদের গ্রেফতার করে দিনের পর দিন জেলে পচিয়ে রাখা হচ্ছে কেন? অবিলম্বে আদালতে তাদের পেশ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার শেষ করা হচ্ছে না কেন? বিচারহীনভাবে ভীমা-কোরেগাঁও কান্ডের বন্দিরা একেকজন যতদিন জেলে আছেন, ব্রিটিশ উপনিবেশিক শাসকরা মহাত্মা গান্ধীকেও একলপ্তে এতদিন বিনাবিচারে বন্দী করে রাখতে সাহস করেনি। ...more

১০-মার্চ-২০২৩

উদারনৈতিক গণতন্ত্র বনাম রোজা
গৌতম গাঙ্গুলী


Rosa on Liberal Democracy
লুক্সেমবার্গের মার্কসবাদীদের সঙ্গে বিতর্কে অবতীর্ণ হয়েছেন তিনি। জার্মানির কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতাদের মধ্যে সমালোচনার ভিত্তি হল, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় নীতি ও প্রয়োগের ক্ষেত্রে গণতন্ত্র আটকে থাকে রাজনৈতিক রাষ্ট্র  ও সরকারি প্রশাসনিক ব্যবস্থার মধ্যে। আনুষ্ঠানিকভাবে নাগরিকদের সমানাধিকার ঘোষণা করা হলেও উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় গণতন্ত্রকে বিবেচনা করতে হবে উৎপাদক হিসাবে নাগরিকদের জীবনের পরিপ্রেক্ষিতে। অর্থাৎ সব ধরনের গুরুত্বপূর্ণ সামাজিক প্রতিষ্ঠানসমূহে, বিশেষ করে উৎপাদনের জায়গায়। লুক্সেমবার্গ সমাজের আরো গণতান্ত্রিকীকরণ দাবি করেন যাতে মূল সামাজিক প্রতিষ্ঠানসমূহ, যেগুলিতে পু্ঁজিপতিরা তাদের একচেটিয়া নিয়ন্ত্রণ বজায় রাখে, সেগুলি গণতান্ত্রিক নাগরিক সমাজই নিয়ন্ত্রণ করতে পারে। ...more

০৫-মার্চ-২০২৩

এশিয়া মহাদেশে নতুন করে ঠাণ্ডা যুদ্ধের আবহ তৈরি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র 
বিজয় প্রসাদ


A new cold war in the Asian continent The United States is creating the climate
র্কিন উপনিবেশ গুয়ামে মোট স্থলভাগের ২৭ শতাংশের মালিকানা মার্কিন সেনাবাহিনীর। এর ফলে ওই দ্বীপে গড়ে তোলা হয়েছে একাধিক সামরিক ঘাঁটি। ২০ বছর আগেই মার্কিন বায়ুসেনা গুয়ামের অ্যান্ডারসন বায়ুসেনা ঘাঁটিতে মজুত করেছে বেশ কয়েকটি উন্নত ক্রুজ মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থা। এখন এখানে রয়েছে বি–১ ও বি–৫২এইচ বম্বার। এবং মার্কিন নৌবাহিনী এখানে নতুন করে গড়ে তুলেছে তাদের নৌ-ঘাঁটি যেখানে মোতায়েন রাখা যাচ্ছে নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। ...more

১৮-ফেব্রুয়ারি-২০২৩

ধান্দার ধনতন্ত্র: একটি অর্থনৈতিক স্ট্র্যাটেজি
প্রভাত পট্টনায়েক


Crony Capitalism: An Economic Strategy
একথা প্রায়শই সঠিকভাবে বলা হয় যে মোদি সরকারের অর্থনৈতিক নীতি গরীব মানুষের স্বার্থের প্রতি চূড়ান্ত রকমের নিষ্ঠুর, এবং তা তার ‘বন্ধুদের’ স্বার্থসিদ্ধির প্রতি নিবেদিত। একথাও সত্যি যে ভারতীয় ষ্টেট ব্যাংক (SBI) ও ভারতীয় জীবন বীমা নিগমের (LIC) মতো রাষ্ট্রায়ত্ত আর্থিক সংস্থাগুলির সম্পদকে বেসরকারি আর্থিক সাম্রাজ্য নির্মাণ করার কাজে ব্যবহার করা হয়। সরকারের এরূপ কার্যকলাপ প্রায়ই তীব্র সমালোচনার মুখে পড়েছে। এটাও সত্যি যে গরীব মানুষের কল্যাণের জন্য ব্যয় হ্রাস করে বৃহৎ পুঁজিকে যে কর ছাড় দেওয়া হয়েছে, তার বে-আব্রু শ্রেণি-পক্ষপাত এতই ন্যক্কারজনক, যে এমনকি অন্যান্য বুর্জোয়া সরকাগুলিও শ্রেণিস্বার্থে অনুরূপ পদক্ষেপ এত খোলাখুলিভাবে নিতে দ্বিধাবোধ করবে। ‘তোষামুদেপণার’ এ এক বিরল উদাহরণ শুধু নয় এ হল এক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ  ‘তোষামুদেপণা’ অথবা ‘ধান্ধাবাজি’ যেখানে ধান্ধাকে ‘রাষ্ট্র’ গড়ার কাজে লাগানো হয়। সেই রাষ্ট্র হচ্ছে সংখ্যাগুরুর ‘রাষ্ট্র’, সংক্ষেপে হিন্দু রাষ্ট্র। ...more

১৬-ফেব্রুয়ারি-২০২৩

জ্ঞান ও শ্রমের বিভাজন এবং আজকের বিশ্বায়ন
সাত্যকি রায়


Division of knowledge and labor and today's globalization
পুঁজিবাদে এই বিভাজন উৎপাদন  সম্পর্কের মধ্যেই  নিহিত ও পুনরুৎপাদিত হতে থাকে। মানসিক শ্রমকে কায়িক শ্রম থেকে আলাদা করা  হয় যাতে উৎপাদন প্রক্রিয়ার উপর পুঁজির কর্তৃত্ব  স্থাপন  করা সুবিধাজনক হয়। মার্কস এই প্রক্রিয়ার বিস্তৃত বিবরণ ও বিশ্লেষণ  করেছেন ক্যাপিটাল এর প্রথম খন্ডে যেখানে তিনি ম্যানুফ্যাকচারিং এর উন্মেষের আলোচনা করেছেন। আধুনিক পুঁজিবাদী উৎপাদনের আগে কারিগর বা আর্টিজান তার উৎপাদন প্রক্রিয়ার উপর পুরো নিয়ন্ত্রণ বজায় রাখতে  পারত। বিকশিত পুঁজিবাদ এই প্রক্রিয়াকে ভেঙে দিতে পারল নতুন কারখানাভিত্তিক শ্রম বিভাজনের মাধ্যমে। এই ব্যবস্থায় কায়িক ও মানসিক শ্রমের নির্দিষ্ট বিভাজন  তৈরি করা  হল। কিছু অল্পসংখ্যক  লোক উৎপাদন  পরিকল্পনা, ডিজাইন ইত্যাদি করবে, উৎপাদন  সংগঠনের  উপর নজরদারি  করবেন। এরাই ম্যানেজার, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার ইত্যাদি আর বাকি শ্রমিকদের কাজ হল চিন্তা না করে শুধু  উপরের  লোকদের নির্দেশ পালন করা। ...more

০৩-ফেব্রুয়ারি-২০২৩

স্তালিনগ্রাদের ঐতিহাসিক জয়
শুভ প্রসাদ নন্দী মজুমদার


 The historic victory of Stalingrad
বিধ্বস্ত ও নব্বই ভাগ অধিকৃত স্তালিনগ্রাদ নিয়ে নতুন করে রণনীতি গ্রহণ করে রণসজ্জা তৈরি করে লালফৌজ। এই সামগ্রিক পরিকল্পনা প্রণয়নে নেতৃত্ব দেন স্তালিন। প্রাথমিক জয়ের পর সোভিয়েত সেনার প্রত্যাঘাত হানার ক্ষমতা ও সোভিয়েত জনগণের দৃঢ়প্রতিজ্ঞ ঐক্যের ক্ষমতাকে খাটো করে রেখেছিল হিটলার সহ নাৎসি সমরনায়কেরা। সোভিয়েত সেনার পশ্চাদপসরণে দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী মুক্তিকামী মানুষের মনে। ভারতের কৃষ্ণ মেনন থেকে চীনের কমিউনিস্ট নেতা চু তে'র বিবরণে জানতে পারা যায় উদ্বেগ- উৎকণ্ঠার কথা। ১৯৪৩ সালে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে স্তালিনগ্রাদের চূড়ান্ত বিজয়ের খবরে উদ্বেল হয়ে ওঠে গোটা বিশ্ব। ...more

০২-ফেব্রুয়ারি-২০২৩

গ্রামশি, স্রাফার অকৃত্রিম বন্ধুত্ব
দিব্যেন্দু ভট্টাচার্য


Gramsci, Sraffa's genuine friendship
৮ নভেম্বর, ১৯২৬। গ্রামশিকে রোম থেকে আটক করে ফ্যাসিস্ত পুলিশ। কমিউনিস্ট পার্টির প্রায় সব নেতৃত্বই গ্রেপ্তার হন। ইতিমধ্যে স্রাফাও মুসোলিনির রোষে পড়ে দেশ ছেড়ে কেমব্রিজে চলে গিয়েছেন জন মেনার্ড কেইনসের আগ্রহে। ব্রিটেন-সহ গোটা ইউরোপের বুদ্ধিজীবি মহলে জায়গা করে নিয়েছেন। গ্রামশির গ্রেপ্তারের খবরে স্রাফা বিচলিত। পরের ১১ বছর (যতদিন গ্রামশি বেঁচেছিলেন) সমানে চেষ্টা করে গিয়েছেনে বন্ধুর পাশে দাঁড়াতে। কখনও জেলে গিয়ে দেখা করছেন। গ্রামশির শারিরীক অবস্থায় উদ্বিগ্ন স্রাফা নিজের পারিবারিক প্রভাব খাটিয়ে তাঁকে ডাক্তার দেখানোর ব্যবস্থা করেছেন। ...more

২২-জানুয়ারি-২০২৩

বৈপরীত্যের দেশ
চে গুয়েভারা


It's About India
একজন সহজেই বুঝতে পারবে গরু প্রাচীন ভারতীয়দের কাছে এক পবিত্র পশু ছিল- গরু খেতে চড়ত, দুধ দিত, এমনকি গোবরের গুরুত্ব ছিল অপরিসীম। যেখানে প্রাকৃতিক জ্বালানি পাওয়া যেত না, সেখানে জ্বালানি হিসেবে কাজ করত। তাই সহজেই অনুমেয় কেন কৃষকদের ধর্ম তাদের এই মহামূল্যবান গরুকে হত্যা করা থেকে বিরত রাখত। এই কারণে, একমাত্র গরুকে পবিত্র ভাবার মধ্যে দিয়েই কেবল পরিত্রাণের রাস্তা ছিল। এভাবেই ধর্মের মতো এত নির্ণায়ক শক্তি উৎপাদনের এহেন কার্যকর উপাদান যার উপর গোটা সমাজ নির্ভরশীল তার প্রতি সম্ভ্রম উদ্রেক করানোর যাবতীয় বন্দোবস্ত করে। ...more

২০-জানুয়ারি-২০২৩

কিউবার বিপ্লব, যার কারিগর শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা
ডব্লিউ টি হুইটনি


The Cuban Revolution, made by teachers and students
২০০০ সাল থেকেই শিক্ষাক্ষেত্রে তৃতীয় বিপ্লবের সূত্রপাত ঘটতে শুরু করে। কিউবা রাষ্ট্র যাকে ‘ব্যাটল অফ আইডিয়াজ’ বলে অভিহিত করত তার সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর জন্য প্রয়োজন ছিল এমন ধরনের পঠনপাঠন ব্যবস্থা, যা সামাজিক ন্যায় ও সমতার প্রতি গুরুত্ব আরোপ করবে এবং তার সঙ্গে ছাত্র-ছাত্রীদের কাছে তাদের নৈতিক ও সামাজিক অবলম্বন হয়ে উঠবে। শিল্পকলায় শিক্ষার পরিসর বৃদ্ধি পেল, সামাজিক কাজের উপর গুরুত্ব দিয়ে নতুন নতুন স্কুল তৈরি হল। শিক্ষক-শিক্ষিকাদের কাছে দৃশ্য, শ্রাব্য এবং কম্পিউটার ভিত্তিক শিখন পদ্ধতি উপলব্ধ হয়ে উঠল। ...more

১৯-জানুয়ারি-২০২৩

কিউবার আন্তর্জাতিকতাবাদের শক্তি
আলেইদা গুয়েভারা


The power of Cuban internationalism
কিন্তু অ্যাঙ্গোলাতে মানুষ সম্পর্কে বেশ কিছু বুনিয়াদি ধারণা গড়ে ওঠে আমার। আমি শিখলাম যে বর্ণবৈষম্য ও উপনিবেশবাদের সঙ্গে সম্পর্কিত সমস্ত কিছুর বিরুদ্ধেই আমাদের সংগ্রাম গড়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকের নিজের ইতিহাসকে মনে রাখবার ও নিজের জীবনকে নিজের ইচ্ছেমত বাঁচবার অধিকার থাকা দরকার। আফ্রিকা মহাদেশকে যথেচ্ছে লুঠ ও শোষণ করা হয়েছিল। এখানকার মানুষকে জন্তুজানোয়ারের মত অন্য মহাদেশে নিয়ে যাওয়া হয়েছিল। মানবেতিহাসের অংশ এই বীভৎস অংশগুলোকে মুছে ফেলা দরকার। আর আমরা সেটাই করি মানুষের মধ্যে রোজকার জীবনে সংহতি গড়ে তুলে। আমরা নিজেদের সংস্কৃতি অন্যের ওপর চাপিয়ে দিয়ে  কোনওমতে তা পারব না; আমরা কেবল  এব্যাপারে সাহায্য করতে পারি  তাদের থেকে কিছু শিখতে পেরে। ...more

১৭-জানুয়ারি-২০২৩

আমাদের বিপ্লবকে আমি রক্ষা করবই
আলেইদা গুয়েভারা


I will defend our revolution - aleida guevara
অনেকে হয়ত জানেন না— কিউবার ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক ব্রিগেড, যারা ৫০টিরও বেশি দেশে কাজ করছে, এই অতিমারিকে হারিয়ে ও সবচেয়ে অভাবী মানুষকে আশা জুগিয়েছে— তাদের নাম আসলে এক অসীমসাহসী তরুণ মার্কিন নাগরিকের নামে। উনি হলেন হেনরি রিভ, যিনি উনিশ শতকে স্পেনীয় শাসনের বিরুদ্ধে কিউবার মানুষদের হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিলেন। হেনরি রিভ ব্রিগেডের জন্য, আর এরকম আরও অজস্র অগুনতি কারণে আমি আমার দেশবাসীদের নিয়ে গর্বিত, আমি গর্বিত সমাজতান্ত্রিক বিপ্লব নিয়ে। ...more

১৬-জানুয়ারি-২০২৩

ঈগল যখন নেমে আসে
সৌভিক ঘোষ


3 letters or rosa
১৯১৭ সাল নাগাদ লেখা দুটি চিঠি। আরেকটির তারিখ আজও অজানা। তিনটিই লিখেছিলেন রোজা লুক্সেমবুর্গ। প্রতিটি চিঠিই জেলে বসে লেখা হয়েছে। আজও যারা রোজাকে ফ্যান্টাসাইজ করেন, সমাজতান্ত্রিক নির্মাণের মৌলিক ভিত্তিগুলির বিরুদ্ধে তাকে ব্যবহার করেন এমন সবার জন্য এই তিনটি চিঠিই অবশ্যপাঠ্য। ১৯৫০ সালে হামবুর্গ থেকে জার্মান ভাষায় লেখা রোজা লুক্সেমবুর্গের চিঠিপত্রের একটি সংকলন প্রকাশ করেন বেনেডিক্ট কাউটস্কি । ১৯৫৪-এ সেই থেকেই কয়েকটি চিঠির ইংরেজি অনুবাদও বেরোয়। তা থেকেই তিনটি চিঠি আমরা বেছে নিয়েছি। তিনটি চিঠির সম্পূর্ণ বাংলা অনুবাদ এই লেখায় থাকছে না। সেই সময়ের প্রেক্ষিত এবং চিঠির বয়ান থেকে বিশেষ কয়েকটি অংশই আমরা তুলে ধরব যাতে বোঝা যায় আসলে কেমন ছিলেন লেনিনের সেই ঈগল পাখি? ...more

১৫-জানুয়ারি-২০২৩

গালিলিও কবে সন্ত গালিলিও হবেন?
রামকৃষ্ণ ভট্টাচার্য


Ramkrishna Bhattacharya on Galelio
একেই বলে গরু মেরে জুতোদান। গল্পটা কিন্তু এখানেই শেষ হয় নি। জোন-কে পুড়িয়ে মারার প্রায় পাঁচশ বছর বাদে, ১৯০৪-এ ভাটিকান থেকে তাঁকে ভেনেরেবল (মাননীয়া) বলে ঘোষণা করা হলো। ১৯০৮-এ তিনি হলেন ব্লেসেড (আশীর্বাদধন্যা)। তার ক বছর পরে, ১৯২০-তে জোন হয়ে গেলেন পুরোদস্তুর সেন্ট— সন্ত জোন! (১৯২৩-এ এই নামে একটি অসাধারণ নাটক লিখেছিলেন জর্জ বার্নাড শ)। আমরা অপেক্ষা করে আছি: বিজ্ঞানী গালিলিওকে কবে ‘সন্ত গালিলিও’ বলে ঘোষণা করা হবে। ...more

০৮-জানুয়ারি-২০২৩

বইমেলায় গ্রামশির চিন্তা
ই এম এস নাম্বুদিরিপাদ


Gramsci's Thought
ঘরে বসে বই পেতে চাইলে যোগাযোগ করুন: 8777648148 ...more

০২-জানুয়ারি-২০২৩

বছরের নজর
মেদিয়া বেঞ্জামিন


bochorer nojor
মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ২০১৫ সালে দেশজুড়ে সমলিঙ্গ বিবাহ আইনসিদ্ধ করেছিল। কিন্তু এই কোর্টই আবার চলতি বছরের জুনে ফেডারেল স্তরে গর্ভপাতের অধিকারকে খারিজ করে দেয়। ফলে আশঙ্কা দেখা দিয়েছিল যে, হয়ত সমলিঙ্গ বিবাহ ফেডারাল স্তরে যে রক্ষাকবচ উপভোগ করে তা এবার ভেস্তে যেতে পারে। দ্য রেসপেক্ট ফর ম্যারেজ অ্যাক্ট পাস করা হয়েছিল সমলিঙ্গ বিবাহের জন্য এই রক্ষাকবচের কথা মাথায় রেখেই। যে কোনও দুজন ব্যক্তির বিবাহ, যে রাজ্যে ওই বিবাহ হয়েছে সেখানে এধরনের বিয়ে যদি আইনত বৈধ হয়, তাহলে সেই দুই ব্যক্তির বিবাহকে ফেডারেল স্তরেও স্বীকৃতির গ্যারান্টি দেওয়া হয়েছে দ্য রেসপেক্ট ফর ম্যারেজ অ্যাক্টে। ...more

৩১-ডিসেম্বর-২০২২

স্বপ্নের সেই অবিরাম ভাঙাগড়া
সিরাজুল ইসলাম চৌধুরী


The Dream The Struggle
এটা তো খুবই স্বাভাবিক ছিল যে, পুঁজিবাদী বিশ্বের রাষ্ট্রগুলো আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে, এবং সেটা তারা করেছেও। কিন্তু কেন? তাদের আপত্তিটা ছিল কোথায়? আপত্তি নয়, আসলে ছিল শঙ্কা। বাংলাদেশ স্বাধীন হোক, কিংবা তাদের ভাষায় বিচ্ছিন্ন হোক এটা নিয়ে তাদের ততটা দুশ্চিন্তা ছিল না, যতটা ছিল এই যে সামাজিক বিপ্লব ঘটবার সম্ভাবনা তা নিয়ে। বাংলাদেশে একটি সমাজতন্ত্রী রাষ্ট্রের প্রতিষ্ঠা ঘটবে এটা তখনকার পরিবেশে ওই রাষ্ট্রগুলোর জন্য মোটেই উৎসাহিত হবার মতো ব্যাপার ছিল না। তারা বরঞ্চ চিন্তিতই হয়েছে এবং বাংলাদেশের প্রতিষ্ঠায় বিরোধিতা করেছে। কিন্তু শেষ পর্যন্ত পারলো না, সমষ্টিগত স্বপ্নের জয় হলো, বাংলাদেশের অভ্যুদয় ঘটলো। ...more

১৬-ডিসেম্বর-২০২২

গণতন্ত্র এবং শ্রেণিসংগ্রাম সম্পর্কে লেনিন
প্রভাত পট্টনায়েক


Lenin on Class Struggle and Democracy
দ্বিতীয় তাৎপর্যটি গণতন্ত্র সম্পর্কিত। বিপ্লবের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে রাষ্ট্র ও সমাজের মধ্যেকার স্থিতাবস্থা ও বিচ্ছিন্নতাকে গণতন্ত্র অনেকাংশেই ভেঙে দেয়। এই জন্য মার্কসবাদী তত্ত্বে বুর্জোয়া রাষ্ট্রের দুটি প্রধান অঙ্গ হিসেবে চিহ্নিত করা হয় স্থায়ী সেনাবাহিনী এবং আমলাতন্ত্রকে, যারা নির্বাচনী প্রক্রিয়ার বাইরে অবস্থিত, যারা নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং নির্বাহী কর্মকর্তাদের ক্ষমতার সীমানা নির্ধারিত করে দেয়। কোন রাজনীতির কতটা গণতন্ত্রীকরণ হয়েছে, তার প্রকৃত সূচক হল সেই রাজনীতি দ্বারা পরিচালিত রাষ্ট্র কতটা পরিমাণে এক বিশাল দানবের মত সমাজের ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষের স্বাধীনতা খর্ব করে। ...more

১০-ডিসেম্বর-২০২২

তলস্তয়ের স্মৃতিকথা
ম্যাক্সিম গোর্কি


Memoirs of Tolstoy
তলস্তয় মৃত। এসে পৌঁছল একটা টেলিগ্রাম। খুবই সাধারণ দুটি শব্দ লেখা: 'মৃত'। আর এই শব্দ দু'টো একেবারে আমার হৃদয়ের অন্তস্থলে গিয়ে ঘা দিল। দুঃখে-যন্ত্রণায় আমি কেঁদে ফেললাম। একেবারে অর্ধ উন্মাদের মতো হয়ে গেলাম। যেমনটা ওঁকে আমি জেনেছিলাম, যেমনটা দেখেছিলাম, সেভাবেই ওঁকে কল্পনা করতাম। ওঁর সঙ্গে কথা বলার প্রবল একটা ইচ্ছে আমাকে একেবারে মথিত করতে লাগল। কল্পনা করলাম, উনি কফিনে শায়িত, একটা স্বচ্ছ জলধারার বুকে মসৃণ পাথরের মতো শুয়ে রয়েছেন, ওঁর সেই শ্বেতশ্মশ্রু, তার আড়ালে লুকিয়ে থাকা সেই রহস্যমাখা স্মিত হাসিটুকু মনে পড়ল। শেষবারের মতো হাত দুটোকে শান্তিতে ভাঁজ করে রাখা। কত সব কঠিন কাজই না করেছে ওই দুই হাত। এবার সব কাজের পালা শেষ হল। ...more

০৮-ডিসেম্বর-২০২২

বিশ্বাস ইতিহাস নয়
রোমিলা থাপার


biswas itihas noy
কিন্তু কেউ যখন বলতে শুরু করে বিশ্বাসই ইতিহাস এবং ঐতিহাসিকভাবে প্রমাণিত যে রামের জন্ম এখানেই, সেখানে মন্দির ছিলো তখন ইতিহাসবিদকে কথা বলতেই হয়। বলতেই হয়, না তেমন কোনও ঐতিহাসিক প্রমাণ নেই। ...more

০৫-ডিসেম্বর-২০২২

ফুটবল: মেঘ ও রৌদ্রের দিনগুলি
সুমিত গঙ্গোপাধ্যায়


black side of football
১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের সাফল্য ফুটবলের কফিনে পেরেক পুঁতে দেয়। নেহেরু কাপ আয়োজন করে ভারত কিছুটা চেষ্টা করলেও বিফলে যায়। নব্বইয়ের দশকে জে লীগ আয়োজন করে জাপান যতটা উন্নতি এরপরে করে, ভারত তার সিকি ভাগও আই লিগ আয়োজন করে করতে পারেনি। ...more

৩০-নভেম্বর-২০২২

অ্যান্টি ড্যুরিং - মার্কসীয় বিশ্ববীক্ষার সম্পদ (২য় পর্ব)
রথীন সেন


Anti-duhring (2)
'এঙ্গেলস বললেন, শ্রমের মূল্য কথাটি স্ব-বিরোধী। একটি নির্দিষ্ট সামাজিক সম্পর্কের মধ্যে শ্রম শুধুমাত্র দ্রব্য উৎপাদন করে না, মূল্যও সৃষ্টি করে। শ্রমের দ্বারা এই মূল্য পরিমাণ করা হয়, তাই শ্রমের কোন আলাদা মূল্য থাকতে পারে না। ঠিক যেমন ওজনের কোন আলাদা ওজন বা তাপের কোনো পৃথক তাপমাত্রা থাকতে পারে না।' - আজ, ফ্রেডরিক এঙ্গেলসের ২০২-তম জন্মবার্ষিকী। ...more

২৮-নভেম্বর-২০২২

অ্যান্টি ড্যুরিং - মার্কসীয় বিশ্ববীক্ষার সম্পদ (১ম পর্ব)
রথীন সেন


Anti-duhring
তথাকথিত সমাজতান্ত্রিক পণ্ডিতদের আস্ফালনের প্রতিবাদে এঙ্গেলস ঘোষণা করলেন "বর্তমান জার্মানিতে নতুন চিন্তা পদ্ধতি সৃষ্টিকারী হের ড্যুরিং আদৌ বিচ্ছিন্ন একক ব্যক্তি নন। কিছুকাল যাবৎ সেই দেশে অজস্র দার্শনিক এবং রাজনীতি ও অর্থনীতি বিষয়ে অসংখ্য নিত্য নতুন পদ্ধতি ব্যাঙের ছাতার মতো রাতারাতি আবির্ভূত হচ্ছে। ..... আসলে হের ড্যুরিং এই ধরনের গলাবাজি করা মেকি বিজ্ঞানের সবচেয়ে উল্লেখযোগ্য নমুনা। কাব্যে, দর্শনে, অর্থনীতিতে, ইতিহাস তত্ত্বে সব কিছুই জার্মানিতে অর্থহীন দন্তনিনাদে ডুবে যাচ্ছে। ...more

২৭-নভেম্বর-২০২২

ফুটবল পুঁজিবাদ
শান্তনু দে


Football and Capitalism
ফুটবলেও এখন জি-৮। এরা এখন আর শুধু ক্লাব নয়। লিমিটেড কোম্পানি। যেমন ম্যান ইউ। নাচে শেয়ার বাজারের ছন্দে। ক্লাবের কর্তা নিছক ক্লাব কর্তা নন। চিফ এক্সিকিউটিভ অফিসার। সি ই ও। তাঁরা কথা বলেন ব্যালেন্সশিট, শেয়ার দরের ভাষায়। ক্লাবকে দেখেন ব্র্যান্ড হিসেবে। খেলোয়াড়দের সম্পত্তি হিসেবে। ব্র্যান্ড প্রোমোটার হিসেবে। সমর্থকদের দেখেন ক্রেতা হিসেবে। ...more

২০-নভেম্বর-২০২২

নভেম্বরের দর্শন
ধ্রুবজ্যোতি চক্রবর্তী


AprilThesis
ট্রেনে আসতে আসতে সাদা কাগজে লেখা হয়ে গেছে সেই অমূল্য দলিল যা তিনি রাশিয়ায় পৌঁছে উপস্থাপিত করবেন কমরেডদের সামনে। যাকে এখন আমরা জানি এপ্রিল থিসিস নামে। যার মোদ্দা কথা হল শ্রমিক শ্রেণির ক্ষমতা দখলের কাজ শুরু করতে হবে এখনই। সরলরৈখিক নয়, ইতিহাসের উল্লম্ফন। লেনিন বলবেন ইতিহাসকে ধাক্কা দেওয়ার কথা। ...more

১৮-নভেম্বর-২০২২

লেনিনের 'সাম্রাজ্যবাদ'
প্রদোষ কুমার বাগচী


On Lenin's 'Imperialism'
বার কয়েক কাটছাঁটের পর রচিত হয়েছিল বইটি । ১৯১৬ সালে জুরিখে বসে লেখা। প্রকাশিত হয়েছিল ১৯১৭ সালের এপ্রিলে। পুঁজিবাদের সাম্রাজ্যবাদী চরিত্রের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান ও তার ভয়াবহ রূপটিকে সামনে আনতে চেয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই তাঁর এই রচনাটি বরাবরই বিতর্কের কেন্দ্রে থেকেছে। ...more

১৪-নভেম্বর-২০২২

কৃষ্ণ ধর স্মরণে
সৌমিত্র লাহিড়ী


Remembering Krishna Dhar
পথ চলতে চলতে তিনি অনুভব করেছেন--- পথের মাঝখানে পাথর, দুপাশে পাথর সেই পাথর সরিয়ে নতুন পথ খুঁজতে খুঁজতে তিনি বলেছেন--- জীবন কি শুধু জীবনযাপন শুধু কবি জানে রহস্য তার অনন্য উচ্চারণে বলেছেন--- আমার স্বপ্নের নির্মাণে কোনো পাহারাদার নেই ...more

১১-নভেম্বর-২০২২

১৯৬৪ সালে সপ্তম পার্টি কংগ্রেসের স্বাগত ভাষণ
জ্যোতি বসু


Speech At 7th Congress
কলকাতার ত্যাগরাজ হলে সিপিআই(এম)-র সপ্তম কংগ্রেস শুরু হয়েছিল ১৯৬৪-র ৩১ অক্টোবর। শেষ হয়েছিল ৭ নভেম্বর। অবিভক্ত কমিউনিস্ট পার্টির মধ্যে ডাঙ্গেপন্থীদের সংশোধনবাদী নীতির বিরোধিতা করে যাঁরা বেরিয়ে এসেছিলেন মার্কসবাদ-লেনিনবাদের ভিত্তিতে পার্টিকে পুনর্গঠিত করার সংকল্প নিয়ে তাঁরাই ছিলেন সপ্তম কংগ্রেসের উদ্যোক্তা। সপ্তম কংগ্রেসের শুরুর ঠিক আগেই পার্টির অনেক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে তৎকালীন রাজ্য সম্পাদক প্রমোদ দাশগুপ্তকে গ্রেপ্তার করেছিল প্রফুল্ল সেন সরকারের পুলিশ। সপ্তম কংগ্রেসে আগত প্রতিনিধিদের স্বাগত জানিয়ে এই ভাষণটি পাঠ করেছিলেন জ্যোতি বসু। ...more

৩১-অক্টোবর-২০২২

মার্কসবাদ কেন?
হেমন্ত গঙ্গোপাধ্যায়


WhyMarxism

কাশীনাথ সিং কয়েক বছর চাকুরী করার পর উদ্বৃত্ত বলে ছাঁটাই হয়েছেন, এবং রেলওয়ে বিদ্যুৎ ভবনের চারতলা থেকে লাফ দিয়ে এ পৃথিবী থেকেই ছাঁটাই হয়ে গেছেন। খবরটি ছোট, প্রধানমন্ত্রীর পুত্রবিবাহের মত প্রথম সারির খবর নয়। ট্রামে বাসে ট্রেনে বা কফি হাউসের আলোচনায় এর স্থান নেই।

...more

২৭-অক্টোবর-২০২২

ভারতে মার্কসবাদের প্রভাব
জ্যোতি বসু


India and Marxism: JyotiBasu
মার্কসবাদের প্রয়োগ করতে গেলে সংশোধনবাদ সম্পর্কেও সজাগ থাকতে হবে, কেননা সংশোধনবাদ মার্কসবাদী চিন্তাধারার মূলগতভাবে পরিপন্থী। সমাজ পরিবর্তনে শ্রেণিসংগ্রামের ভূমিকা, শ্রমিকশ্রেণির নেতৃত্ব এবং সমাজতান্ত্রিক সমাজে উৎপাদনের উপকরণগুলির সামাজিক মালিকানা, শ্রেণিশোষণের অবসান, আন্তর্জাতিকতাবোধ এ সব কিছু হলো মার্কসীয় তত্ত্বের মূল কথা এবং মার্কসবাদের সৃজনশীল প্রয়োগের নামে এ সবকে কোনোভাবেই লঘু করা যায় না। ...more

২১-অক্টোবর-২০২২

বঙ্কিমের সেই বিড়াল: বাঙলায় সমাজবাদ-চৰ্চা
রামকৃষ্ণ ভট্টাচার্য


Bankimer Biral
যাঁরা ‘বিড়াল’ পড়েছেন ও যাঁরা পড়েন নি তাঁদের দুপক্ষকেই রচনাটির চালচিত্র মনে করিয়ে দেওয়া বা জানানোর জন্যে। এরপর শুরু হয় বেড়ালের লম্বা এক ভাষণ। সেটিই এই রচনাটিকে বিশেষ এক তাৎপর্য দেয়। বেড়ালের মুখ দিয়ে বঙ্কিম ফরাসি সমাজবিজ্ঞানী পিএর জোসেফ প্রুধোঁ (১৮০৯-৬৫)-র মতটি হাজির করেন। ...more

১৮-অক্টোবর-২০২২

রামকৃষ্ণ ভট্টাচার্য: মার্কসবাদের অতন্দ্র সেপাই
শুভেন্দু সরকার


Ramkrishna Bhattacharya: a Memoir
১৯৬৪/৬৫-তে ভিয়েতনামের ওপর মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে কলকাতার উত্তাল ছাত্র আন্দোলনে রামকৃষ্ণবাবুর ভূমিকা ছিল দেখার মতো। অন্যদিকে, ১৯৬৮-তে, যখন সোভিয়েত যুক্তরাষ্ট্রর নেতৃত্বে ওয়ারশ চুক্তিবদ্ধ পূর্ব ইওরোপের অন্যান্য সমাজতান্ত্রিক দেশগুলি চেকোস্লোভাকিয়া আক্রমণ করল, তখন অনেকের মত রামকৃষ্ণবাবুও তা মেনে নিতে পারলেন না। ...more

১৮-অক্টোবর-২০২২

Donate Now
আপনি এখন ব্যাংক UPI / ফোনপে / গুগল পের মাধ্যমে মার্কসবাদী পথকে ডোনেশন দিতে পারেন।
You can now donate to Marxbadi Path through UPI of various apps or payment apps like PhonePay/GooglePay